🍗 চিকেন ৬৫ রেসিপি | Chicken 65 Recipe in Bengali
![]() |
মচমচে ও মশলাদার চিকেন ৬৫ – দক্ষিণ ভারতের জনপ্রিয় রেসিপি |
চিকেন ৬৫ একটি জনপ্রিয় দক্ষিণ ভারতীয় হোটেল স্টাইল রেসিপি। মচমচে ভাজা চিকেন, দই, মসলা, কারি পাতা ও রাই দিয়ে তৈরি এই ডিশ এখন সারা বিশ্বে বিখ্যাত। এখানে সহজ রেসিপি পড়ুন।
👉 বাড়িতেই হোটেল স্টাইল রান্না শিখতে কিলিক করুন
🥘 চিকেন ৬৫ উৎপত্তি
আজ নিয়ে এলাম দক্ষিণ ভারতের হোটেল বা রেস্টুরেন্টের একটি জনপ্রিয় ডিশ। যা এখন পুরো বিশ্বের ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বোম্বাই, দিল্লি, চেন্নাই, তামিলনাড়ু, কলকাতা। এটি মচমচে ভাজা দই, মসলা, কাঁচা লংকা রাই ও কারি পাতা দিয়ে বিশেষ স্বাদ আনা হয়।
আজ ছুটির দিন বাড়িতে আছো ভালো সুস্বাদু নতুন কিছু ট্রাই বা খেতে চান। আমার দেওয়া রেসিপি ফলো করুন। আজ যে পদটি নিয়ে এসেছে খুবই জনপ্রিয় একটি পথ। ছোট থেকে বড় সবার মুখের প্রায় শোনা যায়। এই পথটির নাম হল চিকেন ৬৫, আমরা অনেকেই জানি না চিকেন ৬৫ এর মানে কি। কেন একে চিকেন ৬৫ বলা হয় অনেকে জানি না। চেন্নাইয়ের একটি হোটেল থেকে (১৯৬৫ সাল) প্রথমবার চিকেন ৬৫ বানানো হয়েছিল। ১৯৬৫ সালে প্রথম এসেছে তাই বছরের নাম ধরে একে চিকেন ৬৫ বলা হয়।
![]() |
বোল্ডএস চিকেন – রেস্টুরেন্ট স্টাইল রেসিপি এখন ঘরেই বানান। |
✨ হাইলাইট
১. চিকেন ৬৫ হাড় ছাড়া চিকেন (বোনলেস) দিয়ে বানানো হয়।
২. জরুরী পদ হিসাবে বোল্টেজ চিকেন, কারি পাতা, দই ও রাই ব্যাবহার করা হয়।
৩. হোটেল বা রেস্টুরেন্টে খুবই জনপ্রিয় ডিস, বিশেষ করে বোম্বাই, চেন্নাই, তামিলনাড়ু ও কলকাতা।
৪. চেন্নাইয়ের সর্বপ্রথম উৎপত্তি ১৯৬৫ সালে, তাই এর নাম চিকেন ৬৫ বলা হয়।
🛒 উপকরণ (৫ জনের জন্য)
মুরগির মাংস হাড় ছাড়া (বোনলেস) – ৫০০ গ্রাম
পিঁয়াজ – ১ টি
সিমলা মিচ – ১ টি
লাল মরিচ গুঁড়ো – ½ চামচ
গরম মসলা গুঁড়ো – ½ চামচ
কর্নফ্লাওয়ার – ১ কাপ
ময়দা – ১ কাপ
ডিম – ১টি
লবণ – স্বাদমতো
তেল – ভাজার জন্য
👉 তড়কা দেওয়ার জন্য
![]() |
শুকনো লাল লংকা, কারিপাতা ও রাই ফোড়ন – চিকেন ৬৫ এর আসল স্বাদ |
কারি পাত্তা – ৪ থেকে ১০ টি
শুকনো কাশ্মীরি লঙ্কা – ৩ টি
কাঁচা লঙ্কা – নিজের প্রয়োজন অনুযায়ী
রাই – ½ টেবিল চামচ
রসুন কুচি – ১ চামচ
আদা কুচি – ১ চামচ
আজিনোমোটো – ১ টেবিল চামচ
হোয়াইট পেপার – পরিমাণমতো
দই – ৪ টেবিল চামচ
লেবু – ২ টি
