সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

চিজ পটেটো চাস্কা (Cheesy Potato Chaska) — লবণ ও মসলা ছাড়া দারুণ রেসিপি | Cookgiri Rasoi

 🍽️ চিজ পটেটো চাস্কা (Cheesy Potato Chaska) — লবণ ও মসলা ছাড়া দারুণ রেসিপি | Cookgiri Rasoi

গোল্ডেন চিজ পটেটো চাস্কা টিক্কি, লবণ ও মসলাবিহীন স্বাস্থ্যকর রেসিপি।

🔥 নতুন! চিজ পটেটো চাস্কা: লবণ-মসলা ছাড়াই তৈরি এই মুচমুচে স্ন্যাকস! 🥔🧀

🧀 ভূমিকা

আপনারা হয়তো অনেক রেসিপি ট্রাই করেছেন, কিন্তু কখনো কি কোন মসলা ছাড়া লবণ ছাড়া কোন রেসিপি ট্রাই করেছেন?

Cookgiri Rasoi আপনাদের জন্য নিয়ে এসেছে এক নতুন ইউনিক রেসিপি — যেখানে নেই কোনো লবণ ও মসলা!

কোনো মসলা না থাকলেও এই রেসিপিটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।

👉 রেসিপি নাম: চিজ পটেটো চাস্কা (Cheesy Potato Chaska)

এই পদে ব্যবহৃত উপকরণ — আলু, চিজ, চাট মাসালা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা ও কনফ্লাওয়ার।


হাইলাইট

এই পদটি বানাতে একটু টেকনিক জানা লাগে কারণ এতে চিজের পরিমাণ বেশি থাকে।
তবুও, কোনো মসলা না থাকলেও এটি অসাধারণ সুস্বাদু হয়!


⚠️ সতর্কতা (ভাজার আগে যা খেয়াল রাখতে হবে)

এই পদটি তেলে ভাজার সময় তেল ভালো করে গরম করতে হবে। তেল যদি যথেষ্ট গরম না হয়, টিক্কিতে থাকা চিজ ফেটে বেরিয়ে যাবে।

টিক্কি বানানোর আগে সব উপকরণ ভালো করে মালিশ করতে হবে। ঠিকমতো না করলে ভাজার সময় টিক্কি খুলে যাবে।

হাতে অবশ্যই কনফ্লাওয়ার লাগাতে হবে, না হলে টিক্কি হাতে লেগে যাবে

   ✨ মুচমুচে প্রেমীদের জন্য: 

আপনার এই চিজ পটেটো চাস্কার মতো যদি দিনের শেষে এক কামড় কুরকুরে কিছু খাওয়ার ইচ্ছা হয়, তবে আর দেরি না করে আমাদের সবজি কুরকুরে রেসিপিটি ঝটপট দেখে নিন। এর স্বাদ আপনাকে মুগ্ধ করবেই!

🧀 চিজের উপকারিতা (Benefits of Cheese)

চিজে প্রচুর প্রোটিন থাকে, যা পেশি গঠন, ত্বক, চুল ও হাড় মজবুত রাখতে সাহায্য করে। নিরামিষভোজীদের জন্য এটি এক দারুণ প্রোটিন উৎস।

চিজে ক্যালসিয়াম ও ফসফরাস প্রচুর পরিমাণে থাকে, যা হাড় ও দাঁত মজবুত করে।

চিজের প্রোটিন দীর্ঘ সময়ের জন্য পেট ভরা রাখে, অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমায়।

এতে আছে ভিটামিন A, B12, D, B2 — যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ত্বক উজ্জ্বল রাখে।

চিজে ফ্যাট ও ক্যালরি বেশি থাকে, তাই ওজন বাড়াতে চান যারা তাদের জন্য এটি উপকারী খাবার।

💚 মন ছুঁয়ে যাওয়া স্বাস্থ্যকর পছন্দ: 

যেহেতু এই রেসিপিটি স্বাস্থ্যের কথা মাথায় রেখে তৈরি, তাই যারা আরও পুষ্টিকর ভেজিটেবল স্ন্যাকস চান, তারা আমাদের হরা ভরা কাবাব রেসিপিটি একবার চোখ বুলিয়ে দেখতে পারেন। এটিও কিন্তু কম তেলের দারুণ একটি পদ!

