সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

চিকেন পপকর্ন (Chicken Popcorn) Recipe | Cookgiri Rasoi নিজস্ব প্রতিবেদন

🍗 চিকেন পপকর্ন (Chicken Popcorn) Recipe | Cookgiri Rasoi নিজস্ব প্রতিবেদন

একটি বড় ধাতব থালায় স্তূপ করে রাখা প্রচুর পরিমাণে ক্রিস্পি, সোনালী রঙের চিকেন পপকর্ন।

রেসিপি থেকে তৈরি ক্রিস্পি এবং জুসি চিকেন পপকর্নের চূড়ান্ত রূপ। (Cookgiri Rasoi)

✍️ লিখেছেন: Sahil Shife

আজকে নিয়ে এলাম Cookgiri Rasoi তে আর এক নতুন রেসিপি চিকেন পপকর্ন (Chicken Popcorn Recipe in Bengali)।

পপকর্ন (Popcorn) নামটি অনেক পরিচিত, এবং আমরা প্রায় খেয়ে থাকি এবং ছোটদের খুবই পছন্দের।

কিন্তু আপনি কি কখনো চিকেন পপকর্ন নামটি শুনেছেন বা কখনো খেয়েছেন?

এই চিকেন পপকর্ন (Chicken Popcorn) সুস্বাদু ও ক্রাঞ্চি হয়।
বোনলেস চিকেন (Boneless Chicken), লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, টমেটো সস, কর্নফ্লাওয়ার, পাউরুটির গুঁড়ো ও সামান্য কিছু মশলার মিশ্রণে তৈরি হয় এক অসাধারণ KFC Style Chicken Popcorn Recipe।

🕒 সময় লাগবে: ৩০ মিনিট ম্যারিনেট + ২০–২৫ মিনিট রান্না = মোট ৫০–৫৫ মিনিট

👨‍👩‍👧‍👦 পরিমাণ: ৩ জনের জন্য

এই চিকেন পপকর্ন রেসিপি (Homemade Chicken Popcorn Recipe) দুইভাবে বানানো যায় —

১️) প্রথমটি হলো নরমাল ভাবে উপরে পাউরুটির গুঁড়ো (Breadcrumbs) লাগিয়ে ফ্রাই করা।

২️) দ্বিতীয়টি হলো KFC স্টাইল (KFC Style Chicken Popcorn) চালের গুঁড়ো ও কর্নফ্লাওয়ার লাগিয়ে ফ্রাই করা।

🟢 হাইলাইট

এই পদটি দুই রকম ভাবে বানানো যায় — Breadcrumb Chicken Popcorn ও KFC Style Chicken Popcorn।

দুটিই খুব সুস্বাদু ও সহজে ঘরে তৈরি করা যায়।

আপনার কাছে সময় কম থাকলে, চিকেন ম্যারিনেট করে না রেখে সাথে সাথে ফ্রাই করুন।

⚠️ সতর্কতা

চিকেন ম্যারিনেট করার সময় ডিম ব্যবহার করবেন। না করলে ফ্রাই করার সময় বেটার খুলে যাবে।

যে কোনো চিকেন ফ্রাই রেসিপি এক বারে না করে দুই বার ফ্রাই করলে অনেক বেশি মুচমুচে হয়।

পাউরুটির গুঁড়ো, কর্নফ্লাওয়ার বা চালের আটা লাগানোর সময় চিকেনগুলো হাত দিয়ে জোরে চাপুন যাতে কোটিং ভালো হয়।


🍞 পাউরুটির গুঁড়ো দিয়ে বানানোর উপকরণ (Breadcrumb Chicken Popcorn Ingredients)

  1. বোনলেস চিকেন ৫০০ গ্রাম
  2. আদা রসুন বাটা ২ টেবিল চামচ
  3. কাঁচা লঙ্কা বাটা স্বাদ অনুযায়ী
  4. গোলমরিচ গুঁড়ো ১/২ টেবিল চামচ
  5. লবণ স্বাদ অনুযায়ী
  6. টমেটো সস ৩ টেবিল চামচ
  7. হলুদ গুঁড়ো ১/২ টেবিল চামচ
  8. চিকেন মাসালা ১ টেবিল চামচ
  9. চাট মসলা ১/২ টেবিল চামচ
  10. লেবুর রস ২ টেবিল চামচ
  11. পাউরুটির গুঁড়ো ২ কাপ
  12. ডিম ১ টি
  13. ভাজার জন্য পরিমাণ মতো তেল

