সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ইউনিক চিকেন উইংস (Chicken Wings): মশলা ছাড়া স্পেশাল রেসিপি

 ইউনিক চিকেন উইংস (Chicken Wings): মশলা ছাড়া স্পেশাল রেসিপি

​রোস্ট করার জন্য মাইক্রোওভেনে/তন্দুরে প্লেটে রাখা ম্যারিনেট করা চিকেন উইংসের টুকরোগুলো।

 চিকেন উইংসগুলো রোস্ট করার জন্য ওভেনে/তন্দুরে দেওয়া হয়েছে। ধীরে ধীরে বাদামি রঙ ধরছে।

এই চিকেন উইংস (Chicken Wings) রেসিপির বিশেষত্ব হলো এতে কোনো প্রচলিত ভারতীয় মশলা ব্যবহার করা হয়নি, যা এর স্বাদকে করে তুলবে একেবারেই আলাদা।

👉 চিকেন বিরিয়ানি সুগন্ধি চাল আর নরম চিকেনের সংমিশ্রণে তৈরি সুস্বাদু বিরিয়ানি, লাঞ্চের জন্য উপযুক্ত। পুরো রেসিপি দেখতে ক্লিক করুন


চিকেন এমন এক খাবার যা ছোট থেকে বড় সবারই প্রিয়। তবে রোজ রোজ একই স্বাদে রান্না খেতে কি আর ভালো লাগে? তাই আজ নিয়ে এলাম একেবারে ভিন্ন স্বাদের, আমার নিজের মতো করে সাজানো ইউনিক চিকেন উইংস (Chicken Wings)। এই বিশেষ রেসিপিটি হবে একদম মশলা ছাড়া, যেখানে ব্যবহার করা হবে শুধুমাত্র মুরগির ডানা আর কিছু সস।


উপকরণ (Ingredients)

মুরগির ডানা (Chicken Wings) ​৫০০ গ্রাম

​তেল ​৩ টেবিল চামচ

ময়দা ​১/২ টেবিল চামচ

পানি ​১ কাপ

লবণ ​স্বাদমতো (সাবধানে, সসে লবণ থাকে)


সস ও সিজনিং (মেরিনেশনের জন্য)

৮ - ৯ সস (Sause) ​৩ টেবিল চামচ

​টমেটো সস (Tomato Sause) ​২ টেবিল চামচ

ওয়েস্টার সস (Oyster Sause) ​২ টেবিল চামচ

হোয়াইট পেপার (White Pepper) গুঁড়া ​১/২ টেবিল চামচ

ব্ল্যাক পাউডার (গোলমরিচ গুঁড়া) ​১ টেবিল চামচ

রোজমেরি পাতা (Rosemary Leaves) ​১/২ টেবিল চামচ

​ওরেগানো পাতা (Oregano Leaves) ​১/২ টেবিল চামচ

স্ন্যাপিন রোজমেরি (তামিলনাড়ু থেকে) এবং স্ন্যাপিন ওরিগানোর (তুরস্ক থেকে) দুটি জার। রোজমেরি সুগন্ধি ও উডি, আর ওরিগানো উষ্ণ ও ঝাঁঝালো স্বাদের জন্য পরিচিত।

পেস্ট ও কুচি

আদা-রসুন পেস্ট ​২ টেবিল চামচ(মেরিনেশনের জন্য)

​রসুন কুচি ​১ টেবিল চামচ(সসের জন্য)

ধনে পাতা কুচি (পরিবেশনের জন্য)

​কাঁচা চিকেন উইংসে সস, রোজমেরি, গোলমরিচ ও রসুন দিয়ে মশলা ছাড়া ম্যারিনেশন শুরু করা হচ্ছে।

​চিকেন উইংসের উপর সব উপকরণ যোগ করা হয়েছে—যেটিতে আছে ওয়েস্টার সস, 8-9 সস, রোজমেরি ও তাজা রসুন।

সতর্কতা: সসগুলিতে লবণ থাকে, তাই লবণ খুব সাবধানে ব্যবহার করুন। ছোটদের জন্য বা ঝাল কম খেতে চাইলে গোলমরিচ গুঁড়া কম দিন।

