সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পালং শাক চিকেন রেসিপি | Palong Chicken Recipe Bengali হোটেল স্টাইল ঘরে বানানো সহজে

 পালং শাক চিকেন রেসিপি | Palong Chicken Recipe Bengali হোটেল স্টাইল ঘরে বানানো সহজে

Palong Chicken Recipe Bengali

গরম গরম ভাত বা রুটি দিয়ে পরিবেশিত সুস্বাদু পালং চিকেন 

পালং শাক এমন একটি সবজি যা আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এছাড়া ডাক্তার আমাদের পালং শাক খাওয়ার কথা বলে থাকে। এবং পালং(palong)শাক শীতকালের সবজি। 

আজ কাল প্রায় বারো মাস পাওয়া যায়। পালং শাক আমরা নানান ভাবে নানান সবজির সাথে রান্না করে থাকি। আপনি কি কখনো পালং শাক চিকেন দিয়ে রান্না করেছেন। য়দি রান্না করে না থাকেন আজ একবার রান্না করে দেখুন। পালং শাক আর চিকেনের মেলবন্ধনে তৈরি এই পদটি এতটাই সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে।

👉 বাচ্চাদের জন্য দারুণ একটি স্ন্যাকস রেসিপি দেখে নিন – Cheesy Chicken Fuljuri | Kids Special

কতটা স্বাদের বানায় এই চিকেন পালং শাক। চলুন দেখা যাক কিভাবে একদম রেস্তোরাঁ বা রেস্টুরেন্ট স্বাদ মতো এই পালং চিকেন আপনি খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এই দুর্দান্ত রেসিপিটি পালং শাক চিকেন।


🥬 প্রধান উপকরণ

1. চিকেন – ৫০০ গ্রাম

2. পালং শাক – ৩০০ গ্রাম


🧅 সবজি ও অন্যান্য

1. পিয়াজ কুচি – ২ পিস

2. টমেটো কুচি – ২ থেকে ৩ পিস

3. কাঁচা লঙ্কা – পছন্দমতো


🧄 বাটা/পেস্ট

1. আদা রসুন বাটা – ২ থেকে ৩ টেবিল চাম


🌶️ শুকনো মশলা

1. নুন – সাধ মতো
2. হলুদ গুঁড়ো – ১ টেবিল চামচ
3. কাশ্মীরি লঙ্কা গুঁড়ো – ১ টেবিল চামচ
4. চিকেন মসলা – ২ টেবিল চামচ
5. জিরা গুঁড়ো – ১ টেবিল চামচ
6. গরম মশলা – ১ টেবিল চামচ
7. ধনিয়া গুড়া – ১ টেবিল চামচ


🍲 গোটা গরম মশলা

1. গোটা জিরা – ১ টেবিল চামচ
2. এলাচ – ৪ পিস
3. তেজপাতা – ৩ পিস
4. লবঙ্গ – ৩ পিস
5. গোলমরিচ – ৪ পিস
6. দারচিনি – ১ টুকরো


🧈 তেল ও ফ্লেভার

1. তেল – ১ কাপ
2. বাটার – ২ টেবিল চামচ (না হলেও চলবে)
3. কিরিম – ২ থেকে ৩ টেবিল চামচ (না হলেও চলবে)
4. দই – ১০০ গ্রাম (না হলেও চলবে)

Fresh Palong Leaves

ধোয়া ও কাটা পালং শাক পাতা

​পালং শাক প্রস্তুত প্রণালী

​১) একটি পাত্রে জল নিয়ে চুলার উপর রাখুন। জল ফুটে উঠলে পালং শাকগুলো দিয়ে ৪ থেকে ৫ মিনিট সেদ্ধ করুন। এরপর পালং শাক ছেঁকে নিয়ে ঠান্ডা জলে ডুবিয়ে নিন (এতে শাকের উজ্জ্বল সবুজ রঙ বজায় থাকবে)। এবং মিক্সারে মিহি পেস্ট তৈরি করে নিন।

Palong Paste for Chicken curry

পালং শাক ব্লেন্ড করে তৈরি 

​চিকেন ম্যারিনেট করার পদ্ধতি

চিকেন গুলো ছোটো ছোটো পিচ করে কেটে নিন। একটি বলে চিকেন রেখে সাধ মতো নুন, দই,অল্প আদা রসুন বাটা এক চামচ, হলুদ গুঁড়ো হাপ চামচ, কাঁচা লঙ্কা বাটা পুরোটা দিয়ে ভালো করে মাখিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন।


