সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Bombil Fish Roll Recipe | লোটে মাছ ও চিংড়ি পুরে বানানো ফিশ রোল

Bombil Fish Roll Recipe | লোটে মাছ ও চিংড়ি পুরে বানানো ফিশ রোল


তাজা লোটে মাছ (বম্বিল) ফিশ রোলের জন্য

আপনার রেসিপির নায়ক! তাজা লোটে মাছ (বম্বিল) – এখন শুধু রোল হওয়ার অপেক্ষা।

মাছপ্রেমীদের জন্য একটি নতুন রান্নার আবিষ্কার।

বম্বিল (Bombay Duck) লোটে মাছ বলতেই আমাদের মনে হয় সেই চেনা ঝাল ও ভাজা। কিন্তু আজ সেই ধারণাটা ভাঙব। বাঙালির প্রিয় লোটে মাছ যদি তার নরম স্বভাব ছেড়ে সেজে ওঠে এক মুচমুচে রোলের বেশে কেমন হবে। যা দেখলে মন ভরে যাবে আর খেলে পেট! এই রেসিপিতে লোটে মাছের আঁশটে ভাবকে বিদায় জানিয়ে ভেতরে ভরেছি মশলাদার পুরের ম্যাজিক। এমন লোটে মাছের রেসিপি আপনি আগে কখনো চেখে দেখেননি আমার গ্যারান্টি।


🦀 এই কাঁকড়া মশলার রেসিপিটা একবার দেখে নিন, দারুণ স্বাদ! দেখুন বিস্তারিত


হাইলাইট

এই লোটে মাছের রোলটি একদম নতুন ইউনিক কোথাও খুঁজে পাবেন না এই রেসিপি।


এই রেসিপি বানানোর পরে লোটে মাছের আঁশটে ভাব একটুও থাকে না।


লোটে মাছ, চিংড়ি মাছ, পালং শাক, ধনেপাতা ও পুদিনা পাতার মিশ্রণে এক আলাদা খুশবু ও স্বাদ নিয়ে আসে।


লোটে মাছ খুব নরম তুলতুলে হলো এই রেসিপি বানানোর পর খুবই মুচমুচে হয়ে ওঠে।



সতর্কতা

এই পদটি বানাতে হলে লোটে মাছের মাঝে শক্ত কাটা থাকে সেটা ফেলে দিতে হবে।


তেলে ভাজার সময় তেল বেশি গরম হলে হবে না, ভেতরে কাঁচা থাকতে পারে।


এক বারে কখনোই ভাজবেন না; প্রথমে ২ মিনিট মতো ভেজে নিয়ে উপরে কিছুক্ষণ রাখুন, পরে দ্বিতীয় বার ভাজুন। এতে রোল খুবই মুচমুচে হবে।


লবণ ব্যবহার করার সময় চেক করে ব্যবহার করবেন। কারণ এই দুটো মাছেই লবণ থাকে।


রোল পাউরুটি গুঁড়া (ব্রেডক্রাম) লাগানোর পর ১৫ থেকে ২০ মিনিট ফ্রিজে রাখলে ভালো হয়। এতে পাউরুটি গুঁড়া খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না।


আপনি চাইলে সাথে সাথে ভাজতে পারেন, খুবই সাবধানতার সাথে।


রোলের স্টাফিংয়ে যেকোন মাছ কাটা ছাড়া ব্যবহার করতে পারেন, কিন্তু এই (Bombil Fish Roll Recipe) লোটে মাছের সাথে চিংড়ি পুরে বানালে রোল খুবই সুস্বাদু হয়।


মাছ রোল করার আগে অবশ্যই চালের আটা মাখিয়ে নেবেন; এতে মাছটি আরো মুচমুচে হবে।



উপকরণ


লোটে মাছ ৪ টি


আদা রসুন বাটা ১ টেবিল চামচ


কাঁচা লঙ্কা কুচি ২ টি


হলুদ গুঁড়ো ১/২ টেবিল চামচ


লাল লঙ্কা গুঁড়ো ১/২ টেবিল চামচ


হোল জিরা ১/২ টেবিল চামচ


ফিস মাসলা ১ টেবিল চামচ


চাট মশলা ১/২ টেবিল চামচ


লেবু রস ১ টেবিল চামচ


লবণ স্বাদ অনুযায়ী


ডিম ২ টি


চালের আটা ১/২ কাপ


পাউরুটি গুঁড়া (ব্রেডক্রাম) ১ কাপ


পালং শাক বাটা ২ টেবিল চামচ


ধনে পাতা বাটা ১ টেবিল চামচ


পুদিনা বাটা ১ টেবিল চামচ


বাটার বা ঘি ১ টেবিল চামচ


তেল ভাজার জন্য পরিমাণ মতো


🍲 আরও একটি মজার মাছের রেসিপি pomfret fish kalputi malvani style recipe ক্লিক করুন