👉 গ্রিন মাসালা চিকেন ললিপপ টক-ঝাল সবুজ মশলার স্বাদের ললিপপ, পুরো রেসিপি দেখতে ক্লিক করুন


প্রথম ধাপ: ম্যারিনেশন (Marination)

১. প্রস্তুতি: মুরগির ডানাগুলো কেটে দু'টুকরো করে ভালো করে ধুয়ে নিন। প্রতি টুকরোর গায়ে ছোট ছোট করে চেরা বা চিরা কেটে নিন।


২. প্রথম মাখানো: এই মুরগির ডানার টুকরোগুলো নিয়ে ২ টেবিল চামচ আদা-রসুন পেস্ট এবং সামান্য লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিন।


৩. ম্যারিনেট করা: এবার সস ও সিজনিং-এর মোট পরিমাণের অর্ধেক বা তার একটু কম অংশ নিন:

* ৮-৯ সস: ১ টেবিল চামচ

* টমেটো সস: ১ টেবিল চামচ

* ওয়েস্টার সস: ১ টেবিল চামচ

* হোয়াইট পেপার: ১/২ টেবিল চামচের অর্ধেক

* রোজমেরি পাতা: অর্ধেক

* ওরেগানো পাতা: অর্ধেক

দিয়ে চিকেন উইংসগুলো ভালো করে ম্যারিনেট করে কমপক্ষে ৪০ থেকে ৫০ মিনিট রেখে দিন।

​ম্যারিনেট করা চিকেন উইংসের টুকরোগুলো একটি ধাতব প্লেটে সস ও মশলার মিশ্রণে ভালোভাবে মাখানো হয়েছে।

​চিকেনের ডানাগুলো সস ও সিজনিং-এ ভালোভাবে মাখানো হয়েছে, এবার ৪০-৫০ মিনিটের জন্য রেখে দেওয়া হবে।

দ্বিতীয় ধাপ: চিকেন উইংস রোস্ট করা

​আপনি আপনার সুবিধা অনুযায়ী এই তিনটি পদ্ধতির যেকোনো একটি বেছে নিতে পারেন:

১. তাওয়ায় রোস্ট করা (Tawa Roast)

​একটি নন-স্টিক ফ্রাইপ্যানে কিছুটা তেল গরম করুন। তেল গরম হলে ম্যারিনেট করা চিকেন উইংসগুলো এক এক করে সাজিয়ে দিন। আঁচ হালকা বা স্লো রাখুন এবং ২-৩ মিনিট পরপর উল্টে দিন। উইংসের ওপরের অংশ বাদামি বা লালচে হলে নামিয়ে নিন।


২. মাইক্রোওভেনে রোস্ট করা (Microwave Roast)

​ম্যারিনেট করা চিকেন উইংসের সাথে ১ টেবিল চামচ তেল মাখিয়ে মাইক্রোওভেনে দিন। ৪-৫ মিনিট পর ওভেন খুলে দেখুন। যদি উইংসের ওপর দিকটা বাদামি বা লালচে হয়ে যায়, তবে একটি চামচ দিয়ে উল্টে দিন। পুনরায় ৪-৫ মিনিটের জন্য দিন। দুই দিকই লালচে হয়ে গেলে বের করে নিন।


৩. তন্দুর বা কয়লার আগুনে রোস্ট করা (Tandoor/Coal Roast)

​ম্যারিনেট করা চিকেন উইংসগুলো একটি শিকে গেঁথে নিন এবং তন্দুর বা কয়লার আগুনে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে রোস্ট করুন।


তৃতীয় ধাপ: সস তৈরি ও পরিবেশন

​সস বানানোর পদ্ধতি

​১. একটি নন-স্টিক ফ্রাইপ্যানে বাকি থাকা তেল দিন। গরম হলে রসুন কুচি দিয়ে ভেজে লালচে করুন।


২. এরপর ময়দা দিয়ে চামচ দিয়ে নেড়ে ১ কাপ পানি দিয়ে মিশিয়ে নিন।


৩. এবার আপনার কাছে থাকা বাকি সব সস ও সিজনিং উপকরণগুলি দিন:

