সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ভেজ স্প্রিং রোল (Veg Spring Roll) রেসিপি | হোটেল বা রেস্টুরেন্ট স্বাদে বাড়িতে সহজে

 🌯 ভেজ স্প্রিং রোল (Veg Spring Roll) রেসিপি | হোটেল বা রেস্টুরেন্ট স্বাদে বাড়িতে সহজে

ভেজ স্প্রিং রোল রেসিপি | Veg Spring Roll Recipe Bengali

হোটেল বা রেস্টুরেন্ট স্টাইল ভেজ স্প্রিং রোল এখন বাড়িতেই

ভেজ স্প্রিং রোল বাংলা (Veg Spring Roll) রেসিপি হোটেল বা রেস্টুরেন্ট স্বাদের বাড়িতে বানান সহজে

ভেজ স্প্রিং রোল (Veg Spring Roll) চাইনিজ খাবারের মধ্যে খুবই জনপ্রিয় এক পদ। এছাড়া ছোটরা রোল খেতে খুবই পছন্দ করে। তাই বাড়িতে কেও বা ছোটোরা রোল খেতে চাইলে হোটেল বা রাস্তার ধারে হাত গাড়িতে যেতে হয়। কিন্ত সব সময় বাইরে থেকে খাবার আনা যায় না। আর বাইরে থেকে খাবার বাড়িতে আনতে আনতে ঠান্ডা হয়ে য়ায। ঠান্ডা খাবারে ভালো স্বাদ পাওয়া যায় না। তাই বাড়িতে ঝটপট বানিয়ে নিন হোটেল বা রেস্টুরেন্টের মতো গরম গরম ভেজ স্প্রিং রোল। আর বেশি কিছু না বলে জেনে নেওয়া যাক কিভাবে বানাবে এই ভেজ স্প্রিং রোল রেসিপি।

পার্টি হোক বা স্ন্যাকস, চিকেন ললিপপ থাকলে আর কিছু লাগে না! 🤩 সবচেয়ে সহজ উপায়ে এই লোভনীয় পদটি তৈরি করে তাক লাগিয়ে দিন সবাইকে। রেসিপি দেখতে এখানে যান: 🔗


✨ হাইলাইটস

1️⃣ ভেজ স্প্রিং রোল খুব কম সময়ে বানানো যায়।

2️⃣ এটি চাইনিজ খাবারের মধ্যে অন্যতম জনপ্রিয় পদ।

3️⃣ এগ রোল, চিকেন স্প্রিং রোল, ব্রেড রোলসহ আরও অনেক ধরনের রোল তৈরি করা যায়।

4️⃣ এই পদটি বানাতে সময় লাগে ২০ থেকে ২৫ মিনিট।


🥕 উপকরণ

১. বাঁধাকপি ১ পিচ

২. গাজর ১ পিচ

৩. শিমলা মির্চ ১ পিচ

৪. পিয়াজ ১ পিচ

৫. রসুন কুচি ২ টেবিল চামচ

৬. কাঁচা লঙ্কা নিজের সাধ মতো

৭. লবণ সাধ মতো

৮. আজিনামোটো ১ টেবিল চামচ(না চাইলে বাদ দিতে পারেন)

৯. হোয়াইট পেপার ১ টেবিল চামচ

১০. চিলি সস ২ টেবিল চামচ

১১. সয়া সস ১ টেবিল চামচ

১২. সাদা তেল এক কাপ

১৩. ভিনেগার ১ টেবিল চামচ(ভিনেগার না থাকলে ১ পিচ লেবু নিন)

১৪. কনফ্লাওয়ার ১ কাপ

১৫. ময়দা ১কাপ

১৬. ডিম ১ পিচ


🥕 সবজি তৈরীর পদ্ধতি

১. বাঁধাকপি গাজর পাতলা পাতলা ও লম্বা কাটুন। 

    পিয়াজ ও শিমলা মির্চ একি ভাবে কাটুন। একটি জ্বালিতে নিয়ে সব কিছু এক সাথে ভালো করে দুয়ে জল ঝরিয়ে নিন।

ভেজ স্প্রিং রোলের জন্য সবজি কাটা

রোলের জন্য পাতলা করে কাটা সবজি

ভেজ স্প্রিং রোলের জন্য সবজি কাটা

রোলের জন্য পাতলা করে কাটা সবজি 

🥗 ভেজ স্প্রিং রোলের সবজি ভাজার পদ্ধতি

১. একটি কড়াই তেল দিয়ে তেল গরম হলে রসুন কুচি দিন। রসুন কুচি লাল হলে একটু নেড়ে দিয়ে সব সব্জি ঢেলে দিন।

