🐔 চিকেন স্ট্যাফিং রোজালি কাবাব | Chicken Stuffed Rozali Kabab Recipe bangla
![]() |
গ্রেটেড চিজ এবং সালাদ সহযোগে গরম গরম মশলাদার ও ক্রিমি চিকেন স্ট্যাফিং রোজালি কাবাব। এই ছবিটি মেনুর জন্য আদর্শ। (Cookgiri Rasoi) |
🌟 পরিচিতি
চিকেন স্ট্যাফিং রোজালি কাবাব (Chicken Stuffed Rozali Kabab) একটি নরম, ক্রিমি, মশলাদার তন্দুরি কাবাব। সাধারণত চিকেন কিমা, চিকেন স্যালাইস করে, দই, কাজু পেস্ট, ক্রিম চিজ ও বাটার দিয়ে সুস্বাদু একটি রেসিপি বানানো হয়। এটি সাধারণত বড় বড় রেস্টুরেন্ট বা হোটেলে পাওয়া যায় । কিন্তু আপনি চাইলে Cookgiri Rasoi থেকে খুব সহজে বাড়িতে বানাতে পারেন তন্দুর ছাড়া এই পদ।
) কাবাবের মতো দারুণ আর একটি সন্ধ্যা বেলার স্ন্যাক্স বা স্টার্টার চান? তাহলে ট্রাই করুন আমাদের পারফেক্ট চিকেন উইংস রেসিপি।
✨ হাইলাইট (Highlit)
এই পদটি বড় বড় রেস্টুরেন্ট বা হোটেলে খুব জনপ্রিয় রেসিপি
এই পদটি নরম, ক্রিমি, মশলাদার আর ভেতরে সুস্বাদু চিকেন কিমা ও চিজ স্ট্যাফিং হয়
এই পদটি সহজে তন্দুর ছাড়া ঘরেই বানানো সম্ভব
এটা পদটি তিন ভাবে বানানো যায় তন্দুর, মাইক্রোওভেন ও তাওয়াতে
ওকে 👍 এই ধরণের Chicken Stuffed Rozali Kabab বানানোর সময় কিছু সতর্কতা (⚠️ সর্তকতা) মেনে চললে রেসিপিটা একেবারে পারফেক্ট হবে –
⚠️ সতর্কতা (Precautions)
১. চিকেন কাটা ও কিমা করার আগে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নাও। কাটার পর ধুলে জল ধরে রাখতে পারে।
২. চিকেন পাতলা স্লাইস করার সময় ধারালো চাকু দিয়ে কাটুন, নাহলে মাংস ছিঁড়ে যেতে পারে।
৩. কিমা রান্না
কিমা স্টাফিং করার আগে চিকেন হালকা ভেজে নাও, কাঁচা কিমা স্টাফিং করলে ভিতরে কাঁচা গন্ধ থাকতে পারে।
৪. চিজ ব্যবহার
চিজ বেশি ব্যবহার করলে রান্নার সময় গলে বেরিয়ে যাবে, তাই কম চিজ ব্যবহার করো।
৫. ম্যারিনেশন
চিকেন মেরিনেট করে ফ্রিজে রেখে দিলে কাবাব আরও সফট ও স্বাদে ভালো হবে।
৬. লেবুর রস বেশি দিলে চিকেন শক্ত ও টক হয়ে যাবে, তাই ব্যালান্স রাখো।
৭. রোল বানানো
ডিম ভালো করে লাগিয়ে রোল সিল করো, না হলে রান্নার সময় খুলে যাবে।
৮. রান্নার সময় তাপমাত্রা
তন্দুর, মাইক্রোওভেন ও তাওয়া মাঝারি আছে রান্না করো, নাহলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতর কাঁচা থাকবে।
৯. রান্না শেষে বাটার দিবে এতে করে কাবাব নরম হয়। ও চাট মশলা বেশি ব্যবহার করবে না কারন বাটারে কিছুটা লবন থাকে।
যারা আরেকটু ঝাল ও মশলাদার কিছু খুঁজছেন, তারা এই স্পাইসি চিকেন খরদার রেসিপিটি একবার দেখে নিতে পারেন।
🍗 উপকরণ (Ingredients)
✅ ব্রেস্ট বোনলেস চিকেন ৫০০ গ্রাম
✅ চিকেন কিমা ২০০ গ্রাম
স্ট্যাফিং/পুর (Stuffing)
✅ আদা রসুন কুচি ১ টেবিল চামচ
✅ কাঁচা লঙ্কা কুচি – ১ টি
✅ ধনেপাতা কুচি – ১ টেবিল চামচ
✅ গরম মসলা ১/২ টেবিল চামচ
✅ তন্দুরি মাসলা ১/৩ টেবিল চামচ
✅ চিকেন মশলা ১/৩ টেবিল চামচ
✅ লবণ – স্বাদমতো
✅ চিজ ৫০ গ্রাম
✅ তেল ১ টেবিল চামচ
✅ ডিম ১ টি
ম্যারিনেশন (Marinade) বা কবাবের প্রলেপ
✅ আদা-রসুন বাটা ২ চা চামচ
✅ দই – ১ কাপ
✅ কাজু বাটা ৮-১০ টি
✅ ফ্রেশ ক্রিম ৩ টেবিল চামচ
✅ কাঁচা লঙ্কা কুচি ১ টি
✅ লেবুর – ২ টি
✅ গরম মসলা – ১ টেবিল চামচ
