সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ঝাল রসুনি মুরগির কষা | spicy chicken kharda Recipe

 ঝাল রসুনি মুরগির কষা | spicy chicken kharda Recipe 

ঝাল রসুনি মুরগির কষা

আজ নিয়ে এলাম যারা খুবই ঝাল মসলাদার খাবার খেতে পছন্দ করে তাদের জন্য।

👉ঝাল রসুনি মুরগির কষা(spicy chicken kharda Recipe)।

এই পদটির প্রধান স্বাদ ঝাল ও রসুনের। এই খাবারটি প্রধানত বোম্বাই মহারাষ্ট্রের খুবই জনপ্রিয় একটি পদ।

 ঝাল রসুনি মুরগির কষা(spicy chicken kharda) খেতে অনেকটা ঝাল হলেও আপনি যদি একবার খান সত্যি এর স্বাদ এতটাই যে স্বাদের কাছে ঝাল মসলা কিছু মনে হবে না।

🥬 পালং চিকেন রেসিপি – পালং শাক আর মুরগির দারুণ মিশ্রণ। 🔗 পুরো রেসিপি পড়ুন


 ⭐ হাইলাইটস (Highlights)

১. বোম্বাই মহারাষ্ট্রের খুবই জনপ্রিয় রেসিপি।


২. এই পদটি প্রধান উপকরণ কাঁচা লঙ্কা রসুন ও ধনিয়া পাতা।


৩. ঝাল রসুনি মুরগির কষা(spicy chicken kharda) বানাতে আপনি যেকোনো চিকেন ব্যবহার করতে পারো যেমন হাড় সহ বা হাড়ওয়ালা।


৪. এই পদটি দেখতে খুব সুন্দর হয় সবুজ রঙের, এছাড়া আপনি ধোনের পাতার বদলে পালং শাক ব্যবহার করতে পারেন অল্প পরিমাণ।


⚠️ সতর্কতা (Tips)

১. কাঁচা লঙ্কা ভাজার আগে চিড়া মেরে নেন, আর না হলে ভাজার সময় তেলের কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিযন এতে তেল ছিটকে আসবে না।


২. কাঁচা লঙ্কা রসুন পুরো ভাজবেন না একটু কাঁচা রাখলে ঝাল রং ও স্বাদ ভালো আসবে।


৩. রান্নার সময় পানি বেশি ব্যবহার করবেন না। এই পদটি একটু ড্রাই থাকলে খেতে ভালো লাগে।


 📝 উপকরণ (Ingredients)

১)🍗 চিকেন ৫০০গ্রাম

২)🌶️ কাঁচা লঙ্কা ২০০ গ্রাম(পছন্দ অনুযায়ী) 

৩)🧄 রসুন ২ টি বড় ডুমুর(গোটা রসুন)

৪)🧑‍🍳 আদা ১ টুকরো মাঝারি মাপের

৫)🌿 ধনে পাতা ১ কাপ 

৬) 🌱 জিরা পাউডার ১ টেবিল চামচ 

৭) 🌱 ধনিয়া পাউডার ২ টেবিল চামচ 

৮)🌶️ গরম মাসালা ১/৩ টেবিল চামচ

৯)🥄কিচেন কিং মাসালা ১ টেবিল চামচ 

১০)🥄চিকেন মাসালা ২ টেবিল চামচ 

১১)🛢️তেল ১ কাপ(কাঁচা লঙ্কা রসুন ভাজার জন্য)

১২)🧈 বাটার ১ টেবিল চামচ 

১৩)🧂 লবন স্বাদ অনুযাহী 


👩‍🍳 রান্নার ধাপ (Cooking Method)

🔹 প্রথম ধাপ (Preparation)

 ১) চিকেন ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিন।


২) রসুন কুয়া ভেঙে খোলা ছাড়িয়ে নিন, আদা পাতলা পাতলা করে টুকরো করে নিন।


৩) কাঁচা লঙ্কা বোটা ভেঙে নিন, সময় থাকলে লঙ্কা একটু চেরা মেরে নিন এতে লঙ্কা ফেটে তেল ছিটকাবে না।


 🔹 দ্বিতীয় ধাপ (Masala Paste)

১) একটি করাতে তেল দিয়ে একটু গরম করুন। তেল গরম হলে কাঁচা লঙ্কা, লসুন ও আদা দিয়ে ৭০ থেকে ৮০ পারসেন্ট ভেজে নিন।

