সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সবজি কুরকুরে রেসিপি | Sabzi Kurkure Recipe | Veg Kurkure Snack

🥕 সবজি কুরকুরে রেসিপি | Sabzi Kurkure Recipe | Veg Kurkure Snack

ভুজিয়া ও চিজ দিয়ে সাজানো মজাদার সবজি কুরকুরে।

Cookgiri Rasoi-এর স্পেশাল সবজি কুরকুরে! ভেতরের সবজি আর বাইরের মুচমুচে ভুজিয়ার দারুণ মেলবন্ধন।


🌟 পরিচিতি

আজ নিয়ে এলাম সবার থেকে আলাদা এক নতুন রেসিপি — সবজি কুরকুরে (Sabzi Kurkure)।

এই পদটি বানাতে খুব বেশি উপকরণ লাগে না। ঘরে থাকা কিছু সবজি ও অল্প মসলা দিয়েই তৈরি হয় এই মুচমুচে নাস্তা।

বিন্স, ফুলকপি, গাজর, সবুজ মটর, আলু ও ভুজিয়া মিশিয়ে বানানো এই পদটি ছোট থেকে বড়—সবারই প্রিয় হয়ে উঠবে, বিশেষ করে ছোটদের!

 আপনারা যদি কোনো রেসিপি জানতে চান অবশ্যই জানাবেন, আমি সেটা দেব।
​আর এই ভেজিটেবল কুরকুরের সাথে যদি আরও নতুন কিছু মুখরোচক স্ন্যাক্স ট্রাই করতে চান, তবে আমাদের আরও দুটি অসাধারণ রেসিপি আপনার জন্য অপেক্ষা করছে

​👉 রাজকীয় স্বাদের সন্ধানে: একেবারে তুলতুলে নরম, মুখে দিলেই গলে যাওয়া পনির মাখমলি পকেট রোল (Paneer Makhmali Pocket Roll) ক্লিক করুন


​👉 সবুজ সবজির জাদু: স্বাস্থ্য আর স্বাদের এক দারুণ সমন্বয়, পরিবেশবান্ধব ও মন ভালো করে দেওয়া হারা ভরা কাবাব এই রেসিপিগুলিও একবার তৈরি করে দেখুন, আপনার মন ভরে যাবে! পুরো রেসিপি দেখার জন্য ক্লিক করুন



🍳 আমার পরামর্শ

রান্না করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মন দিয়ে বানানো।
কে কী মসলা ব্যবহার করছে সেটা নয়, আপনি তরিকা (process) ফলো করুন — আর ভালোবাসা দিয়ে রান্না করুন, তাহলেই স্বাদ নিজের মতো হবে ❤️


⚠️ সতর্কতা

বল বা টিক্কি বানানোর আগে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মালিশ করুন — না হলে ভাজার সময় খুলে যেতে পারে।

চাইলে বেসনের ব্যাটার ব্যবহার করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে বেশি মুচমুচে হবে।

তেল মাঝারি আঁচে গরম রাখুন। বেশি গরম তেলে ভাজলে ভিতরে কাঁচা থেকে যেতে পারে।

ভুজিয়া আগে থেকেই ভাজা থাকে, তাই তেলে দেওয়ার সাথে সাথে চামচ দিয়ে আলতোভাবে নেড়ে নিন যাতে নিচে লেগে না যায়।

ভুজিয়া লাগানোর পর হালকা চাপ দিন, না হলে ভাজার সময় খুলে যেতে পারে।


🧂 উপকরণ

সবজি অংশ:

⃣বিন্স বা বরবটি – ২০০ গ্রাম

⃣ফুলকপি – ৩টি ফুল

⃣গাজর – ১টি (মিডিয়াম)

⃣আলু – ১টি (মিডিয়াম)

⃣সবুজ মটর – ৫০ গ্রাম

⃣ধনে পাতা কুচি – ২ টেবিল চামচ

⃣কাঁচা লঙ্কা – ২টি

শুকনো মসলা:

⃣জিরা গুঁড়ো – ½ টেবিল চামচ

⃣ধনে গুঁড়ো – ১ টেবিল চামচ

⃣হলুদ গুঁড়ো – ½ টেবিল চামচ

⃣চাট মসলা – ½ টেবিল চামচ

⃣লবণ – স্বাদমতো


অন্য উপকরণ:

⃣পাউরুটির গুঁড়ো – ১ কাপ

⃣কর্নফ্লাওয়ার – ১ কাপ

⃣ভুজিয়া – ১ কাপ

⃣তেল – ভাজার জন্য প্রয়োজনমতো


👩‍🍳 প্রণালী

১️ ⃣ সবজি প্রস্তুত করা

সব সবজি ছোট ছোট টুকরো করে কেটে নিন।
একটি পাত্রে পানি ফুটিয়ে তাতে সব সবজি ও মটর দিন।
২–৩ মিনিট হালকা সেদ্ধ করে তুলে ঠান্ডা পানিতে দিন যেন সবজির রং ভালো থাকে।
আলু আলাদা করে সেদ্ধ করে রাখুন।