✅ তন্দুরি মাসলা ১ টেবিল চামচ
✅ চিকেন মশলা ১ টেবিল চামচ
✅ চাট মসলা ১/২ টেবিল চামচ
✅ কস্তুরী শুকনো মেতি ১/২ টেবিল চামচ
✅ লবণ স্বাদমতো
✅ তেল বা বাটার ১ টেবিল চামচ
✅ কাশ্মীরের শুকনো লঙ্কা ২০ গ্রাম
🥣 রন্ধন প্রণালী (Cooking Method)
১. প্রথমে চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নাও।
২. কাশ্মীরের শুকনো লঙ্কা গরম পানিতে ১ থেকে ২ মিনিট সেদ্ধ করে পেস্ট বানিয়ে নিন।
৩. একটি ছোটো বাটিতে ডিম ভেঙে চামচ দিয়ে ভালো করে নেড়ে নিন।
৪. একটি ধারালো চাকু দিয়ে চিকেন ব্রেডের মত পাতলা স্লাইস করে কেটে নিন। চাকুর উল্টো দিক দিয়ে চিকেন পিটিয়ে নিন।
![]() |
চিকেন স্লাইস: রোজালি কাবাবের রোল তৈরির জন্য সঠিকভাবে পাতলা করে কাটা বোনলেস চিকেন ব্রেস্টের স্লাইস। (Cookgiri Rasoi) |
🧅 স্ট্যাফিং মশলা তৈরি
১) একটি ফ্রাই প্যানে এক চামচ তেল দিয়ে আদা রসুন কুচি, একটি কাঁচা লঙ্কা কুচি ও চিকেন কিমা দিয়ে ১ থেকে ২ মিনিট একটা চামচ দিয়ে নারুন।
২) এবার গরম মশলা ১/২ টেবিল চামচ, চিকেন মশলা ১/২ টেবিল চামচ, তন্দুরি মশলা ১/২ টেবিল চামচ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ১ মিনিট নেড়ে একটি প্লেটে নামিয়ে নিন।
![]() |
কিমা পুর রান্না: রোজালি কাবাবের ভেতরে ব্যবহারের জন্য মশলা দিয়ে কষিয়ে রান্না করা চিকেন কিমা পুর, যার উপরে ধনে পাতা দিয়ে সাজানো হয়েছে। (Cookgiri Rasoi) |
৩) চিকেন কিমা ঠান্ডা হলে চিজ গ্রেট করে ও ধনে পাতা কুচি দিয়ে হাত দিয়ে ভালো করে মালিশ করে ছোটো ছোটো হাত দিয়ে চেপে চেপে লম্বা লম্বা বল বানিয়ে নিন। তৈরি আমাদের চিকেন কিমা পুর।
🥣 ম্যারিনেশন মসলা তৈরি
দই, আদা-রসুন বাটা, কাজু বাটা, ফ্রেশ ক্রিম, কাঁচা লঙ্কা কুচি, লেবুর রস, গরম মসলা, তন্দুরি মাসলা, চিকেন মশলা, কস্তুরী শুকনো মেতি, লবণ স্বাদমতো, তেল ও কাশ্মীরের শুকনো লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে ম্যারিনেশন করুন।
রোল তৈরি (Stuffing and Rolling)
১) পাতলা পাতলা স্লাইস করে কাটা চিকেন লম্বা করে একটি টেবিলের উপর রাখুন।
![]() |
পুর দেওয়ার কৌশল: চিকেন স্লাইসের মাঝামাঝি অংশে প্রস্তুত কিমা পুর বা স্ট্যাফিং পরিমিত পরিমাণে রাখা হচ্ছে রোল করার জন্য। (Cookgiri Rasoi) |
২) বলের মত লম্বা লম্ব কিমা চিকেন পুট স্লাইস চিকেনের উপর রেখে রোল বানিয়ে নিন। ডিম একটু একটু করে চিকেন রোলে লাগিয়ে লেপে দিন জেনো খুলে না যায়।
![]() |
রোল তৈরি: কিমা পুর বা স্ট্যাফিং দিয়ে তৈরি করা চিকেন রোজালি রোলগুলি, যা এখন ডিম দিয়ে সিল করার পর ম্যারিনেশনের জন্য প্রস্তুত। (Cookgiri Rasoi) |
৩) এবার আপনার বানানো ম্যারিনেশন তন্দুর মসলার ভেতর চিকেন রোল গুলো ডুবিয়ে ভালো করে মেখে ফ্রিজে ১ থেকে ২ ঘন্টা রেখে দিন।
![]() |
চূড়ান্ত প্রস্তুতি: তন্দুর বা গ্রিল করার জন্য ঘন ম্যারিনেশনের প্রলেপ দেওয়া চিকেন রোলগুলো শিকে গাঁথা হচ্ছে। (Cookgiri Rasoi) |






মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত লিখুন এবং আমাদের সাথে আপনার প্রিয় রেসিপি বা পরামর্শ শেয়ার করুন!
আপনার মন্তব্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সকল মন্তব্য মনোযোগ সহকারে দেখা হবে।