🧀 Cheesy Coconut Chicken Balls | চিজি নারকোল চিকেন বলস রেসিপি
লেখক: শেফ সাহিল মণ্ডল | Cookgiri Rasoi
![]() |
গরম গরম টোম্যাটো সস বা মেয়োনিজ সস দিয়ে পরিবেশন করুন এই মজাদার চিজি নারকোল চিকেন বলস। (এটিই মেন হেডের ছবি) |
🌟 পরিচিতি
রান্না শুধু পেট ভরার জন্য নয়, এটি একটি আলাদা অনুভূতি। আজ আমি এনেছি এমন একটি রেসিপি, যা স্বাদে ও গন্ধে ছুঁয়ে যাবে সবার মন। স্মৃতি হয়ে থাকবে তোমার মনে। একবার নিজের হাতে বানিয়ে খেয়ে দেখো, হয়তো তোমার প্রিয় তালিকায় জায়গা করে নেবে এই Cheesy Coconut Chicken Balls | চিজি নারকোল চিকেন বলস রেসিপি।
Cookgiri Rasoi-এর রান্নাঘরে চলছে এখন নতুন স্বাদের খেলা! আমরা নিয়ে এসেছি একেবারে ভিন্ন স্বাদের স্ন্যাকস, যা আপনার মুখরোচক খাবারের তালিকায় নতুন মাত্রা যোগ করবে। পুরো রেসিপি দেখতে জন্য ক্লিক করুন
আপনি এই Cookgiri Rasoi-তে পাবেন সবার থেকে আলাদা সুস্বাদু রেসিপি। এতটাই ইউনিক যে দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি সুস্বাদু, যা ছোট থেকে বড় সবার মন ছুঁয়ে যাবে। এছাড়া আপনি যদি একবার দেখেন, খুব সহজে বানাতে পারবেন।
✨ হাইলাইট (Highlight)
এই পদটি আমার নিজের তৈরি, এমন রেসিপি আপনি নেটে খুবই কম পাবেন।
এই পদটি বানাতে মূল উপকরণ হিসাবে ব্যবহৃত চিকেন কিমা, চিজ ও নারকোল পাউডার।
এই পদটি ভেতরে নরম চিজি ভাব আর উপরে ক্রিস্পি (Crispy) হয়।
👍 সতর্কতা (Precautions)
এই ধরনের Cheesy Coconut Chicken Balls বানানোর সময় কিছু সতর্কতা মেনে চললে রেসিপিটা একেবারে পারফেক্ট হবে:
১. জল ঝরানো: চিকেন কিমা করার আগে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নাও। কাটার পর ধুলে চিকেনে জল ধরে রাখতে পারে।
২. মালিশ করা: চিকেন বল বানানোর আগে ভালো করে মেখে/মালিশ করে নিতে হবে। ঠিকমতো মালিশ না হলে বল খুলে যেতে পারে ভাজার সময়।
৩. আধা-সেদ্ধ: চিকেন বল বানানোর আগে অবশ্যই হালকা ভেজে নাও, কাঁচা কিমা দিয়ে বলস করলে ভিতরে কাঁচা ও গন্ধ থাকতে পারে।
৪. চিজের পরিমাণ: চিজ বেশি ব্যবহার করলে ভাজার সময় গলে বেরিয়ে যেতে পারে, তাই পরিমাণ অনুযায়ী চিজ ব্যবহার করো।
৫. ভাজার সময় তাপমাত্রা: ভাজার সময় খুবই খেয়াল রাখতে হবে, তেল যেন বেশি গরম বা ঠান্ডা না হয়। তেল ঠান্ডা হলে ভেতরের তেল টানবে ও বেশি গরম হলে কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না।
![]() |
এই রেসিপির মূল বিশেষত্ব হলো শুকনো নারকোল পাউডারের মচমচে আবরণ |
🍽️ পরিমাণ
Cheesy Coconut Chicken Balls | চিজি নারকোল চিকেন বলস বানানো হবে তিন জনের জন্য।