সবজি কুরকুরে তৈরির জন্য সেদ্ধ ও কুচি করা মিশ্রিত সবজি (গাজর, মটর, বিনস/বরবটি) এবং গ্রেট করা সেদ্ধ আলু।

এই মিশ্রণ থেকেই তৈরি হবে মুচমুচে সবজি কুরকুরে।

২️ ⃣ মিশ্রণ তৈরি

সবজি হালকা চেপে পানি ঝরিয়ে নিন।
একটি বাটিতে দিন — সব সবজি, সেদ্ধ আলু (গ্রেট করা), লবণ, মসলা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, কর্নফ্লাওয়ার ও পাউরুটির গুঁড়ো।
ভালোভাবে মেখে ম্যারিনেট করুন।

৩️ ⃣ বল তৈরি

মিশ্রণ থেকে ছোট ছোট বল বানিয়ে নিন।
খেয়াল রাখবেন, বল যেন বেশি মোটা না হয় — তাহলেই ভালোভাবে কুরকুরে হবে।

ম্যারিনেট করা সবজির মিশ্রণ দিয়ে তৈরি গোল বল।

সবজি কুরকুরে তৈরির জন্য বল তৈরি।


৪️ ⃣ ভুজিয়া কোটিং

কর্নফ্লাওয়ারের ব্যাটার (½ কাপ পানি দিয়ে পাতলা করে) তৈরি করুন।

বলগুলি ডোবানোর জন্য কর্নফ্লাওয়ারের পাতলা ব্যাটার তৈরি। (মুচমুচে করার গোপন চাবিকাঠি!)



প্রতিটি বল ব্যাটারে ডুবিয়ে ভুজিয়ার উপর গড়িয়ে নিন।
হাত দিয়ে আলতো করে চেপে চপের মতো করে নিন।

কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে ভুজিয়া দিয়ে মোড়া সবজি কুরকুরে টিক্কি।

মুচমুচে কভার তৈরি! বলগুলিতে ভুজিয়া লাগানো সম্পন্ন, এবার শুধু গরম তেলে ভাজার অপেক্ষা।

৫️ ⃣ ভাজা

কড়াইতে তেল মাঝারি আঁচে গরম করুন।
এক এক করে সব বল তেলে ছাড়ুন এবং ধীরে ধীরে ভাজুন যতক্ষণ না সোনালী রঙ হয়।
চাইলে দু’বার ভাজতে পারেন — এতে আরও মুচমুচে হবে।

গরম তেলে সবজি কুরকুরে টিক্কি ভাজা হচ্ছে।

সাবধানে হালকা আঁচে সবজি কুরকুরে ভাজুন! সোনালী ও মুচমুচে হলেই তৈরি আপনার স্ন্যাক্স।

🍽️ পরিবেশন

ভাজার পর উপরে সামান্য চাট মসলা ছিটিয়ে দিন।
টমেটো সস, ধনে পুদিনা চাটনি বা এক কাপ গরম চায়ের সঙ্গে পরিবেশন করুন ☕

💬 আমাদের কথা

আমাদের এই Cookgiri Rasoi রেসিপি কেমন লাগল?
কমেন্টে জানাতে ভুলবেন না 💚
আর কোন রেসিপি জানতে চাইলে অবশ্যই লিখে জানাও — আমি তোমাদের জন্য নিয়ে আসব নতুন কিছু।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কলকাতার বিখ্যাত ডিমের ডেভিল (Egg Devil) বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সহজে

  কলকাতার বিখ্যাত ডিমের ডেভিল (Egg Devil) বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সহজে  Egg Devil আজ আমরা নিয়ে এলাম কলকাতার খুব জনপ্রিয় স্ট্রিট ফুড ডিমের ডেভিল (Egg Devil)। আপনি যদি রেসিপিটি পড়ে মনে হবে যেন চোখের সামনেই ডিমের ডেভিল তৈরি হচ্ছে। এই পদ এতটাই জনপ্রিয় আর দেখতে এতটাই সুন্দর যে খাওয়ার আগেই দেখে মন ভরে যাবে। ডিমের ডেভিল খেতে ভীষণ মজাদার, আর বানানোও একেবারেই সহজ। ছোট থেকে বড়— নতুন যে কেউ পুরো রেসিপি পড়ে নিলেই সহজে বানাতে পারবে, আমার গ্যারান্টি। ডিমের ডেভিল বানাতে লাগে খুব কম উপকরণ, যা প্রায় সবার ঘরেই থাকে। তাহলে আর দেরি না করে দেখে নিই কী কী লাগবে এই রেসিপি বানাতে। আমরা বানাবো দুজনের জন্য— ৪টা ডিম (কেটে ৮ পিস হবে)। আমার মতে, ২ ডিমের ৪ পিস খেলেই পেট ও মন দুটোই ভরে যাবে। 🍗✨ রেস্টুরেন্ট স্টাইল চিকেন ললিপপ আজ থেকে বাড়িতেই বানান মচমচে চিকেন ললিপপ 😋 সসের সাথে পরিবেশন করলে ছোট থেকে বড় – সবার মন ভরে যাবে ❤️ 👉 পুরো রেসিপি পড়ুন এখানে আলু ডিম পরোটা হোটেল স্টাইল 👉 পুরো রেসিপি পড়ুন এখানে 📝 উপকরণঃ ১. সেদ্ধ ডিম – ৪টা (কেটে ২ পিস করুন) ২. সেদ্ধ আলু – ২ থেকে ৩ টা ৩. গরম মশলা গু...

