সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

চিজি চিকেন ফুলজরি | Cheesy Chicken Fuljuri | Kids Special Snack Recipe

 চিজি চিকেন ফুলজরি | Cheesy Chicken Fuljuri | Kids Special Snack Recipe

Cheesy Chicken Fuljuri
Cheesy Chicken Fuljuri

আজ নিয়ে এলাম চিকেনের একদম নতুন রেসিপি চিজি চিকেন ফুলজরি। এই পদ বাড়িতে বানাতে পারেন খুব সহজে ছোট বাচ্চারা খুবই পছন্দ করবে এই চিজি চিকেন ফুলজরি। কম মশলা দিয়ে তৈরি হওয়ায় এটি স্বাস্থ্যের জন্যও উপকারী।

ললিপপ গ্রিনমসলা রেসিপি

চিকেন বিরানি রেসিপি


চিজি চিকেন ফুলজরি একটি সুস্বাদু এবং ঝটপট তৈরি করা যায় এমন একটি ফাস্ট ফুড রেসিপি, যা ছোট-বড় সকলেরই খুব পছন্দ হবে। চিকেন কম বেশি সবার প্রিয় কিন্তু রোজ রোজ এক ধরনের খাবার ভালো লাগে না। তাই নিয়ে এলাম এমন একটি নতুন রেসিপি। ছোট থেকে বড়ো সবার পছন্দের খাবার হয়ে যাবে চিজি চিকেন ফুলজরি। কম মশলা, তাই এই পদটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

Egg

উপকরণ:

১. হাড় ছাড়া চিকেন: ৫০০ গ্রাম

২. ডিম: ২টি

৩. ভুজিয়া (সেও): ১ বাটি

৪. কাঁচা লঙ্কা কুচি: ৫-৬টি

৫. আদা-রসুন কুচি: ২ টেবিল চামচ

৬. চিজ: ১০০ গ্রাম

৭. জিরে গুঁড়ো: ১ টেবিল চামচ

৮. ধনে গুঁড়ো: ২ টেবিল চামচ

৯. গরম মসলা: ১/২ টেবিল চামচ

১০. কিচেন কিং মসলা: ১ টেবিল চামচ

১১. চিকেন মসলা: ১ টেবিল চামচ

১২. হলুদ গুঁড়ো: ১/২ টেবিল চামচ

১৩. কাশ্মীরি লঙ্কা গুঁড়ো: ১ টেবিল চামচ

১৪. লবণ: স্বাদমতো

Chees

প্রস্তুত প্রণালী

ধাপ ১: প্রথমে চিকেন ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে বা কিমা করে নিন।


ধাপ ২: একটি বাটিতে দুটি ডিম ফেটিয়ে নিন।


ধাপ ৩: চিজ একটি পাত্রে গ্রেট করে নিন।


ধাপ ৪: একটি বড় বাটিতে চিকেন কিমা নিন। এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, কিচেন কিং মসলা, গরম মসলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা-রসুন কুচি এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে ১৫-২০ মিনিট ম্যারিনেট করে রাখুন।


ধাপ ৫: ম্যারিনেট করা চিকেন থেকে অল্প পরিমাণ নিয়ে তার মাঝখানে কিছুটা গ্রেট করা চিজ ভরে ছোট ছোট বল তৈরি করুন।


ধাপ ৬: এবার চিকেন বলগুলোকে ফেটানো ডিমের মধ্যে ডুবিয়ে ভুজিয়ার উপর গড়িয়ে নিন, যাতে সবদিকে ভুজিয়া ভালোভাবে লেগে যায়। এরপর হাতের তালু দিয়ে হালকা চাপ দিয়ে চ্যাপ্টা আকার দিন।


ধাপ ৭: একটি কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে চিকেন ফুলঝুরিগুলো ভাজতে দিন। ৫-৬ মিনিট ধরে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন।

ধাপ ৮: ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিন।


 পরিবেশন টিপস

 টমেটো সস বা চাটনির সাথে গরম গরম পরিবেশন করুন। বাইরেটা হবে ক্রিস্পি আর ভেতরে নরম ও চিজি – খেতে একেবারে মজাদার!


 আপনার প্রিয়জনদের জন্য আজই বানিয়ে ফেলুন চিজি চিকেন ফুলজরি, আর কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কলকাতার বিখ্যাত ডিমের ডেভিল (Egg Devil) বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সহজে