* বাকি টমেটো সস, ৮-৯ সস, ওয়েস্টার সস, রোজমেরি পাতা, হোয়াইট পেপার ও ওরেগানো পাতা দিন।


৪. রোস্ট করা চিকেন উইংসগুলো সসের মধ্যে দিয়ে দিন।

👉 পালং চিকেন (বাঙালি স্টাইল) ঘরে তৈরি সুস্বাদু বাঙালি স্টাইলের পালং চিকেন, গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন। পুরো রেসিপি দেখতে ক্লিক করুন


৫. চামচ দিয়ে নাড়তে থাকুন। ১ থেকে ২ মিনিটের মধ্যে সস শুকিয়ে মাখো মাখো হয়ে গেলে গোলমরিচ গুঁড়া (Black Powder) এবং ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিন​সবুজ গাজর বা মূলা দিয়ে তৈরি ফুলের কার্ভিং এবং বাঁধাকপির কুচির সাথে সস দিয়ে তৈরি ইউনিক চিকেন উইংস পরিবেশন করা হয়েছে।


পরিবেশন

​সকালের নাস্তা বা দুপুরের খাবার হিসেবে যেকোনো সময় রুটি, পাউরুটি, ভাত অথবা শুধু স্ন্যাকস হিসেবে গরম গরম পরিবেশন করুন।

​সবুজ গাজর বা মূলা দিয়ে তৈরি ফুলের কার্ভিং এবং বাঁধাকপির কুচির সাথে সস দিয়ে তৈরি ইউনিক চিকেন উইংস পরিবেশন করা হয়েছে।

​সসে মাখো মাখো করে তৈরি করা ইউনিক চিকেন উইংস। সাথে গার্নিশিং-এর জন্য আছে সবজির কার্ভিং।

 ✍️ লিখেছেন: Sahil Chef

​আপনি তিনটি পদ্ধতির মধ্যে কোনটা বানিয়ে দেখতে চান? আমাকে জানাবেন কিন্তু!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কলকাতার বিখ্যাত ডিমের ডেভিল (Egg Devil) বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সহজে

  কলকাতার বিখ্যাত ডিমের ডেভিল (Egg Devil) বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সহজে  Egg Devil আজ আমরা নিয়ে এলাম কলকাতার খুব জনপ্রিয় স্ট্রিট ফুড ডিমের ডেভিল (Egg Devil)। আপনি যদি রেসিপিটি পড়ে মনে হবে যেন চোখের সামনেই ডিমের ডেভিল তৈরি হচ্ছে। এই পদ এতটাই জনপ্রিয় আর দেখতে এতটাই সুন্দর যে খাওয়ার আগেই দেখে মন ভরে যাবে। ডিমের ডেভিল খেতে ভীষণ মজাদার, আর বানানোও একেবারেই সহজ। ছোট থেকে বড়— নতুন যে কেউ পুরো রেসিপি পড়ে নিলেই সহজে বানাতে পারবে, আমার গ্যারান্টি। ডিমের ডেভিল বানাতে লাগে খুব কম উপকরণ, যা প্রায় সবার ঘরেই থাকে। তাহলে আর দেরি না করে দেখে নিই কী কী লাগবে এই রেসিপি বানাতে। আমরা বানাবো দুজনের জন্য— ৪টা ডিম (কেটে ৮ পিস হবে)। আমার মতে, ২ ডিমের ৪ পিস খেলেই পেট ও মন দুটোই ভরে যাবে। 🍗✨ রেস্টুরেন্ট স্টাইল চিকেন ললিপপ আজ থেকে বাড়িতেই বানান মচমচে চিকেন ললিপপ 😋 সসের সাথে পরিবেশন করলে ছোট থেকে বড় – সবার মন ভরে যাবে ❤️ 👉 পুরো রেসিপি পড়ুন এখানে আলু ডিম পরোটা হোটেল স্টাইল 👉 পুরো রেসিপি পড়ুন এখানে 📝 উপকরণঃ ১. সেদ্ধ ডিম – ৪টা (কেটে ২ পিস করুন) ২. সেদ্ধ আলু – ২ থেকে ৩ টা ৩. গরম মশলা গু...