🍛 কেফসি স্টাইল উপকরণ (KFC Style Chicken Popcorn Ingredients)

  1. বোনলেস চিকেন ৫০০ গ্রাম
  2. আদা রসুন বাটা ২ টেবিল চামচ
  3. কাঁচা লঙ্কা বাটা স্বাদ অনুযায়ী
  4. গোলমরিচ গুঁড়ো ১/২ টেবিল চামচ
  5. লবণ স্বাদ অনুযায়ী
  6. টমেটো সস ৩ টেবিল চামচ
  7. হলুদ গুঁড়ো ১/২ টেবিল চামচ
  8. চিকেন মাসালা ১ টেবিল চামচ
  9. চাট মসলা ১/২ টেবিল চামচ
  10. লেবুর রস ২ টেবিল চামচ
  11. চালের আটা ১ কাপ
  12. কর্নফ্লাওয়ার ২ কাপ
  13. চিলি ফ্লেক্স ১ টেবিল চামচ
  14. ডিম ১ টি
  15. ভাজার জন্য পরিমাণ মতো তেল

🍗 পাউরুটির গুঁড়ো লাগিয়ে ফ্রাই করা চিকেন পপকর্ন বানানোর পদ্ধতি

চিকেন পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে একটি বলে নিন।

এবং বোনলেস চিকেন, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো, লবণ, টমেটো সস, হলুদ গুঁড়ো, চিকেন মাসালা, লেবুর রস ও ডিম একসাথে দিয়ে ভালো করে ম্যারিনেট (Marinate Chicken) করুন। ২০ থেকে ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন।

মশলা ও সসে মাখানো বোনলেস চিকেনের টুকরো, চিকেন পপকর্ন তৈরির জন্য ম্যারিনেট করা হচ্ছে।

মশলা ও সস দিয়ে বোনলেস চিকেন ম্যারিনেট করা হচ্ছে।

একটি প্লেটে পাউরুটির গুঁড়ো বিছিয়ে নিন। ম্যারিনেট করা চিকেন গুলি এক এক করে সেখানে রাখুন ও ভালো করে হাত দিয়ে চেপে লাগান।

পাউরুটির গুঁড়ো উপর ম্যারিনেট করা বোনলেস চিকেনের টুকরোগুলো রাখা হয়েছে, কোটিং করার জন্য প্রস্তুত।

ম্যারিনেট করা চিকেন টুকরোগুলো পাউরুটির গুঁড়ো/শুকনো মিশ্রণে কোটিং করার জন্য রাখা হয়েছে।

সব চিকেন গুলো এভাবে প্রস্তুত হয়ে গেলে, একটি কড়াতে তেল গরম করুন।

পাউরুটির গুঁড়ো (Breadcrumbs) দিয়ে পুরোপুরি আবৃত চিকেন পপকর্নের টুকরোগুলি ফ্রাই করার জন্য প্রস্তুত।

ফ্রাই করার জন্য পাউরুটির গুঁড়ো লাগিয়ে প্রস্তুত চিকেন পপকর্নের টুকরোগুলি।

তেল গরম হলে চিকেন গুলো এক এক করে তেলে ছাড়ুন এবং আস্তে আস্তে নাড়ুন।
৪–৫ মিনিট পর চিকেন যখন গোল্ডেন ব্রাউন হবে, তেল থেকে উঠিয়ে নিন।


🍟 কেফসি স্টাইল বানানোর পদ্ধতি (KFC Style Chicken Popcorn Recipe)

প্রথম ধাপ সব একই — যেমন ম্যারিনেট করে ফ্রিজে রাখা।
একটি প্লেটে কর্নফ্লাওয়ার, চালের আটা, লবণ ও চিলি ফ্লেক্স মিশিয়ে নিন।

একটি বাটিতে পানি নিন।
ম্যারিনেট করা চিকেন এক এক করে এই শুকনো মিশ্রণের উপর গড়িয়ে নিন।
তারপর সামান্য পানিতে ডুবিয়ে আবার কর্নফ্লাওয়ার মিশ্রণে দিন।
এভাবে চিকেনের উপর ডাবল কোটিং হবে।

