সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

চিকেন ললিপপ রেসিপি | Chicken Lollipop Recipe (Bengali)

চিকেন ললিপপ রেসিপি | Chicken Lollipop Recipe (Bengali)


✨ সকালে টিফিনে বা সন্ধ্যার স্ন্যাক্সে পারফেক্ট খাবার হলো চিকেন ললিপপ। ছোট থেকে বড় – সবাই এই পদ খেতে পছন্দ করে। নাম শুনলেই বাচ্চারা খুশিতে নাচে, বড়রাও কম নয়।

চিকেন ললিপপ আসলে মুরগির ড্রামস্টিক বা ডানার বিশেষ কাটিং থেকে তৈরি একটি জনপ্রিয় ইন্ডো-চাইনিজ খাবার। বাইরে মচমচে আর ভেতরে জুসি চিকেন – যারা চিকেন ভালোবাসেন তাদের জন্য এটি খুব প্রিয়। শুধু সুস্বাদুই নয়, প্রোটিন সমৃদ্ধ হওয়ায় এটি স্বাস্থ্যকরও বটে।


চিকেন ললিপপ রেসিপি – সুস্বাদু ও ক্রিস্পি ফ্রাই করা

Chicken Lollipop Recipe Bengali

🧂 (চিকেন ললিপপের উপকরণ):

১ কেজি মুরগির ড্রামস্টিক বা ডানা (চিকেন ললিপপ)
২ চামচ আদা কুচি
২ চামচ রসুন কুচি
১ চামচ ভিনেগার
৩ চামচ সয়া সস
৩ চামচ চিলি সস
১ চামচ হোয়াইট পেপার
১ চামচ আজিনোমোটো
১ চামচ লেবুর রস
১ কাপ ময়দা
২ কাপ কর্নফ্লাওয়ার
১-২টি ডিম
প্রয়োজনে লাল ফিড কালার থাকলে ব্যবহার করতে পারেন, না হলে চলবে।

চিকেন ললিপপ পিস প্রস্তুত
ললিপপ শেপে কাটা চিকেন

🧑‍🍳 চিকেন ললিপপ তৈরীর পদ্ধতি :

চিকেন ললিপপ রেসিপি (Chicken Lollipop Recipe) দুটো স্টাইলে বানানো যায়। দুটোই সহজ পদ্ধতি, একটি হলো আলাদা ভাবে  ব্যাটার বানিয়ে। আরেকটি বেটার না বানিয়ে সবকিছু একসাথে ম্যারিনেট করে বানানো হয়। আজকে আমরা শিখব সবকিছু একসাথে ম্যারিনেট করে কিভাবে বানানো হয় চিকেন ললিপপ। পরের রেসিপিতে আমরা শিখব আলাদা ভাবে বেটার বানিয়ে কিভাবে ললিপপ বানানো হয়।

সেজওয়ান সস (Schezwan Sauce) রেসিপি — বাড়িতে সহজে ও দ্রুত তৈরির পদ্ধতি


🧑‍🍳 প্রস্তুত প্রণালী (চিকেন ললিপপ রান্নার পদ্ধতি):

চিকেন ড্রামস্টিক গুলি ললিপ স্টাইলে কেটে নিন। জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে ফেলুন।

 একটি পাত্র ড্রামস্টিক গুলি নিয়ে তাতে আদা কুচি, রসুন, ভিনেগার, সয়া সস, চিলি সস, হোয়াইট পেপার, আজিনোমোটো, লেবুর রস, ময়দা, কর্নফ্লাওয়ার, ডিম সবকিছু একসাথে দিয়ে ম্যারিনেট করুন। একটু একটু করে পানি দিন, খেয়াল রাখবেন যেন পানি বেশি না হয় বেটার বেশি পাতলা না ঘনো হয় মাখোমাখো রাখুন। এই ভাবে ২০ থেকে ২৫ মিনিট রেখে দিন। না রাখলেও হবে যদি আপনার কাছে সময় না থাকে। কিন্তু রাখলে ভালো হয় ভেতরে ভালো ভাবে নুন ও মসলা যায় এবং চিকেনের ভেতরটি নরম ও অপরটি মচমচে।


