🌶️চিলি পনির রেসিপি | Chilli Paneer Recipe in Bengali | রেস্টুরেন্ট স্টাইলে ঘরে বানান
![]() |
সুস্বাদু রেস্টুরেন্ট স্টাইল চিলি পনির, মশলাদার সসে কোট করা পনির কিউবস |
চিলি পনির (chilli paneer) এটি একটি জনপ্রিয় ভারতীয় খাবার। অনেক সময় আবার পার্টিতে নিরামিষ (ভেজ) খাবার হিসেবে পনির বানানো হয়ে থাকে।
আমরা দৈনন্দিন জীবনে মাংস খেতে কমবেশি সবাই ভালোবাসি। কিন্তু এমন কিছু মানুষ আছে যারা মাংস খেতে পছন্দ করে না। তাদের জন্য আছে পনির। ভালো করে রান্না করলে এই পনির মাংসের স্বাদকেও হার মানাবে।
এই পনির দিয়ে ভিন্ন ধরনের খাবার রান্না করতে পারেন। যেমন 👉 পনির পাকোড়া, পনির মসলা, পনির টিক্কা, পনির কাবাব, পনির বিরিয়ানি, চিলি পনির ইত্যাদি।
আজ আমরা শিখব চিলি পনির (chilli paneer) রেসিপি।
চিলি পনির রেসিপিটি আপনার পছন্দ হলে, আমাদের আরও কিছু জনপ্রিয় রেসিপি দেখে নিন। হয়তো আপনার পরবর্তী প্রিয় খাবারটি এখানেই খুঁজে পাবেন!
🍲 চিলি পনির রেসিপি (Chilli Paneer Recipe) রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে বানান সহজেই
⚠️ সাবধানতা (Precautions)
১. পনির ভাজার সময় বেশি ভাজবেন না, বেশি ভাজলে পনির শক্ত হয়ে যাবে।
২. ব্যাটার (ম্যারিনেট) যেন না বেশি পাতলা হয়, না বেশি গাঢ় হয়।
৩. সবজি (পেঁয়াজ, ক্যাপসিকাম) যেন বেশি সেদ্ধ না হয়, হালকা ক্রাঞ্চি থাকলেই ভালো লাগে।
৪. সস ব্যবহারের সময় লবণ দেখে দেবেন, কারণ সসে লবণের পরিমাণ বেশি থাকে।
৫. চাইনিজ বা ফাস্টফুড খাবার ঠান্ডা হলে খেতে ভালো লাগে না।
৬. তেল গরম না হলে পনির ভাজার জন্য দেবেন না, এতে পনির নরম হয়ে ভেঙে যেতে পারে।
৭. রান্না শেষে চিলি পনির বেশি দেরি না করে গরম গরম খেলেই আসল স্বাদ।
✨ হাইলাইটস (Highlights)
✅ চিলি পনির একটি জনপ্রিয় ইন্ডিয়ান ভেজ রেসিপি।
✅ সহজ উপকরণ দিয়ে ঘরেই তৈরি করা যায় রেস্টুরেন্ট স্টাইলের চিলি পনির।
✅ এটি দুইভাবে বানানো যায় – ম্যারিনেট করে এবং ম্যারিনেট ছাড়া।
✅ ভাজা পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ, সয়া সস, চিলি সস মিশিয়ে তৈরি হয় এই সুস্বাদু পদ।
✅ ভাত, ফ্রাইড রাইস, নুডলস কিংবা নাস্তায় স্ন্যাকস হিসেবে খাওয়ার জন্য একদম পারফেক্ট।
চিলি পনির রেসিপি দুটি উপায়ে বানাতে পারেন
১) ম্যারিনেট করে
২) ম্যারিনেট ছাড়া
আজ আমরা শিখব 👉 চিলি পনির ম্যারিনেট করে কীভাবে বানাতে হয়।
এই চিলি পনির তো হলো, এবার একটু অন্য কিছুর স্বাদ নিতে চান? তাহলে আমাদের এই রেসিপিগুলোও দেখতে পারেন
🥘 উপকরণ (Ingredients)
১) পনির – ৫০০ গ্রাম
২) পেঁয়াজ – ২ পিস
৩) ক্যাপসিকাম – ২ পিস
৪) রসুন কুচি – ১ টেবিল চামচ
৫) আদা – ১ টেবিল চামচ
৬) কাঁচা লঙ্কা কুচি – নিজের স্বাদ অনুযায়ী
৭) পেঁয়াজ পাতা কুচি – ১ কাপ
৮) চিলি সস – ২ টেবিল চামচ
৯) সয়া সস – ২ টেবিল চামচ
১০) টমেটো সস – ১ টেবিল চামচ
১১) রেড চিলি সস – ১ টেবিল চামচ
১২) জল – ২ কাপ
🥣 ম্যারিনেট করার উপকরণ
১. কর্নফ্লাওয়ার – ২ কাপ
২. ময়দা – ১ কাপ
৩. বেকিং পাউডার – ½ চামচ
৪. লবণ – স্বাদ মতো
৫. জল – ১ কাপ
👨🍳 ম্যারিনেট বানানোর পদ্ধতি
একটি পাত্রে কর্নফ্লাওয়ার, ময়দা, বেকিং পাউডার, লবণ ভালো করে মিশিয়ে একটু একটু জল দিয়ে ব্যাটার বানান।
👉 খেয়াল রাখবেন ব্যাটার যেনো পাতলা বা গাড়ো না হয়।
এবার পনিরগুলো একটু লম্বা বা চারকোনা করে কেটে নিন। তারপর পনিরগুলো ব্যাটার দিয়ে ভালো করে মেখে নিন।
একটি কড়াইতে তেল গরম করে পনিরের এক একটি পিস তেলে ছাড়ুন।
পনিরের পিস একটু লাল হলে তেল থেকে উঠিয়ে নিন।
![]() |
পেঁয়াজ ও ক্যাপসিকামের সাথে সোনালি করে ভাজা পনির – চিলি পনিরের মূল ধাপ |
🍛 চিলি পনির বানানোর পদ্ধতি
প্রথমে পেঁয়াজ ছোট ছোট চারকোনা করে কেটে নিতে হবে।
ক্যাপসিকাম একইভাবে কেটে নিন, কাঁচা লঙ্কা একটু লম্বা করে কেটে নিন।
তারপর একটি কড়াইতে আধা কাপ তেল দিন।
তেল একটু গরম হলে আদা-রসুন কুচি দিয়ে এক মিনিট ভাজুন।
এরপর পেঁয়াজ, ক্যাপসিকাম ও কাঁচা লঙ্কা দিয়ে দুই মিনিট ভেজে নিন। এক কাপ জল দিন।
জল গরম হলে 👉 চিলি সস, সয়া সস, টমেটো সস, রেড চিলি সস দিন।
দুই থেকে তিন মিনিট পর পনিরগুলো ঢেলে দিন।
একটি বাটিতে একটু কর্নফ্লাওয়ার গুলে পানির উপর ছড়িয়ে দিন।
ভালো করে নেড়ে নিন।
![]() |
গরম কড়াইতে সস ও মশলার সাথে মিক্স করা হচ্ছে পনির |



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত লিখুন এবং আমাদের সাথে আপনার প্রিয় রেসিপি বা পরামর্শ শেয়ার করুন!
আপনার মন্তব্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সকল মন্তব্য মনোযোগ সহকারে দেখা হবে।