সেজওয়ান সস (Schezwan Sauce) রেসিপি — বাড়িতে সহজে ও দ্রুত তৈরির পদ্ধতি
![]() |
| Schezwan sauce |
শেজওয়ান সস একটি জনপ্রিয় চাইনিজ সস যা ঝাল-মিষ্টি ও গন্ধযুক্ত স্বাদে চাইনিজ খাবারে ভিন্ন মাত্রা যোগ করে। এটি শুধু চাইনিজ খাবারে নয়, যেকোনো ধরনের ভাজা, নুডলস, ফ্রাইড রাইস, গ্রিলড খাবার বা পাউরুটির স্যান্ডউইচেও ব্যবহার করা যায়। বাজার থেকে কিনতে গেলে অনেক সময় রাসায়নিক উপাদান থাকে বা বা অনেক ঝাল থাকে যা স্বাস্থ্যর পক্ষে অনেক ক্ষতিকর। তাই বাড়িতে তৈরি করা যায় খুব সহজে এই শেজওয়ান সস। নিজের হাতে সবচেয়ে ভালো ও স্বাস্থ্যকর।
আপনার রান্নাঘরে এই সেজওয়ান সস থাকলে রান্নার স্বাদ মিষ্টি-মসলাদার হয়ে যায় এবং পরিবারের সদস্য-পরিজন, অতিথিরাও খুব পছন্দ করবে।
🥗 অদ্ভুত মজার রেসিপি জানতে ক্লিক করুন 😋
রেসিপি পরিমাণ:
এই রেসিপি ৫ থেকে ৬ জনের জন্য। আপনি চাইলে উপকরণের পরিমাণ কম-বেশি করে নিজ মতো সাজিয়ে নিতে পারেন।
উপকরণের বিস্তারিত তালিকা:
১. উপকরণ পরিমাণ টিপস ও মন্তব্য
কাশ্মীরি লঙ্কা ১০০ গ্রাম ঝাল কমাতে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করা হয় কারণ এটি খুব বেশি ঝাল হয় না। বাজারে না থাকলে শুকনো লাল মরিচ ব্যবহার করতে পারেন।
২. রসুন কুচি ১ কাপ রসুন
রসুন ভালো মানের হলে সসের স্বাদ আরও মজাদার হয়।
৩. আদা কুচি ১/২ কাপ
তাজা আদা ব্যবহার করলে সসের গন্ধ ও স্বাদ বাড়ে।
৪. কাঁচা লঙ্কা কুচি ২ টেবিল চামচ
ঝাল বাড়াতে চাইলে পরিমাণ বাড়াতে পারেন।
৫. সয়া সস ১ টেবিল চামচ
স্বাদ বৃদ্ধির জন্য অবশ্যই প্রয়োজন। না হলেও চলবে।
৬. চিলি সস ২ টেবিল চামচ
বাজারে এটি খুব সহজে পেয়ে যাবে।
৭. টমেটো সস ২ টেবিল চামচ
স্বাদে খানিকটা মিষ্টি ভাব ও টকশক্তি বাড়ায়।
৮. চিনি ১ টেবিল চামচ
স্বাদ সামঞ্জস্য করার জন্য ব্যবহার হয়।
৯. ভিনিগার ৩ টেবিল চামচ
টকসিক্ত স্বাদ এনে সসকে ফ্রেশ রাখে। ভিনিগার না থাকলে লেবু ব্যবহার করতে পারেন।
১০. সাদা তেল ১ কাপ সাধারণ
রান্নার তেল বা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন।
১১. লবণ স্বাদমতো বেশি বা কম লবণ স্বাদ অনুযায়ী দিন।
১২. গরম জল ৪ কাপ
সসের ঘনত্ব ঠিক রাখতে প্রয়োজন হয়। আপনার প্রয়োজন অনুযায়ী কম বেশি করতে পারেন।
১৩. হোয়াইট পেপার গুঁড়া ১ টেবিল চামচ
সসের স্বাদ বাড়ায় এবং একটু পেঁপে পেঁপে টেক্সচার দেয়।
১৪. স্টার ফুল (তারা এলাচ) ৩-৪ পিস যদি থাকে, না হলেও চলবে। এটি দিলে খুব হালকা সুগন্ধ ও স্বাদ যোগ করে।
![]() |
| Chile sauce soya sauce |