  কলকাতার বিখ্যাত ডিমের ডেভিল (Egg Devil) বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সহজে  Egg Devil আজ আমরা নিয়ে এলাম কলকাতার খুব জনপ্রিয় স্ট্রিট ফুড ডিমের ডেভিল (Egg Devil)। আপনি যদি রেসিপিটি পড়ে মনে হবে যেন চোখের সামনেই ডিমের ডেভিল তৈরি হচ্ছে। এই পদ এতটাই জনপ্রিয় আর দেখতে এতটাই সুন্দর যে খাওয়ার আগেই দেখে মন ভরে যাবে। ডিমের ডেভিল খেতে ভীষণ মজাদার, আর বানানোও একেবারেই সহজ। ছোট থেকে বড়— নতুন যে কেউ পুরো রেসিপি পড়ে নিলেই সহজে বানাতে পারবে, আমার গ্যারান্টি। ডিমের ডেভিল বানাতে লাগে খুব কম উপকরণ, যা প্রায় সবার ঘরেই থাকে। তাহলে আর দেরি না করে দেখে নিই কী কী লাগবে এই রেসিপি বানাতে। আমরা বানাবো দুজনের জন্য— ৪টা ডিম (কেটে ৮ পিস হবে)। আমার মতে, ২ ডিমের ৪ পিস খেলেই পেট ও মন দুটোই ভরে যাবে। 🍗✨ রেস্টুরেন্ট স্টাইল চিকেন ললিপপ আজ থেকে বাড়িতেই বানান মচমচে চিকেন ললিপপ 😋 সসের সাথে পরিবেশন করলে ছোট থেকে বড় – সবার মন ভরে যাবে ❤️ 👉 পুরো রেসিপি পড়ুন এখানে আলু ডিম পরোটা হোটেল স্টাইল 👉 পুরো রেসিপি পড়ুন এখানে 📝 উপকরণঃ ১. সেদ্ধ ডিম – ৪টা (কেটে ২ পিস করুন) ২. সেদ্ধ আলু – ২ থেকে ৩ টা ৩. গরম মশলা গু...

Pomfret Fish Kalputi (Malvani Style) Recipe — পমফ্রেট ফিশ কলপুটি 🐟

 🐟পমফ্রেট ফিশ কলপুটি (Pomfret Fish Kalputi) — সাউথ ইন্ডিয়ান মালভানি রান্না Pomfret Fish Kalputi (Malvani Style) Recipe — পমফ্রেট ফিশ কলপুটি 🐟 ✍ লিখেছেন: SAHENSA MONDAL 📌 Cookgiri Rasoi নিজস্ব প্রতিবেদন ভারতের মধ্যে অন্যতম জনপ্রিয় মাছ হলো পমফ্রেট। এটি প্রধানত মুম্বাই, গুজরাট, দিল্লি, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ইত্যাদি জায়গায় বেশি পাওয়া যায়। বাঙালি মানেই মাছ-ভাতের প্রেমিক! মাছের নাম শুনলেই মন ভালো হয়ে যায়। তাই আজ নিয়ে এলাম এক নতুন স্বাদ — পমফ্রেট কলপুটি (Kalputi), যা খুবই সুস্বাদু ও অনন্য। Pomfret Fish 🌟 হাইলাইট 1️⃣ এটি সাউথ ইন্ডিয়ান মালভানি (Malvani) রান্না। 2️⃣ স্বাদে আলাদা ও অসাধারণ। 3️⃣ বানাতে সময় লাগে মাত্র ২০–২৫ মিনিট। 4️⃣ মালভানি মশলা এই পদে সবচেয়ে জরুরি উপাদান। 🥥 মালভানি মশলা তৈরির উপকরণ 🥥 নারকেল – ½ পিস 🌶️ কাশ্মীরি লঙ্কা – ৭–৮টি 🌿 জিরা – ½ চামচ 🌿 গোটা ধনিয়া – ২ চামচ 🛢️ তেল – ১–২ চামচ 🧄 রসুন – ১ পিস 🫚 আদা – ২ টুকরো 🍃 তেজপাতা – ২টি 🌿 দারচিনি – ১ টুকরো 🌱 এলাচ – ৫–৬টি 🌰 গোলমরিচ – ৫–৬টি 🌸 লবঙ্গ – ৩–৪টি 🍃 করিবাতা – ৮–১০টি (না থাকলে চলবে) 🧅 পেঁয়াজ – ২টি ​👀...

🥚 ডিম আলু পরোটা রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল (Egg Potato Paratha Recipe Bengali)

🥚 ডিম আলু পরোটা রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল (Egg Potato Paratha Recipe Bengali) Potato Paratha আলু পরোটা (Aloo Paratha) ছোট থেকে বড় সবারই খুব পছন্দের একটি খাবার। সাথে ডিম (Egg) থাকলে এর স্বাদ আরও বেড়ে যায়। বাঙালির খাদ্য তালিকায় আলু এমন একটি সবজি, যা প্রায় প্রতিদিনই রান্নায় ব্যবহৃত হয়। মাছ, মাংস, শাক—সবকিছুর সাথেই আলুর বন্ধুত্ব জমে যায়। সকালের নাস্তা (Bengali Breakfast Recipe) হোক বা বিকেলের জলখাবার, নতুন কিছু খেতে চাইলে ডিম আলু পরোটা রেসিপি একটি দুর্দান্ত পছন্দ হতে পারে। এটি তৈরি করা যেমন সহজ, তেমনই স্বাদে ভরপুর। ঘরোয়া স্টাইলে পারফেক্ট চিকেন বিরিয়ানি রেসিপি ✅ আলুর উপকারিতা (Benefits of Potato) আলুতে রয়েছে প্রচুর ফাইবার, মিনারেল এবং ভিটামিন, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। সঠিক পরিমাণে আলু খেলে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে এবং শরীরকে প্রয়োজনীয় শক্তি যোগায়। বিশেষ করে ভিটামিন সি এবং পটাসিয়াম-এর ভালো উৎস হওয়ায় এটি শরীরের সামগ্রিক সুস্থতার জন্য উপকারী।  Aalu makha ⚠️ আলুর অপকারিতা (Side Effects of Potato) ১. ওজন বৃদ্ধি ও ডায়াবেটিসের ঝুঁকি অতিরিক্ত আলু খেলে ওজন ...