ভাজা রসুন ও কাঁচা লঙ্কা মসলা

কষা ঝাল স্বাদের জন্য রসুন ও কাঁচা লঙ্কা ভাজা

২ ) কাঁচা লঙ্কা, রসুন, আদা ভাজা ও ধানেয়া পাতা একসাথে দিয়ে একটু পানি দিয়ে মিক্সারে পিসে পেস্ট বানিয়ে নিন।

🍗 চিকেন বিরিয়ানি রেসিপি – সুগন্ধি চাল, মশলা আর নরম মুরগির অনবদ্য স্বাদ। 🔗 পুরো রেসিপি পড়ুন


🔹 তৃতীয় ধাপ (Cooking)

১) একটি কড়াতে বাটার দিয়ে গরম করুন। বাটার গরম হয়ে গলে গেলে চিকেন দিন।


২) হালকা আছে একটা চামচ দিয়ে নাড়তে থাকুন। তিন থেকে চার মিনিট চিকেন রোস্ট করার পর কাঁচা লঙ্কা, রসুন, আদা ও ধনে পাতা পেস্ট ঢেলে দিন। 


৩) এবার একটি চামচ দিয়ে ২ থেকে ৩ মিনিট নাড়ার পর জিরা পাউডার, ধনিয়া পাউডার, কিচেন কিং মাসালা, চিকেন মাসালা ও স্বাদমতো লবণ দিয়ে ভালো করে নেড়ে ১ কাপ পানি দিন। গ্রেভি পাতলা চাইলে আরো একটু পানি দিতে পারেন।


৪) একটি চামচ দিয়ে ভালো করে নেড়ে ডেকে দিন। এবং দিমি আছে ৮ থেকে ১০ মিনিট চুলার উপর রেখে দিন।


৫) এরপর গরম মসালা ছিটিয়ে দিয়ে ২ মিনিট রেখে চুলাযই থেকে নামিয়ে নিন। 


🍽️ পরিবেশন (Serving Suggestion)

গরম গরম লুচি, পরোটা বা রুটির সাথে খেয়ে দেখুন সেই মজা পাবে।  

ঝাল রসুনি মুরগির কষা পরিবেশন

📌 সারাংশ

👉 Spicy Chicken Kharda বা ঝাল রসুনি মুরগির কষা মহারাষ্ট্রের বিখ্যাত পদ, যা রসুন ও কাঁচা লঙ্কার ঝাঁজে ভরপুর।  


আমার এই নতুন রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।


✍️ লিখেছে: Sahil Chef | Cookgiri Rasoi

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কলকাতার বিখ্যাত ডিমের ডেভিল (Egg Devil) বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সহজে

  কলকাতার বিখ্যাত ডিমের ডেভিল (Egg Devil) বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সহজে  Egg Devil আজ আমরা নিয়ে এলাম কলকাতার খুব জনপ্রিয় স্ট্রিট ফুড ডিমের ডেভিল (Egg Devil)। আপনি যদি রেসিপিটি পড়ে মনে হবে যেন চোখের সামনেই ডিমের ডেভিল তৈরি হচ্ছে। এই পদ এতটাই জনপ্রিয় আর দেখতে এতটাই সুন্দর যে খাওয়ার আগেই দেখে মন ভরে যাবে। ডিমের ডেভিল খেতে ভীষণ মজাদার, আর বানানোও একেবারেই সহজ। ছোট থেকে বড়— নতুন যে কেউ পুরো রেসিপি পড়ে নিলেই সহজে বানাতে পারবে, আমার গ্যারান্টি। ডিমের ডেভিল বানাতে লাগে খুব কম উপকরণ, যা প্রায় সবার ঘরেই থাকে। তাহলে আর দেরি না করে দেখে নিই কী কী লাগবে এই রেসিপি বানাতে। আমরা বানাবো দুজনের জন্য— ৪টা ডিম (কেটে ৮ পিস হবে)। আমার মতে, ২ ডিমের ৪ পিস খেলেই পেট ও মন দুটোই ভরে যাবে। 🍗✨ রেস্টুরেন্ট স্টাইল চিকেন ললিপপ আজ থেকে বাড়িতেই বানান মচমচে চিকেন ললিপপ 😋 সসের সাথে পরিবেশন করলে ছোট থেকে বড় – সবার মন ভরে যাবে ❤️ 👉 পুরো রেসিপি পড়ুন এখানে আলু ডিম পরোটা হোটেল স্টাইল 👉 পুরো রেসিপি পড়ুন এখানে 📝 উপকরণঃ ১. সেদ্ধ ডিম – ৪টা (কেটে ২ পিস করুন) ২. সেদ্ধ আলু – ২ থেকে ৩ টা ৩. গরম মশলা গু...