সেজওয়ান সস তৈরির বিস্তারিত পদ্ধতি:
১. লঙ্কার প্রস্তুতি:
প্রথমেই কাশ্মীরি লঙ্কাকে ১ থেকে দেড় ঘণ্টা ঠাণ্ডা জলে ভিজিয়ে রাখুন। এর ফলে লঙ্কা নরম হবে এবং ঝাল কমে আসবে। তারপর লঙ্কা ৫ থেকে ৬ মিনিট সেদ্ধ করে নিন, যাতে পেস্ট বানানোর সময় ভালো করে মিশে যায় এবং সসের স্বাদ তীক্ষ্ণ হয়।
![]() |
| Tomato sauce |
২. লঙ্কার পেস্ট তৈরি:
সেদ্ধ করা লঙ্কা ঠাণ্ডা হলে মিক্সিতে দিয়ে ভালো করে পিষে পেস্ট বানিয়ে নিন। পেস্ট যাতে বেশ ঘন হয় সেদিকে খেয়াল রাখুন।
![]() |
| Chinese all setting |
৩. ফ্রাইংয়ের প্রস্তুতি:
একটি ননস্টিক ফ্রাইপ্যান বা কড়াইয়ে সাদা তেল গরম করুন। তেল ভালোমতো গরম হলে স্টার ফুল দিয়ে দিন। স্টার ফুল ১ মিনিট গরম তেলে ভাজুন যাতে তার গন্ধ তেলে ছড়িয়ে পড়ে।
৪. রসুন ও আদা ভাজা:
স্টার ফুল ভাজা হয়ে গেলে রসুন কুচি দিয়ে মাঝারি আঁচে ৪ থেকে ৫ মিনিট ভালো করে নেড়ে ভাজুন যতক্ষণ না রসুন হালকা সোনালী রঙ ধারণ করে। এরপর আদা কুচি দিয়ে আরও ৪ থেকে ৫ মিনিট নেড়ে ভাজুন।
৫. লঙ্কার পেস্ট মেশানো ও রান্না:
রসুন-আদার মিশ্রণে লঙ্কার পেস্ট ঢেলে দিন। ধীরে ধীরে নেড়ে ৫ থেকে ৭ মিনিট হালকা আঁচে রান্না করুন। এই পর্যায়ে লঙ্কার কাঁচা গন্ধ উঠে আসবে এবং সসের গাঢ় রঙ আসবে।
৬. সসের অন্যান্য উপকরণ মেশানো:
এবার সয়া সস, চিলি সস, টমেটো সস, চিনি, ভিনিগার, হোয়াইট পেপার গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
৭. সস ফাইনাল কুকিং:
সব উপকরণ একসঙ্গে মেশানোর পর ৫ থেকে ৬ মিনিট হালকা আঁচে রান্না করুন যেন স্বাদগুলো একসঙ্গে মিশে যায়। কিছুক্ষণ পর সসের উপরে তেল ভেসে উঠবে, বুঝবেন সস তৈরি হয়ে এসেছে। এরপর আরও ৩ থেকে ৪ মিনিট ফুটতে দিন।
৮. ঠাণ্ডা ও সংরক্ষণ:
সস নামিয়ে ঠাণ্ডা করুন। ঠাণ্ডা হলে একটি পরিষ্কার কাঁচের জারে ঢেলে রেফ্রিজারেটরে সংরক্ষণ করুন। এভাবে প্রায় ১-২ সপ্তাহ সস ভালো থাকে।
রান্নায় সেজওয়ান সসের ব্যবহার:
চাইনিজ নুডলস, ফ্রাইড রাইস বা চিকেন ফ্রাইয়ের সাথে। ভেজিটেবল স্টার ফ্রাই বা সি-ফুড রান্নায় বা বার্গারের মধ্যে স্প্রেড হিসেবে ব্যবহার করতে পারেন।
অল্প পরিমাণ মেশিয়ে সূপ বা কারি রেসিপিতেও ব্যবহার করা যায়
![]() |
| White paper |





মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত লিখুন এবং আমাদের সাথে আপনার প্রিয় রেসিপি বা পরামর্শ শেয়ার করুন!
আপনার মন্তব্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সকল মন্তব্য মনোযোগ সহকারে দেখা হবে।