সব কোটিং করা চিকেন টুকরো গরম তেলে ফ্রাই করুন যতক্ষণ না ক্রিস্পি গোল্ডেন কালার আসে।

একটি বড় ফ্রাইং বাস্কেটের মধ্যে গরম তেলে সোনালী রঙের চিকেন পপকর্ন ভাজা হচ্ছে।

গরম তেলে চিকেন পপকর্নগুলো মুচমুচে ও গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজা হচ্ছে।

🍅 পরিবেশন (Serving Suggestion)

টমেটো সস, মেওনিজ বা চায়ের সাথে গরম গরম পরিবেশন করুন।
চাইলে Evening Snacks বা Party Starter হিসেবেও দারুণ মানিয়ে যাবে।

গোল্ডেন ব্রাউন রঙের চিকেন পপকর্ন পরিবেশনের জন্য রাখা আছে।

গরম গরম, সুস্বাদু চিকেন পপকর্ন পরিবেশনের জন্য প্রস্তুত।



চিকেন পপকর্ন (Chicken Popcorn) যদি আপনার ভালো লেগে থাকে, তবে Cookgiri Rasoi-এর আরও দুটি জনপ্রিয় চিকেন রেসিপি অবশ্যই ট্রাই করুন। সান্ধ্যকালীন জলখাবার বা উৎসবের মরসুমে এই পদগুলিও দারুণ মানাবে:

​চিকেন ক্রিস্পি ফ্রাই: মুচমুচে ফ্রাইড চিকেনের এই রেসিপিটি আপনার প্রিয় হবেই।
➡️ Bengali Chicken Crispy Recipe
​চিকেন স্টাফড রোজালি কাবাব: একটু অন্যরকম, কিন্তু দারুণ সুস্বাদু এই কাবাবটি পার্টি মেনুর জন্য একদম পারফেক্ট।
➡️ Chicken Stuffed Rozali Kabab Recipe



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কলকাতার বিখ্যাত ডিমের ডেভিল (Egg Devil) বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সহজে

  কলকাতার বিখ্যাত ডিমের ডেভিল (Egg Devil) বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সহজে  Egg Devil আজ আমরা নিয়ে এলাম কলকাতার খুব জনপ্রিয় স্ট্রিট ফুড ডিমের ডেভিল (Egg Devil)। আপনি যদি রেসিপিটি পড়ে মনে হবে যেন চোখের সামনেই ডিমের ডেভিল তৈরি হচ্ছে। এই পদ এতটাই জনপ্রিয় আর দেখতে এতটাই সুন্দর যে খাওয়ার আগেই দেখে মন ভরে যাবে। ডিমের ডেভিল খেতে ভীষণ মজাদার, আর বানানোও একেবারেই সহজ। ছোট থেকে বড়— নতুন যে কেউ পুরো রেসিপি পড়ে নিলেই সহজে বানাতে পারবে, আমার গ্যারান্টি। ডিমের ডেভিল বানাতে লাগে খুব কম উপকরণ, যা প্রায় সবার ঘরেই থাকে। তাহলে আর দেরি না করে দেখে নিই কী কী লাগবে এই রেসিপি বানাতে। আমরা বানাবো দুজনের জন্য— ৪টা ডিম (কেটে ৮ পিস হবে)। আমার মতে, ২ ডিমের ৪ পিস খেলেই পেট ও মন দুটোই ভরে যাবে। 🍗✨ রেস্টুরেন্ট স্টাইল চিকেন ললিপপ আজ থেকে বাড়িতেই বানান মচমচে চিকেন ললিপপ 😋 সসের সাথে পরিবেশন করলে ছোট থেকে বড় – সবার মন ভরে যাবে ❤️ 👉 পুরো রেসিপি পড়ুন এখানে আলু ডিম পরোটা হোটেল স্টাইল 👉 পুরো রেসিপি পড়ুন এখানে 📝 উপকরণঃ ১. সেদ্ধ ডিম – ৪টা (কেটে ২ পিস করুন) ২. সেদ্ধ আলু – ২ থেকে ৩ টা ৩. গরম মশলা গু...