🍗 উপকরণ (Ingredients)
উপকরণ পরিমাণ
১) চিকেন কিমা ২০০ গ্রাম
২) আদা রসুন কুচি ১ টেবিল চামচ
৩) কাঁচা লঙ্কা কুচি ২ টি
৪) ধনে পাতা কুচি ১ টেবিল চামচ
৫) গরম মশলা ১/২ টেবিল চামচ
৬) চিকেন মশলা ১/৩ টেবিল চামচ
৭) জিরা গুঁড়ো ১ টেবিল চামচ
৮) ধনে গুঁড়ো ১ টেবিল চামচ
৯) হলুদ গুঁড়ো ১/২ টেবিল চামচ
১০) কিচেন কিং মশলা ১ টেবিল চামচ
১১) চাট মশলা ১/২ টেবিল চামচ
১২) কস্তুরী শুকনো মেথি ১/২ টেবিল চামচ
১৩) লবণ স্বাদমতো
১৪) চিজ ৫০ গ্রাম
১৫) তেল (ভাজার জন্য) পরিমাণ মতো
১৬) বাটার ১ টেবিল চামচ
১৭) শুকনো নারকোল পাউডার ১ কাপ
১৮) পাউরুটি গুঁড়ো (ব্রেডক্রাম্বস) ২ টেবিল চামচ
১৯) ডিম ১ টি
আরে বন্ধুরা, Cookgiri Rasoi-তে এবার এল নতুন মজাদার রেসিপি যা ছোট থেকে বড় সবার মন কাড়বে! পুরো রেখেছে দেখার জন্য এখানে ক্লিক করুন
🥣 রন্ধন প্রণালী (Cooking Method)
১. প্রথমে চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নাও। তারপর চিকেন ভালো করে কিমা করে নাও।
২. একটি ছোট বাটিতে ডিম ভেঙে চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিন।
৩. একটি ফ্রাই প্যানে এক চামচ বাটার দিয়ে আদা-রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি ও চিকেন কিমা দিয়ে ১ থেকে ২ মিনিট একটি চামচ দিয়ে নাড়ুন।
৪. এবার গরম মশলা, চিকেন মশলা, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কিচেন কিং মশলা, চাট মশলা, কস্তুরী শুকনো মেথি ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ১ থেকে ২ মিনিট নেড়ে একটি প্লেটে নামিয়ে নিন।
![]() |
বল তৈরির আগে মশলা ও বাটার দিয়ে চিকেন কিমা হালকা ভেজে নিন। এতে কিমার কাঁচা গন্ধ দূর হবে। |
৫. চিকেন কিমা ঠান্ডা হলে চিজ গ্রেট করে, পাউরুটি গুঁড়ো (ব্রেডক্রাম্বস) ও ধনে পাতা কুচি দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে/মালিশ করো।
৬. এবার ছোটো ছোটো বলের আকার দিয়ে চেপে চেপে লাড্ডুর মতো গড়ে নিন।
৭. বলগুলো ডিমের মধ্যে ডুবিয়ে শুকনো নারকোল পাউডারের ওপর রেখে ভালো করে মাখিয়ে নিন। হাত দিয়ে চাপ দিয়ে ভালোভাবে লাগিয়ে নিন, যেন শুকনো নারকোল পাউডার চিকেন বলের গায়ে ভালোভাবে লেগে যায়।
![]() |
বলগুলিকে ডিমের মধ্যে ডুবিয়ে শুকনো নারকোল পাউডারে চেপে চেপে কোটিং করে নিন, যাতে ভাজার সময় মচমচে হয়। |




মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত লিখুন এবং আমাদের সাথে আপনার প্রিয় রেসিপি বা পরামর্শ শেয়ার করুন!
আপনার মন্তব্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সকল মন্তব্য মনোযোগ সহকারে দেখা হবে।