⚠️ তবে পরিমাণ মতো খেতে হবে।

খারাপ দিক

অতিরিক্ত চিজ খেলে ফ্যাট ও কোলেস্টেরল বেড়ে যেতে পারে।

এটি উচ্চ ক্যালোরিযুক্ত ও স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ — তাই হৃদরোগের ঝুঁকি কমাতে পরিমিত খাবেন।

যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে (দুধজাত খাবারে সমস্যা হয়), তারা সাবধানে খাবেন।

কিছু চিজে সোডিয়াম বেশি থাকে, তাই উচ্চ রক্তচাপের রোগীরা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন।


🥔 আলুর উপকারিতা (Benefits of Potato)

আলু শুধু জনপ্রিয় নয় — এটি আমাদের শরীরের জন্যও একটি পুষ্টিকর ও শক্তিদায়ক খাবার।

🌿 ১. শক্তির ভালো উৎস

আলুতে প্রচুর কার্বোহাইড্রেট (Carbohydrate) থাকে, যা শরীরে দ্রুত শক্তি জোগায়।
যারা সারাদিন পরিশ্রম করেন বা শরীরচর্চা করেন, তাদের জন্য এটি খুব উপকারী।


💪 ২. ভিটামিন ও মিনারেলে ভরপুর

আলুতে আছে ভিটামিন C, B6, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, যা ইমিউন সিস্টেম শক্ত করে ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।

আলুর পটাশিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে। সেদ্ধ আলু খেলে হৃদরোগের ঝুঁকি কমে।

আলুর ফাইবার হজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য কমায়।
খোসাসহ সেদ্ধ আলু খাওয়া ভালো, কারণ খোসায় বেশি আঁশ থাকে।

ভিটামিন C ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক উজ্জ্বল রাখে ও দাগ কমায়। প্রাকৃতিকভাবে ওজন বাড়াতে সাহায্য করে


⚠️ খারাপ দিক

অতিরিক্ত তেলে ভাজা আলু খেলে ওজন ও কোলেস্টেরল বেড়ে যেতে পারে।

ডায়াবেটিস রোগীদের খুব কম পরিমাণে খাওয়া উচিত।

সবসময় সেদ্ধ বা কম তেলে রান্না করা আলু খাওয়া ভালো।


🍳 উপকরণ (Ingredients)

  1. চিজ (Cheese) — ১০০ গ্রাম
  2. সেদ্ধ আলু — ১০০ গ্রাম
  3. পিঁয়াজ কুচি — ২ টেবিল চামচ
  4. কাঁচা লঙ্কা কুচি — ৩ টি
  5. ধনে পাতা কুচি — ১ টেবিল চামচ
  6. চাট মসলা — ১ টেবিল চামচ
  7. কনফ্লাওয়ার — ১ কাপ
  8. তেল — ভাজার জন্য পরিমাণ মতো

👩‍🍳 প্রস্তুত প্রণালী (How to Make Cheesy Potato Chaska)

১️ একটি প্লেটে সেদ্ধ আলু ও চিজ গ্রেট করে নিন।

একটি স্টিলের প্লেটে গ্রেট করা সেদ্ধ আলু এবং গ্রেট করা চিজ আলাদা করে রাখা। Cookgiri Rasoi লোগো দৃশ্যমান।

প্রাথমিক প্রস্তুতি: সেদ্ধ আলু ও চিজ গ্রেট করে নিন। 🧀🥔

২️ এর সাথে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, চাট মসলা ও ½ কাপ কনফ্লাওয়ার দিন।

একটি স্টিলের প্লেটে গ্রেট করা আলু, চিজ, পেঁয়াজ কুচি, ধনে পাতা ও চাট মসলা একসাথে মেশানোর জন্য প্রস্তুত।

উপকরণ মিশ্রণ: চাট মসলা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও ধনে পাতা যোগ করুন। 🧅🌶️🌿

৩️ হাতে ভালো করে মালিশ করুন এবং ছোট ছোট বলের আকার দিন।

মালিশ করুন (মাখা): মিশ্রণটি তৈরি। নিয়ম মেনে ভালোভাবে মালিশ করার পর টিক্কি তৈরির জন্য প্রস্তুত মিশ্রণটি এমন দেখাবে। খেয়াল রাখবেন, মিশ্রণটি যেন মসৃণ হয়।

৪️ বাকি কনফ্লাওয়ার হাতে লাগিয়ে বলগুলো লাট্টুর মতো গোল করুন।

৫️ দুই হাতের তালুর মাঝে হালকা চাপ দিয়ে টিক্কির আকার দিন।

চিজ পটেটো চাস্কা মিশ্রণ দিয়ে হাতে কর্নফ্লাওয়ার লাগিয়ে টিক্কির আকার দেওয়া হচ্ছে। তৈরি করা টিক্কিগুলো প্লেটে কর্নফ্লাওয়ারে কোট করা অবস্থায় রয়েছে।