Pomfret Fish Kalputi (Malvani Style) Recipe — পমফ্রেট ফিশ কলপুটি 🐟

 🐟পমফ্রেট ফিশ কলপুটি (Pomfret Fish Kalputi) — সাউথ ইন্ডিয়ান মালভানি রান্না Pomfret Fish Kalputi (Malvani Style) Recipe — পমফ্রেট ফিশ কলপুটি 🐟 ✍ লিখেছেন: SAHENSA MONDAL 📌 Cookgiri Rasoi নিজস্ব প্রতিবেদন ভারতের মধ্যে অন্যতম জনপ্রিয় মাছ হলো পমফ্রেট। এটি প্রধানত মুম্বাই, গুজরাট, দিল্লি, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ইত্যাদি জায়গায় বেশি পাওয়া যায়। বাঙালি মানেই মাছ-ভাতের প্রেমিক! মাছের নাম শুনলেই মন ভালো হয়ে যায়। তাই আজ নিয়ে এলাম এক নতুন স্বাদ — পমফ্রেট কলপুটি (Kalputi), যা খুবই সুস্বাদু ও অনন্য। Pomfret Fish 🌟 হাইলাইট 1️⃣ এটি সাউথ ইন্ডিয়ান মালভানি (Malvani) রান্না। 2️⃣ স্বাদে আলাদা ও অসাধারণ। 3️⃣ বানাতে সময় লাগে মাত্র ২০–২৫ মিনিট। 4️⃣ মালভানি মশলা এই পদে সবচেয়ে জরুরি উপাদান। 🥥 মালভানি মশলা তৈরির উপকরণ 🥥 নারকেল – ½ পিস 🌶️ কাশ্মীরি লঙ্কা – ৭–৮টি 🌿 জিরা – ½ চামচ 🌿 গোটা ধনিয়া – ২ চামচ 🛢️ তেল – ১–২ চামচ 🧄 রসুন – ১ পিস 🫚 আদা – ২ টুকরো 🍃 তেজপাতা – ২টি 🌿 দারচিনি – ১ টুকরো 🌱 এলাচ – ৫–৬টি 🌰 গোলমরিচ – ৫–৬টি 🌸 লবঙ্গ – ৩–৪টি 🍃 করিবাতা – ৮–১০টি (না থাকলে চলবে) 🧅 পেঁয়াজ – ২টি ​👀...

🥚 ডিম আলু পরোটা রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল (Egg Potato Paratha Recipe Bengali)

🥚 ডিম আলু পরোটা রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল (Egg Potato Paratha Recipe Bengali) Potato Paratha আলু পরোটা (Aloo Paratha) ছোট থেকে বড় সবারই খুব পছন্দের একটি খাবার। সাথে ডিম (Egg) থাকলে এর স্বাদ আরও বেড়ে যায়। বাঙালির খাদ্য তালিকায় আলু এমন একটি সবজি, যা প্রায় প্রতিদিনই রান্নায় ব্যবহৃত হয়। মাছ, মাংস, শাক—সবকিছুর সাথেই আলুর বন্ধুত্ব জমে যায়। সকালের নাস্তা (Bengali Breakfast Recipe) হোক বা বিকেলের জলখাবার, নতুন কিছু খেতে চাইলে ডিম আলু পরোটা রেসিপি একটি দুর্দান্ত পছন্দ হতে পারে। এটি তৈরি করা যেমন সহজ, তেমনই স্বাদে ভরপুর। ঘরোয়া স্টাইলে পারফেক্ট চিকেন বিরিয়ানি রেসিপি ✅ আলুর উপকারিতা (Benefits of Potato) আলুতে রয়েছে প্রচুর ফাইবার, মিনারেল এবং ভিটামিন, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। সঠিক পরিমাণে আলু খেলে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে এবং শরীরকে প্রয়োজনীয় শক্তি যোগায়। বিশেষ করে ভিটামিন সি এবং পটাসিয়াম-এর ভালো উৎস হওয়ায় এটি শরীরের সামগ্রিক সুস্থতার জন্য উপকারী।  Aalu makha ⚠️ আলুর অপকারিতা (Side Effects of Potato) ১. ওজন বৃদ্ধি ও ডায়াবেটিসের ঝুঁকি অতিরিক্ত আলু খেলে ওজন ...