ভাজার প্রক্রিয়া:

 পর্যাপ্ত কড়া তেল দিয়ে গরম করুন। ম্যারি করা চিকেনগুলি ভালো করে মাখিয়ে একে এক করে তেলে ছাড়ুন হালকা আঁচে। ৫০ থেকে ৬০% ফ্রাই হলে তেল থেকে উঠে চার থেকে পাঁচ মিনিট রেখে দিন। আবার তেলে ছাড়ন বাদামি রঙে তাহলে তুলে নিন।  

 আপনি ৫০ থেকে ৬০% হওয়ার পর তুলে না নিয়ে একবারে ভাজতে পারেন। কিন্তু একবার তুলে নিলে দুবার ভাবলে উপর ও ভেতরটা ভালো মচমচে হয়, ভেতরটা কাঁচা থাকা সম্ভাবনা খুবই কম থাকে।


🍴 পরিবেশন সাজেশন:

টমেটো সস এর সাথে খেয়ে দেখুন, আপনার কাছে যদি সস না থাকে আপনি বিনা সসে খেতে পারেন খুবই ভালো লাগবে।

চিকেন ললিপপ সস সহ পরিবেশন
টমেটো সস / চিলি সস দিয়ে পরিবেশন




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কলকাতার বিখ্যাত ডিমের ডেভিল (Egg Devil) বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সহজে

  কলকাতার বিখ্যাত ডিমের ডেভিল (Egg Devil) বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সহজে  Egg Devil আজ আমরা নিয়ে এলাম কলকাতার খুব জনপ্রিয় স্ট্রিট ফুড ডিমের ডেভিল (Egg Devil)। আপনি যদি রেসিপিটি পড়ে মনে হবে যেন চোখের সামনেই ডিমের ডেভিল তৈরি হচ্ছে। এই পদ এতটাই জনপ্রিয় আর দেখতে এতটাই সুন্দর যে খাওয়ার আগেই দেখে মন ভরে যাবে। ডিমের ডেভিল খেতে ভীষণ মজাদার, আর বানানোও একেবারেই সহজ। ছোট থেকে বড়— নতুন যে কেউ পুরো রেসিপি পড়ে নিলেই সহজে বানাতে পারবে, আমার গ্যারান্টি। ডিমের ডেভিল বানাতে লাগে খুব কম উপকরণ, যা প্রায় সবার ঘরেই থাকে। তাহলে আর দেরি না করে দেখে নিই কী কী লাগবে এই রেসিপি বানাতে। আমরা বানাবো দুজনের জন্য— ৪টা ডিম (কেটে ৮ পিস হবে)। আমার মতে, ২ ডিমের ৪ পিস খেলেই পেট ও মন দুটোই ভরে যাবে। 🍗✨ রেস্টুরেন্ট স্টাইল চিকেন ললিপপ আজ থেকে বাড়িতেই বানান মচমচে চিকেন ললিপপ 😋 সসের সাথে পরিবেশন করলে ছোট থেকে বড় – সবার মন ভরে যাবে ❤️ 👉 পুরো রেসিপি পড়ুন এখানে আলু ডিম পরোটা হোটেল স্টাইল 👉 পুরো রেসিপি পড়ুন এখানে 📝 উপকরণঃ ১. সেদ্ধ ডিম – ৪টা (কেটে ২ পিস করুন) ২. সেদ্ধ আলু – ২ থেকে ৩ টা ৩. গরম মশলা গু...