​রান্না করার পদ্ধতি

​১. একটি কড়াই বা প্যানে তেল গরম করুন। তেল গরম হলে গোটা গরম মশলা এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ দিয়ে ১ মিনিট ভাজুন। সুন্দর গন্ধ বের হলে গোটা জিরা দিন।

​২. এরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এবার বাকি আদা-রসুন বাটা দিয়ে ২ মিনিট কষিয়ে নিন।

​৩. টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকুন। এবার সাধ মতো নুন ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো ধনিয়া গুড়া এবং চিকেন মশলা দিয়ে ভালো করে নাড়তে থাকুন।

৪. কিছুক্ষণ পর দেখবে মশলা থেকে তেল ভেসে উঠেছে।তখন পালং শাকের পেস্টটি দিয়ে দিন।

​৫. মিডিয়াম আঁচে ৩ থেকে ৫ মিনিট রেখে দিন আর কিছুক্ষণ পর পর নাড়তে থাকুক। যখন পালং শাক থেকে কাঁচা গন্ধ চলে যাবে এবং তেল উপরে ভেসে উঠবে, তখন ম্যারিনেট করা চিকেন দিয়ে দিন।

​৬. চিকেন পালং শাক সাথে ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিন। এরপর আঁচ কমিয়ে কড়াইটি ঢেকে দিন। চিকেন সেদ্ধ হতে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগতে পারে। মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিন যাতে লেগে না যায়।

​৭. চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে এবং গ্রেভি ঘন হয়ে এলে মাখন ও ফ্রেশ ক্রিম দিয়ে দিন। ভালোভাবে মিশিয়ে আরও ২ থেকে ৩ মিনিট চুলার উপর রেখে দিন।

​৮. সবশেষে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দিন।


পরিবেশন

​গরম গরম পালং চিকেন রুটি, পরোটা বা ভাতের সাথে পরিবেশন করুন। একদম রেস্টুরেন্টের মতোই স্বাদ পাবেন!


কেমন লাগলো এই রেসিপিটি?

​কেমন লাগলো এই রেসিপিটি? আপনার এক বার ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না!

🌿 চিকেন প্রেমীদের জন্য অসাধারণ এক পদ — Green Masala Chicken Lollipop। পুরো রেসিপি দেখতে এখানে যান 👉


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কলকাতার বিখ্যাত ডিমের ডেভিল (Egg Devil) বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সহজে

  কলকাতার বিখ্যাত ডিমের ডেভিল (Egg Devil) বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সহজে  Egg Devil আজ আমরা নিয়ে এলাম কলকাতার খুব জনপ্রিয় স্ট্রিট ফুড ডিমের ডেভিল (Egg Devil)। আপনি যদি রেসিপিটি পড়ে মনে হবে যেন চোখের সামনেই ডিমের ডেভিল তৈরি হচ্ছে। এই পদ এতটাই জনপ্রিয় আর দেখতে এতটাই সুন্দর যে খাওয়ার আগেই দেখে মন ভরে যাবে। ডিমের ডেভিল খেতে ভীষণ মজাদার, আর বানানোও একেবারেই সহজ। ছোট থেকে বড়— নতুন যে কেউ পুরো রেসিপি পড়ে নিলেই সহজে বানাতে পারবে, আমার গ্যারান্টি। ডিমের ডেভিল বানাতে লাগে খুব কম উপকরণ, যা প্রায় সবার ঘরেই থাকে। তাহলে আর দেরি না করে দেখে নিই কী কী লাগবে এই রেসিপি বানাতে। আমরা বানাবো দুজনের জন্য— ৪টা ডিম (কেটে ৮ পিস হবে)। আমার মতে, ২ ডিমের ৪ পিস খেলেই পেট ও মন দুটোই ভরে যাবে। 🍗✨ রেস্টুরেন্ট স্টাইল চিকেন ললিপপ আজ থেকে বাড়িতেই বানান মচমচে চিকেন ললিপপ 😋 সসের সাথে পরিবেশন করলে ছোট থেকে বড় – সবার মন ভরে যাবে ❤️ 👉 পুরো রেসিপি পড়ুন এখানে আলু ডিম পরোটা হোটেল স্টাইল 👉 পুরো রেসিপি পড়ুন এখানে 📝 উপকরণঃ ১. সেদ্ধ ডিম – ৪টা (কেটে ২ পিস করুন) ২. সেদ্ধ আলু – ২ থেকে ৩ টা ৩. গরম মশলা গু...