২. ধীমী আচে ২ মিনিট রাখার পর সয়া সস, চিলি সস,টমেটো সস,আজিনামোটো ও হোয়াইট পেপার সব কিছু দিন।

৩. এবং চামচ দিয়ে ভালো করে নেড়ে ২ থেকে ৩ মিনিট রেখে নামিয়ে নিন। ভেজ স্প্রিং রোল (Veg Spring Roll) ভাজি পুরো পুরি সেদ্ধ হওয়ার দরকার নেই। এটি পরে তেলের কড়াতে সেদ্ধ যাবে। 

ভেজ স্প্রিং রোল সবজি ভাজার প্রক্রিয়া

রোলের জন্য সুস্বাদু সবজি ভাজার ধাপ

🫓 রোল শিট বানানোর পদ্ধতি

১. একটি বাটিতে কনফ্লাওয়ার,ময়দা,সাধ মতো নুন ও ডিম ভালো করে ম্যারিনেট করুন।

২. এবার একটু একটু করে জল দিয়ে পাতলা করুন। মনে রাখবে জল বেশি না হয়।

 ৩. চপ ভাজার ব্যাটার যতটা পাতলা থাকে, তার থেকেও একটু বেশি পাতলা করে নিন।

৪. একটি ননস্টিক ফ্রাইপ্যানে তেল মাকিয়ে নিন চুলার উপর রেখে ভালো করে গরম করুন।

৫. একটি চামচ করে ব্যাটার ফ্রাইপ্যানের গায়ে মাখিয়ে দিন। 

৬. ধীমী আঁচে একটু রেখে একটি থালার উপরে কনফ্লাওয়ার ছিটিয়ে নামিয়ে নিন। কনফ্লাওয়ার ছিটিয়ে নিলে নেপ্টে যাবে ন



🌯 রোল বানানোর পদ্ধতি

১. একটি রোল শিট বিছিয়ে মাঝখানে তৈরি করা সবজি রাখুন।

ভেজ স্প্রিং রোল বানানোর প্রক্রিয়া

শিটে পুর দিয়ে সুন্দরভাবে রোল তৈরি

২. দু’পাশ ভাঁজ করে শক্ত করে রোল করে নিন কনফ্লাওয়ার ও জলের পাতলা মিশ্রণ দিয়ে মুখ আটকে দিন।

৩. কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে রোলগুলো সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন।

ভেজ স্প্রিং রোল ভাজার ধাপ

মাঝারি আঁচে ভেজ স্প্রিং রোল ভাজার ধাপ

🍴 পরিবেশন

গরম গরম ভেজ স্প্রিং রোল (Veg Spring Roll) টমেটো সস বা চিলি সসের পাশাপাশি সেজওয়ান সস (Schezwan Sauce)-এর সাথেও পরিবেশন করতে পারেন, যা এর স্বাদ আরও বাড়িয়ে দেবে

স্প্রিং রোলের সাথে সেজওয়ান সস থাকলে স্বাদটা একদম জমে যায়! ঘরে কীভাবে এই সস বানাবেন, তার রেসিপি পেতে ক্লিক করুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কলকাতার বিখ্যাত ডিমের ডেভিল (Egg Devil) বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সহজে

  কলকাতার বিখ্যাত ডিমের ডেভিল (Egg Devil) বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সহজে  Egg Devil আজ আমরা নিয়ে এলাম কলকাতার খুব জনপ্রিয় স্ট্রিট ফুড ডিমের ডেভিল (Egg Devil)। আপনি যদি রেসিপিটি পড়ে মনে হবে যেন চোখের সামনেই ডিমের ডেভিল তৈরি হচ্ছে। এই পদ এতটাই জনপ্রিয় আর দেখতে এতটাই সুন্দর যে খাওয়ার আগেই দেখে মন ভরে যাবে। ডিমের ডেভিল খেতে ভীষণ মজাদার, আর বানানোও একেবারেই সহজ। ছোট থেকে বড়— নতুন যে কেউ পুরো রেসিপি পড়ে নিলেই সহজে বানাতে পারবে, আমার গ্যারান্টি। ডিমের ডেভিল বানাতে লাগে খুব কম উপকরণ, যা প্রায় সবার ঘরেই থাকে। তাহলে আর দেরি না করে দেখে নিই কী কী লাগবে এই রেসিপি বানাতে। আমরা বানাবো দুজনের জন্য— ৪টা ডিম (কেটে ৮ পিস হবে)। আমার মতে, ২ ডিমের ৪ পিস খেলেই পেট ও মন দুটোই ভরে যাবে। 🍗✨ রেস্টুরেন্ট স্টাইল চিকেন ললিপপ আজ থেকে বাড়িতেই বানান মচমচে চিকেন ললিপপ 😋 সসের সাথে পরিবেশন করলে ছোট থেকে বড় – সবার মন ভরে যাবে ❤️ 👉 পুরো রেসিপি পড়ুন এখানে আলু ডিম পরোটা হোটেল স্টাইল 👉 পুরো রেসিপি পড়ুন এখানে 📝 উপকরণঃ ১. সেদ্ধ ডিম – ৪টা (কেটে ২ পিস করুন) ২. সেদ্ধ আলু – ২ থেকে ৩ টা ৩. গরম মশলা গু...