Pomfret Fish Kalputi (Malvani Style) Recipe — পমফ্রেট ফিশ কলপুটি 🐟

 🐟পমফ্রেট ফিশ কলপুটি (Pomfret Fish Kalputi) — সাউথ ইন্ডিয়ান মালভানি রান্না Pomfret Fish Kalputi (Malvani Style) Recipe — পমফ্রেট ফিশ কলপুটি 🐟 ✍ লিখেছেন: SAHENSA MONDAL 📌 Cookgiri Rasoi নিজস্ব প্রতিবেদন ভারতের মধ্যে অন্যতম জনপ্রিয় মাছ হলো পমফ্রেট। এটি প্রধানত মুম্বাই, গুজরাট, দিল্লি, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ইত্যাদি জায়গায় বেশি পাওয়া যায়। বাঙালি মানেই মাছ-ভাতের প্রেমিক! মাছের নাম শুনলেই মন ভালো হয়ে যায়। তাই আজ নিয়ে এলাম এক নতুন স্বাদ — পমফ্রেট কলপুটি (Kalputi), যা খুবই সুস্বাদু ও অনন্য। Pomfret Fish 🌟 হাইলাইট 1️⃣ এটি সাউথ ইন্ডিয়ান মালভানি (Malvani) রান্না। 2️⃣ স্বাদে আলাদা ও অসাধারণ। 3️⃣ বানাতে সময় লাগে মাত্র ২০–২৫ মিনিট। 4️⃣ মালভানি মশলা এই পদে সবচেয়ে জরুরি উপাদান। 🥥 মালভানি মশলা তৈরির উপকরণ 🥥 নারকেল – ½ পিস 🌶️ কাশ্মীরি লঙ্কা – ৭–৮টি 🌿 জিরা – ½ চামচ 🌿 গোটা ধনিয়া – ২ চামচ 🛢️ তেল – ১–২ চামচ 🧄 রসুন – ১ পিস 🫚 আদা – ২ টুকরো 🍃 তেজপাতা – ২টি 🌿 দারচিনি – ১ টুকরো 🌱 এলাচ – ৫–৬টি 🌰 গোলমরিচ – ৫–৬টি 🌸 লবঙ্গ – ৩–৪টি 🍃 করিবাতা – ৮–১০টি (না থাকলে চলবে) 🧅 পেঁয়াজ – ২টি ​👀...

🥚 ডিম আলু পরোটা রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল (Egg Potato Paratha Recipe Bengali)

🥚 ডিম আলু পরোটা রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল (Egg Potato Paratha Recipe Bengali) Potato Paratha আলু পরোটা (Aloo Paratha) ছোট থেকে বড় সবারই খুব পছন্দের একটি খাবার। সাথে ডিম (Egg) থাকলে এর স্বাদ আরও বেড়ে যায়। বাঙালির খাদ্য তালিকায় আলু এমন একটি সবজি, যা প্রায় প্রতিদিনই রান্নায় ব্যবহৃত হয়। মাছ, মাংস, শাক—সবকিছুর সাথেই আলুর বন্ধুত্ব জমে যায়। সকালের নাস্তা (Bengali Breakfast Recipe) হোক বা বিকেলের জলখাবার, নতুন কিছু খেতে চাইলে ডিম আলু পরোটা রেসিপি একটি দুর্দান্ত পছন্দ হতে পারে। এটি তৈরি করা যেমন সহজ, তেমনই স্বাদে ভরপুর। ঘরোয়া স্টাইলে পারফেক্ট চিকেন বিরিয়ানি রেসিপি ✅ আলুর উপকারিতা (Benefits of Potato) আলুতে রয়েছে প্রচুর ফাইবার, মিনারেল এবং ভিটামিন, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। সঠিক পরিমাণে আলু খেলে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে এবং শরীরকে প্রয়োজনীয় শক্তি যোগায়। বিশেষ করে ভিটামিন সি এবং পটাসিয়াম-এর ভালো উৎস হওয়ায় এটি শরীরের সামগ্রিক সুস্থতার জন্য উপকারী।  Aalu makha ⚠️ আলুর অপকারিতা (Side Effects of Potato) ১. ওজন বৃদ্ধি ও ডায়াবেটিসের ঝুঁকি অতিরিক্ত আলু খেলে ওজন ...