Pomfret Fish Kalputi (Malvani Style) Recipe — পমফ্রেট ফিশ কলপুটি 🐟

 🐟পমফ্রেট ফিশ কলপুটি (Pomfret Fish Kalputi) — সাউথ ইন্ডিয়ান মালভানি রান্না Pomfret Fish Kalputi (Malvani Style) Recipe — পমফ্রেট ফিশ কলপুটি 🐟 ✍ লিখেছেন: SAHENSA MONDAL 📌 Cookgiri Rasoi নিজস্ব প্রতিবেদন ভারতের মধ্যে অন্যতম জনপ্রিয় মাছ হলো পমফ্রেট। এটি প্রধানত মুম্বাই, গুজরাট, দিল্লি, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ইত্যাদি জায়গায় বেশি পাওয়া যায়। বাঙালি মানেই মাছ-ভাতের প্রেমিক! মাছের নাম শুনলেই মন ভালো হয়ে যায়। তাই আজ নিয়ে এলাম এক নতুন স্বাদ — পমফ্রেট কলপুটি (Kalputi), যা খুবই সুস্বাদু ও অনন্য। Pomfret Fish 🌟 হাইলাইট 1️⃣ এটি সাউথ ইন্ডিয়ান মালভানি (Malvani) রান্না। 2️⃣ স্বাদে আলাদা ও অসাধারণ। 3️⃣ বানাতে সময় লাগে মাত্র ২০–২৫ মিনিট। 4️⃣ মালভানি মশলা এই পদে সবচেয়ে জরুরি উপাদান। 🥥 মালভানি মশলা তৈরির উপকরণ 🥥 নারকেল – ½ পিস 🌶️ কাশ্মীরি লঙ্কা – ৭–৮টি 🌿 জিরা – ½ চামচ 🌿 গোটা ধনিয়া – ২ চামচ 🛢️ তেল – ১–২ চামচ 🧄 রসুন – ১ পিস 🫚 আদা – ২ টুকরো 🍃 তেজপাতা – ২টি 🌿 দারচিনি – ১ টুকরো 🌱 এলাচ – ৫–৬টি 🌰 গোলমরিচ – ৫–৬টি 🌸 লবঙ্গ – ৩–৪টি 🍃 করিবাতা – ৮–১০টি (না থাকলে চলবে) 🧅 পেঁয়াজ – ২টি ​👀...

🥚 ডিম আলু পরোটা রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল (Egg Potato Paratha Recipe Bengali)

🥚 ডিম আলু পরোটা রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল (Egg Potato Paratha Recipe Bengali) Potato Paratha আলু পরোটা (Aloo Paratha) ছোট থেকে বড় সবারই খুব পছন্দের একটি খাবার। সাথে ডিম (Egg) থাকলে এর স্বাদ আরও বেড়ে যায়। বাঙালির খাদ্য তালিকায় আলু এমন একটি সবজি, যা প্রায় প্রতিদিনই রান্নায় ব্যবহৃত হয়। মাছ, মাংস, শাক—সবকিছুর সাথেই আলুর বন্ধুত্ব জমে যায়। সকালের নাস্তা (Bengali Breakfast Recipe) হোক বা বিকেলের জলখাবার, নতুন কিছু খেতে চাইলে ডিম আলু পরোটা রেসিপি একটি দুর্দান্ত পছন্দ হতে পারে। এটি তৈরি করা যেমন সহজ, তেমনই স্বাদে ভরপুর। ঘরোয়া স্টাইলে পারফেক্ট চিকেন বিরিয়ানি রেসিপি ✅ আলুর উপকারিতা (Benefits of Potato) আলুতে রয়েছে প্রচুর ফাইবার, মিনারেল এবং ভিটামিন, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। সঠিক পরিমাণে আলু খেলে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে এবং শরীরকে প্রয়োজনীয় শক্তি যোগায়। বিশেষ করে ভিটামিন সি এবং পটাসিয়াম-এর ভালো উৎস হওয়ায় এটি শরীরের সামগ্রিক সুস্থতার জন্য উপকারী।  Aalu makha ⚠️ আলুর অপকারিতা (Side Effects of Potato) ১. ওজন বৃদ্ধি ও ডায়াবেটিসের ঝুঁকি অতিরিক্ত আলু খেলে ওজন ...