Pomfret Fish Kalputi (Malvani Style) Recipe — পমফ্রেট ফিশ কলপুটি 🐟

 🐟পমফ্রেট ফিশ কলপুটি (Pomfret Fish Kalputi) — সাউথ ইন্ডিয়ান মালভানি রান্না Pomfret Fish Kalputi (Malvani Style) Recipe — পমফ্রেট ফিশ কলপুটি 🐟 ✍ লিখেছেন: SAHENSA MONDAL 📌 Cookgiri Rasoi নিজস্ব প্রতিবেদন ভারতের মধ্যে অন্যতম জনপ্রিয় মাছ হলো পমফ্রেট। এটি প্রধানত মুম্বাই, গুজরাট, দিল্লি, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ইত্যাদি জায়গায় বেশি পাওয়া যায়। বাঙালি মানেই মাছ-ভাতের প্রেমিক! মাছের নাম শুনলেই মন ভালো হয়ে যায়। তাই আজ নিয়ে এলাম এক নতুন স্বাদ — পমফ্রেট কলপুটি (Kalputi), যা খুবই সুস্বাদু ও অনন্য। Pomfret Fish 🌟 হাইলাইট 1️⃣ এটি সাউথ ইন্ডিয়ান মালভানি (Malvani) রান্না। 2️⃣ স্বাদে আলাদা ও অসাধারণ। 3️⃣ বানাতে সময় লাগে মাত্র ২০–২৫ মিনিট। 4️⃣ মালভানি মশলা এই পদে সবচেয়ে জরুরি উপাদান। 🥥 মালভানি মশলা তৈরির উপকরণ 🥥 নারকেল – ½ পিস 🌶️ কাশ্মীরি লঙ্কা – ৭–৮টি 🌿 জিরা – ½ চামচ 🌿 গোটা ধনিয়া – ২ চামচ 🛢️ তেল – ১–২ চামচ 🧄 রসুন – ১ পিস 🫚 আদা – ২ টুকরো 🍃 তেজপাতা – ২টি 🌿 দারচিনি – ১ টুকরো 🌱 এলাচ – ৫–৬টি 🌰 গোলমরিচ – ৫–৬টি 🌸 লবঙ্গ – ৩–৪টি 🍃 করিবাতা – ৮–১০টি (না থাকলে চলবে) 🧅 পেঁয়াজ – ২টি ​👀...

🥚 ডিম আলু পরোটা রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল (Egg Potato Paratha Recipe Bengali)

🥚 ডিম আলু পরোটা রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল (Egg Potato Paratha Recipe Bengali) Potato Paratha আলু পরোটা (Aloo Paratha) ছোট থেকে বড় সবারই খুব পছন্দের একটি খাবার। সাথে ডিম (Egg) থাকলে এর স্বাদ আরও বেড়ে যায়। বাঙালির খাদ্য তালিকায় আলু এমন একটি সবজি, যা প্রায় প্রতিদিনই রান্নায় ব্যবহৃত হয়। মাছ, মাংস, শাক—সবকিছুর সাথেই আলুর বন্ধুত্ব জমে যায়। সকালের নাস্তা (Bengali Breakfast Recipe) হোক বা বিকেলের জলখাবার, নতুন কিছু খেতে চাইলে ডিম আলু পরোটা রেসিপি একটি দুর্দান্ত পছন্দ হতে পারে। এটি তৈরি করা যেমন সহজ, তেমনই স্বাদে ভরপুর। ঘরোয়া স্টাইলে পারফেক্ট চিকেন বিরিয়ানি রেসিপি ✅ আলুর উপকারিতা (Benefits of Potato) আলুতে রয়েছে প্রচুর ফাইবার, মিনারেল এবং ভিটামিন, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। সঠিক পরিমাণে আলু খেলে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে এবং শরীরকে প্রয়োজনীয় শক্তি যোগায়। বিশেষ করে ভিটামিন সি এবং পটাসিয়াম-এর ভালো উৎস হওয়ায় এটি শরীরের সামগ্রিক সুস্থতার জন্য উপকারী।  Aalu makha ⚠️ আলুর অপকারিতা (Side Effects of Potato) ১. ওজন বৃদ্ধি ও ডায়াবেটিসের ঝুঁকি অতিরিক্ত আলু খেলে ওজন ...