তেল – ½ কাপ
👩🍳 প্রস্তুত প্রণালী
১. প্রস্তুতি
চিকেন ছোটো ছোটো টুকরো করে ভালো করে দুয়ে নিন।
সাথে পিঁয়াজ ও সিমলা মিচ কেটে নিন।
শুকনো কাশ্মীরি লঙ্কা দুই থেকে তিন টুকরো করে নিন।
👉 আরও মজাদার রেসিপি দেখতে এখানে চাপ দিন
২. ম্যারিনেশন
১. একটি বাটিতে চিকেনের টুকরোগুলো নিয়ে লাল মরিচ গুঁড়ো, গরম মসলা, লেবুর রস, ডিম ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।
২. এবার কর্নফ্লাওয়ার ও ময়দা দিয়ে একটু একটু করে পানি দিয়ে মাখাতে থাকুন।
৩. এক সময় দেখবে চিকেনের গায়ে সব কিছু লেগে মকো মাকো হয়ে গেছে—তৈরি ম্যারিনেশন।
৪. এক ঘণ্টা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলে ভালো হয়। সময় কম থাকলে সাথে সাথে বানাতে পারো।
৩. ফ্রাই
১. কড়াইতে তেল দিয়ে গরম করে চিকেন টুকরোগুলো মাঝারি আঁচে এক এক করে তেলে ছাড়ুন।
২. ৪ থেকে ৫ মিনিট ভাজতে থাকুন। চিকেন গুলো সোনালি ও মচমচে হলে উঠিয়ে নিন।
৩. চিকেন একটি জ্বালিতে রাখুন, এতে চিকেনে থাকা তেল ঝরে যাবে।
৪. পিঁয়াজ ও সিমলা মিচ একটু ভেজে নিন, তবে পুরোপুরি ভাজবেন না। একটু কাঁচা থাকলে খেতে ভালো লাগে।
৪. তড়কা
১. একটি প্যানে আধা কাপ তেল গরম করে কারি পাতা, রাই, শুকনা কাশ্মীরি লঙ্কা, কাঁচা লংকা কুচি, আদার কুচি ও রসুন কুচি দিয়ে একটু ভাজুন।
২. এক কাপ পানি দিন, পানি গরম হলে দই, স্বাদ মতো লবন, আজিনোমোটো ও হোয়াইট পেপার দিয়ে ভালো করে নেড়ে দিন।
৩. এবার ফ্রাই করা চিকেন দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিন।
💡 রান্নার ফ্যাক্ট
হোটেল বা রেস্টুরেন্টের চিকেন ৬৫ লাল হয়। আপনি যদি লাল পছন্দ করেন তবে ফুড কালার ব্যবহার করতে পারেন।
ফুড কালার শরীরের জন্য ক্ষতিকর, তাই এর বদলে শুকনো কাশ্মীরি লঙ্কা বাটা (পেস্ট) ব্যবহার করতে পারেন।
তবে আমার মতে খাবারের কালার মেটার করে না, আসল মেটার করে খাবারের স্বাদ।
হোটেল বা রেস্টুরেন্টে দই-এর পরিবর্তে তন্দুরি মসলা ব্যাবহার করা হয়। এই তন্দুরি মশলা দই ও বিভিন্ন মশলা দিয়ে তৈরি হয়।
![]() |
চিকেন ৬৫ এর জন্য দই ও মশলা দিয়ে তৈরি লাল মেরিনেশন পেস্ট |




মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত লিখুন এবং আমাদের সাথে আপনার প্রিয় রেসিপি বা পরামর্শ শেয়ার করুন!
আপনার মন্তব্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সকল মন্তব্য মনোযোগ সহকারে দেখা হবে।