🍗 চিকেন বিরিয়ানি রেসিপি – ঘরোয়া ও রেস্টুরেন্ট স্টাইল
বিরানি নামটা যতটা সুন্দর, খেতে ততটাই সুস্বাদু। আগেকার দিনে গ্রামের দিকে বিরানি এতটা প্রচলিত ছিল না, কিন্তু এখনকার দিনে শহর বা গ্রাম—ছোট থেকে বড় সবার প্রিয় হয়ে উঠেছে এই চিকেন বিরানি বা বিরানি। বিরানি নানান পদের হয়, কিন্তু আমরা আজ শিখবো চিকেন বিরানি বানানো।
কমবেশি আমরা সবাই বাড়িতে এই পদটি বানাই, কিন্তু হোটেল বা রেস্টুরেন্টের মতো স্বাদ হয়ে ওঠে না। তাই আজ আমি বলব খুব সহজে কীভাবে আপনি বাড়িতে হোটেল বা রেস্টুরেন্টের মতো স্বাদের বিরানি বানাতে পারবেন।
আমি যেভাবে বলবো, আপনি যদি একবার ট্রাই করেন তাহলে খাওয়ার আগেই শুনে জিভে জল আসবে। সুগন্ধি বাসমতি চাল, মশলার ঘ্রাণ আর নরম মুরগির টুকরো—সব মিলিয়ে তৈরি হয় এক দারুণ স্বাদ।
চিকেন বিরিয়ানি এমন একটি খাবার, যা ঘরেই বানানো সম্ভব। যেটা হোটেল–রেস্টুরেন্টের আসল স্বাদ পাওয়া যায়।
![]() |
চিকেন বিরিয়ানি বানানো শুরু করার আগে সমস্ত উপকরণ প্রস্তুত করুন। |
🍽️ বিরিয়ানির হাইলাইটস(Highlight)
🍗 প্রধান উপকরণ: বাসমতি চাল, মুরগি, দই, পেঁয়াজ, আদা–রসুন বাটা, বিরিয়ানি মশলা।
🌿 বিশেষ স্বাদ: সুগন্ধি চাল, মশলার ঘ্রাণ আর নরম মাংস।
🕒 সময় লাগবে: আনুমানিক ১ থেকে ১.৫ ঘণ্টা।
🍴 কোথায় খাওয়া যায়: সাধারণত হোটেল বা রেস্টুরেন্টে জনপ্রিয়, তবে ঘরেও সহজে বানানো যায়।
🌟🍛 আরো ইউনিক ও সুস্বাদু রেসিপি জানতে 👉 [এখানে ক্লিক করুন] 🍴🔥
🌟🥘 নতুন নতুন রান্নার স্বাদ পেতে ভিজিট করুন 👉 [Cookgiri Rasoi] 🍲💖
🧾 উপকরণ:
১. বাসমতি চাল ১ কেজি
২. মুরগির মাংস ১.৫০০ কেজি
৩. টক দই ১ কাপ
৪. আদা-রসুন বাটা ২ কাপ
৫. পেঁয়াজ ৪ থেকে ৫ পিচ (বেরেস্তা বানানোর জন্য)
৬. এলাচ ৪ থেকে ৫ পিচ
৭. দারুচিনি ১ পিচ
৮. লবঙ্গ ৫ থেকে ৬ পিচ
৯. জয়ত্রি ৫ থেকে ৬ পিচ
১০. বড় ব্ল্যাক এলাচ ২ পিচ
১১. গোলমরিচ ৮ থেকে ১০ পিচ
১২. জিরা গুঁড়া ১ চামচ
১৩. ধনে গুঁড়া ২ চামচ
১৪. গরম মাসালা
১৫. বিরানি মাসালা
১৬. লাল লঙ্কাগোড়া ১/২ চামচ
১৭. ঘি ২ টেবিল চামচ
১৮. লবণ স্বাদমতো
১৯. ধনিয়া পাতা কুচি অল্প একটু
২০. পদিনা পাতাকুচি অল একটু
১. মাংস ম্যারিনেট করা:
মাংসে দই, আদা-রসুন বাটা, হলুদ, মরিচ গুঁড়া, লবণ, গরম মসলা দিয়ে ভালোভাবে মিশিয়ে কমপক্ষে ১ ঘণ্টা ম্যারিনেট করে রেখে করুন। এতে মাংসের ভেতরে মসলা যাবে এবং মাংসটি খুব নরম হবে।
২. ভাত রান্না:
বাসমতি চাল ৩০ থেকে ৪০ মিনিট ভিজিয়ে রাখুন। একটি পাত্রে পানি গরম করুন। পানিতে তেজপাতা, এলাজ, দারচিনি, বড় ব্ল্যাক এলাচ, লবঙ্গ, গোল মরিচ, জয়ত্রি ও স্বাদ মতো লবণ দিয়ে পানি গরম করুন। ফুটন্ত পানিতে ভিজিয়ে বাসমতি চাল দিয়ে ৭০% সিদ্ধ করে নামিয়ে নিন।
![]() |
ভাত ৭০% সিদ্ধ করুন এবং পেঁয়াজের বেরেস্তা তৈরি করুন। |
৩. পেঁয়াজ বেরেস্তা তৈরি:
পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে তেলে ভেজে বাদামি করে নিন। খেয়াল রাখবে যেন জ্বলে কালো না হয়ে যায়। তাহলে তেতো লাগবে খেতে।
বিরানির মাংস রান্না :
একটি পাত্রে অল্প একটু তেল দিন, গরম হলে ম্যারিনেট করা চিকেন ঢেলে দিন। তারপর তিন থেকে চার কাপ পানি দিন। বেশি পানি দেবেন না শুধু মাংসটা ৭০ থেকে ৮০ পারসেন্ট সেদ্ধ হওয়ার মতো মাংসের ঝোল বেশি পাতলা হবে না ঘন থাকবে। অল্প একটু ধনিয়া পুদিনা ছিটিয়ে দিন।
৪. লেয়ারিং বা দম :
১. একটি পাত্রে প্রথমে কিছু ভাত বিছিয়ে, আপনার রান্না করা মাংস কিছুটা অংশ ছিটিয়ে দিন। এর উপর একটু পেঁয়াজ বেরেস্তা ধনিয়া পদিনা ও একটু ঘি ছিটিয়ে দিন। ফের কিছুটা ভাত ছিটিয়ে দিন, তার ওপর মাংস ছিটিয়ে ধনিয়া পদিনা পেঁয়াজ বেরেস্তা ও একটু ঘি নিন। এইভাবে আপনার ইচ্ছামত দুই থেকে তিনটি লেয়ারিং বানিয়ে নিন।
কিছুটা আটা বা ময়দা দিয়ে, খামির বানিয়ে হাড়ির চারপাশে লাগিয়ে ঢাকনা দিয়ে ভালো করে এটে দিন যেন হাওয়া না বের হয়।
হালকা আঁচে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন বা দম দিন।
![]() |
চিকেন বিরিয়ানি গরম গরম পরিবেশন করুন রায়তা বা স্যালাডের সঙ্গে |



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত লিখুন এবং আমাদের সাথে আপনার প্রিয় রেসিপি বা পরামর্শ শেয়ার করুন!
আপনার মন্তব্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সকল মন্তব্য মনোযোগ সহকারে দেখা হবে।