টিক্কি তৈরি এবং কর্নফ্লাওয়ারে কোট করা। 🖐️

৬️ একটি প্লেটে কনফ্লাওয়ার ছিটিয়ে টিক্কিগুলো সাজিয়ে রাখুন।

প্লেটে রাখা গোল ও চ্যাপ্টা আকারের চিজ পটেটো চাস্কা টিক্কি, যা কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে ভালো করে কোট করা হয়েছে।

তেলে ছাড়ার আগে নিশ্চিত করুন টিক্কিগুলো যেন এমনভাবে কর্নফ্লাওয়ারে কোট করা থাকে। এতে ভাজার সময় চিজ বেরিয়ে আসবে না।

৭️ একটি কড়াইতে তেল গরম করুন (তেল যেন ভালোভাবে গরম থাকে)।

৮️ সব টিক্কি একে একে তেলে ছেড়ে দিন ও আস্তে আস্তে নাড়ুন।

৯️ প্রায় ৪–৫ মিনিট ভাজুন যতক্ষণ না সোনালী রঙ আসে।

🔟 টিক্কি উঠিয়ে টিস্যু পেপারে রাখুন।


🍴 পরিবেশন

মায়োনিজ, টমেটো সস, চা বা কফির সাথে পরিবেশন করুন।
সকাল-সন্ধ্যা নাস্তা বা অতিথি আপ্যায়নের জন্য একদম পারফেক্ট! ☕🥔🧀

🌮 অতিথি আপ্যায়নে নতুন চমক:
  চা বা সসের সাথে এই টিক্কি যেমন দারুণ, তেমনি অতিথি আপ্যায়নে সম্পূর্ণ ভিন্ন স্বাদের কিছু পরিবেশন করতে চাইলে, আমাদের ভেজ কাসাডিলা (Quesadilla) রেসিপিটি হতে পারে সেরা পছন্দ। এক লহমায় মেক্সিকান স্বাদ!

❤️ এই Cookgiri Rasoi রেসিপি আপনাদের কেমন লাগলো?

আপনার প্রিয় রেসিপি বা কোনো নতুন আইডিয়া থাকলে আমাদের জানাতে পারেন।
আপনার পাঠানো রেসিপি নির্বাচিত হলে, আপনার নাম ও ছবি সহ প্রকাশ করা হবে Cookgiri Rasoi-এ!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কলকাতার বিখ্যাত ডিমের ডেভিল (Egg Devil) বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সহজে

  কলকাতার বিখ্যাত ডিমের ডেভিল (Egg Devil) বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সহজে  Egg Devil আজ আমরা নিয়ে এলাম কলকাতার খুব জনপ্রিয় স্ট্রিট ফুড ডিমের ডেভিল (Egg Devil)। আপনি যদি রেসিপিটি পড়ে মনে হবে যেন চোখের সামনেই ডিমের ডেভিল তৈরি হচ্ছে। এই পদ এতটাই জনপ্রিয় আর দেখতে এতটাই সুন্দর যে খাওয়ার আগেই দেখে মন ভরে যাবে। ডিমের ডেভিল খেতে ভীষণ মজাদার, আর বানানোও একেবারেই সহজ। ছোট থেকে বড়— নতুন যে কেউ পুরো রেসিপি পড়ে নিলেই সহজে বানাতে পারবে, আমার গ্যারান্টি। ডিমের ডেভিল বানাতে লাগে খুব কম উপকরণ, যা প্রায় সবার ঘরেই থাকে। তাহলে আর দেরি না করে দেখে নিই কী কী লাগবে এই রেসিপি বানাতে। আমরা বানাবো দুজনের জন্য— ৪টা ডিম (কেটে ৮ পিস হবে)। আমার মতে, ২ ডিমের ৪ পিস খেলেই পেট ও মন দুটোই ভরে যাবে। 🍗✨ রেস্টুরেন্ট স্টাইল চিকেন ললিপপ আজ থেকে বাড়িতেই বানান মচমচে চিকেন ললিপপ 😋 সসের সাথে পরিবেশন করলে ছোট থেকে বড় – সবার মন ভরে যাবে ❤️ 👉 পুরো রেসিপি পড়ুন এখানে আলু ডিম পরোটা হোটেল স্টাইল 👉 পুরো রেসিপি পড়ুন এখানে 📝 উপকরণঃ ১. সেদ্ধ ডিম – ৪টা (কেটে ২ পিস করুন) ২. সেদ্ধ আলু – ২ থেকে ৩ টা ৩. গরম মশলা গু...