Pomfret Fish Kalputi (Malvani Style) Recipe — পমফ্রেট ফিশ কলপুটি 🐟

 🐟পমফ্রেট ফিশ কলপুটি (Pomfret Fish Kalputi) — সাউথ ইন্ডিয়ান মালভানি রান্না Pomfret Fish Kalputi (Malvani Style) Recipe — পমফ্রেট ফিশ কলপুটি 🐟 ✍ লিখেছেন: SAHENSA MONDAL 📌 Cookgiri Rasoi নিজস্ব প্রতিবেদন ভারতের মধ্যে অন্যতম জনপ্রিয় মাছ হলো পমফ্রেট। এটি প্রধানত মুম্বাই, গুজরাট, দিল্লি, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ইত্যাদি জায়গায় বেশি পাওয়া যায়। বাঙালি মানেই মাছ-ভাতের প্রেমিক! মাছের নাম শুনলেই মন ভালো হয়ে যায়। তাই আজ নিয়ে এলাম এক নতুন স্বাদ — পমফ্রেট কলপুটি (Kalputi), যা খুবই সুস্বাদু ও অনন্য। Pomfret Fish 🌟 হাইলাইট 1️⃣ এটি সাউথ ইন্ডিয়ান মালভানি (Malvani) রান্না। 2️⃣ স্বাদে আলাদা ও অসাধারণ। 3️⃣ বানাতে সময় লাগে মাত্র ২০–২৫ মিনিট। 4️⃣ মালভানি মশলা এই পদে সবচেয়ে জরুরি উপাদান। 🥥 মালভানি মশলা তৈরির উপকরণ 🥥 নারকেল – ½ পিস 🌶️ কাশ্মীরি লঙ্কা – ৭–৮টি 🌿 জিরা – ½ চামচ 🌿 গোটা ধনিয়া – ২ চামচ 🛢️ তেল – ১–২ চামচ 🧄 রসুন – ১ পিস 🫚 আদা – ২ টুকরো 🍃 তেজপাতা – ২টি 🌿 দারচিনি – ১ টুকরো 🌱 এলাচ – ৫–৬টি 🌰 গোলমরিচ – ৫–৬টি 🌸 লবঙ্গ – ৩–৪টি 🍃 করিবাতা – ৮–১০টি (না থাকলে চলবে) 🧅 পেঁয়াজ – ২টি ​👀...

🥚 ডিম আলু পরোটা রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল (Egg Potato Paratha Recipe Bengali)

🥚 ডিম আলু পরোটা রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল (Egg Potato Paratha Recipe Bengali) Potato Paratha আলু পরোটা (Aloo Paratha) ছোট থেকে বড় সবারই খুব পছন্দের একটি খাবার। সাথে ডিম (Egg) থাকলে এর স্বাদ আরও বেড়ে যায়। বাঙালির খাদ্য তালিকায় আলু এমন একটি সবজি, যা প্রায় প্রতিদিনই রান্নায় ব্যবহৃত হয়। মাছ, মাংস, শাক—সবকিছুর সাথেই আলুর বন্ধুত্ব জমে যায়। সকালের নাস্তা (Bengali Breakfast Recipe) হোক বা বিকেলের জলখাবার, নতুন কিছু খেতে চাইলে ডিম আলু পরোটা রেসিপি একটি দুর্দান্ত পছন্দ হতে পারে। এটি তৈরি করা যেমন সহজ, তেমনই স্বাদে ভরপুর। ঘরোয়া স্টাইলে পারফেক্ট চিকেন বিরিয়ানি রেসিপি ✅ আলুর উপকারিতা (Benefits of Potato) আলুতে রয়েছে প্রচুর ফাইবার, মিনারেল এবং ভিটামিন, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। সঠিক পরিমাণে আলু খেলে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে এবং শরীরকে প্রয়োজনীয় শক্তি যোগায়। বিশেষ করে ভিটামিন সি এবং পটাসিয়াম-এর ভালো উৎস হওয়ায় এটি শরীরের সামগ্রিক সুস্থতার জন্য উপকারী।  Aalu makha ⚠️ আলুর অপকারিতা (Side Effects of Potato) ১. ওজন বৃদ্ধি ও ডায়াবেটিসের ঝুঁকি অতিরিক্ত আলু খেলে ওজন ...