Pomfret Fish Kalputi (Malvani Style) Recipe — পমফ্রেট ফিশ কলপুটি 🐟

 🐟পমফ্রেট ফিশ কলপুটি (Pomfret Fish Kalputi) — সাউথ ইন্ডিয়ান মালভানি রান্না Pomfret Fish Kalputi (Malvani Style) Recipe — পমফ্রেট ফিশ কলপুটি 🐟 ✍ লিখেছেন: SAHENSA MONDAL 📌 Cookgiri Rasoi নিজস্ব প্রতিবেদন ভারতের মধ্যে অন্যতম জনপ্রিয় মাছ হলো পমফ্রেট। এটি প্রধানত মুম্বাই, গুজরাট, দিল্লি, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ইত্যাদি জায়গায় বেশি পাওয়া যায়। বাঙালি মানেই মাছ-ভাতের প্রেমিক! মাছের নাম শুনলেই মন ভালো হয়ে যায়। তাই আজ নিয়ে এলাম এক নতুন স্বাদ — পমফ্রেট কলপুটি (Kalputi), যা খুবই সুস্বাদু ও অনন্য। Pomfret Fish 🌟 হাইলাইট 1️⃣ এটি সাউথ ইন্ডিয়ান মালভানি (Malvani) রান্না। 2️⃣ স্বাদে আলাদা ও অসাধারণ। 3️⃣ বানাতে সময় লাগে মাত্র ২০–২৫ মিনিট। 4️⃣ মালভানি মশলা এই পদে সবচেয়ে জরুরি উপাদান। 🥥 মালভানি মশলা তৈরির উপকরণ 🥥 নারকেল – ½ পিস 🌶️ কাশ্মীরি লঙ্কা – ৭–৮টি 🌿 জিরা – ½ চামচ 🌿 গোটা ধনিয়া – ২ চামচ 🛢️ তেল – ১–২ চামচ 🧄 রসুন – ১ পিস 🫚 আদা – ২ টুকরো 🍃 তেজপাতা – ২টি 🌿 দারচিনি – ১ টুকরো 🌱 এলাচ – ৫–৬টি 🌰 গোলমরিচ – ৫–৬টি 🌸 লবঙ্গ – ৩–৪টি 🍃 করিবাতা – ৮–১০টি (না থাকলে চলবে) 🧅 পেঁয়াজ – ২টি ​👀...

🥚 ডিম আলু পরোটা রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল (Egg Potato Paratha Recipe Bengali)

🥚 ডিম আলু পরোটা রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল (Egg Potato Paratha Recipe Bengali) Potato Paratha আলু পরোটা (Aloo Paratha) ছোট থেকে বড় সবারই খুব পছন্দের একটি খাবার। সাথে ডিম (Egg) থাকলে এর স্বাদ আরও বেড়ে যায়। বাঙালির খাদ্য তালিকায় আলু এমন একটি সবজি, যা প্রায় প্রতিদিনই রান্নায় ব্যবহৃত হয়। মাছ, মাংস, শাক—সবকিছুর সাথেই আলুর বন্ধুত্ব জমে যায়। সকালের নাস্তা (Bengali Breakfast Recipe) হোক বা বিকেলের জলখাবার, নতুন কিছু খেতে চাইলে ডিম আলু পরোটা রেসিপি একটি দুর্দান্ত পছন্দ হতে পারে। এটি তৈরি করা যেমন সহজ, তেমনই স্বাদে ভরপুর। ঘরোয়া স্টাইলে পারফেক্ট চিকেন বিরিয়ানি রেসিপি ✅ আলুর উপকারিতা (Benefits of Potato) আলুতে রয়েছে প্রচুর ফাইবার, মিনারেল এবং ভিটামিন, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। সঠিক পরিমাণে আলু খেলে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে এবং শরীরকে প্রয়োজনীয় শক্তি যোগায়। বিশেষ করে ভিটামিন সি এবং পটাসিয়াম-এর ভালো উৎস হওয়ায় এটি শরীরের সামগ্রিক সুস্থতার জন্য উপকারী।  Aalu makha ⚠️ আলুর অপকারিতা (Side Effects of Potato) ১. ওজন বৃদ্ধি ও ডায়াবেটিসের ঝুঁকি অতিরিক্ত আলু খেলে ওজন ...