Pomfret Fish Kalputi (Malvani Style) Recipe — পমফ্রেট ফিশ কলপুটি 🐟

 🐟পমফ্রেট ফিশ কলপুটি (Pomfret Fish Kalputi) — সাউথ ইন্ডিয়ান মালভানি রান্না Pomfret Fish Kalputi (Malvani Style) Recipe — পমফ্রেট ফিশ কলপুটি 🐟 ✍ লিখেছেন: SAHENSA MONDAL 📌 Cookgiri Rasoi নিজস্ব প্রতিবেদন ভারতের মধ্যে অন্যতম জনপ্রিয় মাছ হলো পমফ্রেট। এটি প্রধানত মুম্বাই, গুজরাট, দিল্লি, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ইত্যাদি জায়গায় বেশি পাওয়া যায়। বাঙালি মানেই মাছ-ভাতের প্রেমিক! মাছের নাম শুনলেই মন ভালো হয়ে যায়। তাই আজ নিয়ে এলাম এক নতুন স্বাদ — পমফ্রেট কলপুটি (Kalputi), যা খুবই সুস্বাদু ও অনন্য। Pomfret Fish 🌟 হাইলাইট 1️⃣ এটি সাউথ ইন্ডিয়ান মালভানি (Malvani) রান্না। 2️⃣ স্বাদে আলাদা ও অসাধারণ। 3️⃣ বানাতে সময় লাগে মাত্র ২০–২৫ মিনিট। 4️⃣ মালভানি মশলা এই পদে সবচেয়ে জরুরি উপাদান। 🥥 মালভানি মশলা তৈরির উপকরণ 🥥 নারকেল – ½ পিস 🌶️ কাশ্মীরি লঙ্কা – ৭–৮টি 🌿 জিরা – ½ চামচ 🌿 গোটা ধনিয়া – ২ চামচ 🛢️ তেল – ১–২ চামচ 🧄 রসুন – ১ পিস 🫚 আদা – ২ টুকরো 🍃 তেজপাতা – ২টি 🌿 দারচিনি – ১ টুকরো 🌱 এলাচ – ৫–৬টি 🌰 গোলমরিচ – ৫–৬টি 🌸 লবঙ্গ – ৩–৪টি 🍃 করিবাতা – ৮–১০টি (না থাকলে চলবে) 🧅 পেঁয়াজ – ২টি ​👀...

🥚 ডিম আলু পরোটা রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল (Egg Potato Paratha Recipe Bengali)

🥚 ডিম আলু পরোটা রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল (Egg Potato Paratha Recipe Bengali) Potato Paratha আলু পরোটা (Aloo Paratha) ছোট থেকে বড় সবারই খুব পছন্দের একটি খাবার। সাথে ডিম (Egg) থাকলে এর স্বাদ আরও বেড়ে যায়। বাঙালির খাদ্য তালিকায় আলু এমন একটি সবজি, যা প্রায় প্রতিদিনই রান্নায় ব্যবহৃত হয়। মাছ, মাংস, শাক—সবকিছুর সাথেই আলুর বন্ধুত্ব জমে যায়। সকালের নাস্তা (Bengali Breakfast Recipe) হোক বা বিকেলের জলখাবার, নতুন কিছু খেতে চাইলে ডিম আলু পরোটা রেসিপি একটি দুর্দান্ত পছন্দ হতে পারে। এটি তৈরি করা যেমন সহজ, তেমনই স্বাদে ভরপুর। ঘরোয়া স্টাইলে পারফেক্ট চিকেন বিরিয়ানি রেসিপি ✅ আলুর উপকারিতা (Benefits of Potato) আলুতে রয়েছে প্রচুর ফাইবার, মিনারেল এবং ভিটামিন, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। সঠিক পরিমাণে আলু খেলে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে এবং শরীরকে প্রয়োজনীয় শক্তি যোগায়। বিশেষ করে ভিটামিন সি এবং পটাসিয়াম-এর ভালো উৎস হওয়ায় এটি শরীরের সামগ্রিক সুস্থতার জন্য উপকারী।  Aalu makha ⚠️ আলুর অপকারিতা (Side Effects of Potato) ১. ওজন বৃদ্ধি ও ডায়াবেটিসের ঝুঁকি অতিরিক্ত আলু খেলে ওজন ...