Pomfret Fish Kalputi (Malvani Style) Recipe — পমফ্রেট ফিশ কলপুটি 🐟

 🐟পমফ্রেট ফিশ কলপুটি (Pomfret Fish Kalputi) — সাউথ ইন্ডিয়ান মালভানি রান্না Pomfret Fish Kalputi (Malvani Style) Recipe — পমফ্রেট ফিশ কলপুটি 🐟 ✍ লিখেছেন: SAHENSA MONDAL 📌 Cookgiri Rasoi নিজস্ব প্রতিবেদন ভারতের মধ্যে অন্যতম জনপ্রিয় মাছ হলো পমফ্রেট। এটি প্রধানত মুম্বাই, গুজরাট, দিল্লি, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ইত্যাদি জায়গায় বেশি পাওয়া যায়। বাঙালি মানেই মাছ-ভাতের প্রেমিক! মাছের নাম শুনলেই মন ভালো হয়ে যায়। তাই আজ নিয়ে এলাম এক নতুন স্বাদ — পমফ্রেট কলপুটি (Kalputi), যা খুবই সুস্বাদু ও অনন্য। Pomfret Fish 🌟 হাইলাইট 1️⃣ এটি সাউথ ইন্ডিয়ান মালভানি (Malvani) রান্না। 2️⃣ স্বাদে আলাদা ও অসাধারণ। 3️⃣ বানাতে সময় লাগে মাত্র ২০–২৫ মিনিট। 4️⃣ মালভানি মশলা এই পদে সবচেয়ে জরুরি উপাদান। 🥥 মালভানি মশলা তৈরির উপকরণ 🥥 নারকেল – ½ পিস 🌶️ কাশ্মীরি লঙ্কা – ৭–৮টি 🌿 জিরা – ½ চামচ 🌿 গোটা ধনিয়া – ২ চামচ 🛢️ তেল – ১–২ চামচ 🧄 রসুন – ১ পিস 🫚 আদা – ২ টুকরো 🍃 তেজপাতা – ২টি 🌿 দারচিনি – ১ টুকরো 🌱 এলাচ – ৫–৬টি 🌰 গোলমরিচ – ৫–৬টি 🌸 লবঙ্গ – ৩–৪টি 🍃 করিবাতা – ৮–১০টি (না থাকলে চলবে) 🧅 পেঁয়াজ – ২টি ​👀...

🥚 ডিম আলু পরোটা রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল (Egg Potato Paratha Recipe Bengali)

🥚 ডিম আলু পরোটা রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল (Egg Potato Paratha Recipe Bengali) Potato Paratha আলু পরোটা (Aloo Paratha) ছোট থেকে বড় সবারই খুব পছন্দের একটি খাবার। সাথে ডিম (Egg) থাকলে এর স্বাদ আরও বেড়ে যায়। বাঙালির খাদ্য তালিকায় আলু এমন একটি সবজি, যা প্রায় প্রতিদিনই রান্নায় ব্যবহৃত হয়। মাছ, মাংস, শাক—সবকিছুর সাথেই আলুর বন্ধুত্ব জমে যায়। সকালের নাস্তা (Bengali Breakfast Recipe) হোক বা বিকেলের জলখাবার, নতুন কিছু খেতে চাইলে ডিম আলু পরোটা রেসিপি একটি দুর্দান্ত পছন্দ হতে পারে। এটি তৈরি করা যেমন সহজ, তেমনই স্বাদে ভরপুর। ঘরোয়া স্টাইলে পারফেক্ট চিকেন বিরিয়ানি রেসিপি ✅ আলুর উপকারিতা (Benefits of Potato) আলুতে রয়েছে প্রচুর ফাইবার, মিনারেল এবং ভিটামিন, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। সঠিক পরিমাণে আলু খেলে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে এবং শরীরকে প্রয়োজনীয় শক্তি যোগায়। বিশেষ করে ভিটামিন সি এবং পটাসিয়াম-এর ভালো উৎস হওয়ায় এটি শরীরের সামগ্রিক সুস্থতার জন্য উপকারী।  Aalu makha ⚠️ আলুর অপকারিতা (Side Effects of Potato) ১. ওজন বৃদ্ধি ও ডায়াবেটিসের ঝুঁকি অতিরিক্ত আলু খেলে ওজন ...