প্রক্রিয়া


মাছ একটি ধারালো চাকু দিয়ে মাথাটা কেটে বাদ দিন। তারপর সাবধানে মাছের পেট চিরে চ্যাপ্টা করুন। এবং মাছের মাঝখানে একটি শক্ত কাটা থাকে চাকুর সাহায্যে সেটা কেটে ফেলে দিন।


মাছ পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে একটি জালিতে রেখে পানি ঝরিয়ে নিন। মাছে স্বাদ অনুযায়ী লবণ, একটু হলুদ গুঁড়ো ও আদা রসুন বাটা দিয়ে ভালো করে মেরিনেট করুন। এইভাবে মাছটিকে মেরিনেট করে ফ্রিজে ৩০ থেকে ৪০ মিনিট রেখে দিন।


এই সময়টা অপেক্ষা না করে বাকি কাজগুলো তৈরি করে নেওয়া যাক।


চিংড়ি মাছ(Prawns) উপরের শক্ত কভারটি ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিন।

Finely chopped raw Prawns in a steel bowl, the main ingredient for the spicy stuffing in the Bombil Fish Roll.

লোটে মাছের রোলের ভেতরের মশলাদার পুরের জন্য কাটা চিংড়ি। লোটে মাছের সাথে এই চিংড়ির মিশ্রণই রোলে আনবে নতুন স্বাদ ও গন্ধ! 🍤

একটি ফ্রাই প্যানে বাটার বা ঘি দিয়ে গরম করুন। গরম হলে হোল জিরা দিয়ে একটু নেড়ে চিংড়ি মাছ(Prawns) কুচি দিন। একটি চামচ দিয়ে নাড়তে থাকুন; যখন দেখবেন চিংড়ি মাছ(Prawns) একটু লালছে বা ব্রাউন হয়ে গেছে, তখন ধনেপাতা বাটা, পালং শাক বাটা ও পুদিনা বাটা দিন। এক মিনিট মত ভাজার পর কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, হোল জিরা, ফিস মাসলা, লেবু রস, লবণ স্বাদ অনুযায়ী দিয়ে নাড়তে থাকুন। কিছুক্ষণ পর মাসালা গাঢ় হয়ে চিংড়ি মাছ(Prawns) গায়ে জমে যাওয়ার মত হলে একটি প্লেটে নামিয়ে নিন।

লোটে মাছের রোলের জন্য তৈরি সবুজ চিংড়ির পুর

রেডি আপনার ফিশ রোলের ভেতরের ম্যাজিক! চিংড়ি ও পালং শাকের মশলাদার পুর। ✨

একটি ছোট পাত্রে ডিম দুটো ভেঙে একটি চামচ দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ফাটিয়ে নিন।


আপনার মেরিনেট করা মাছগুলো ফ্রিজ থেকে বের করুন। এক এক করে মেরিনেট করা মাছের গায়ে চালের আটা মাখিয়ে নিন।


একটি টেবিলের উপর এক এক লম্বা করে রাখুন। এবার আপনার বানানো চিংড়ি মাছের (Prawns) মসলাটি একটু করে হাতে নিয়ে চেপে চেপে মেরিনেট করা মাছের উপর রেখে রোল করুন।

মেরিনেট করা লোটে মাছে চিংড়ির পুর দেওয়া হচ্ছে

রোলিং শুরু! মেরিনেট করা লোটে মাছে (Bombil) ভরে দেওয়া হলো মশলাদার চিংড়ির পুর। 🍤🐟

একটি প্লেটে পাউরুটি গুঁড়া (ব্রেডক্রাম) দিয়ে বিছিয়ে নিন। এবার সব মাছ রোলগুলো বাটিতে রাখা ডিমের মধ্যে এক এক করে ডুবিয়ে পাউরুটি গুঁড়া (ব্রেডক্রাম) উপর রাখুন।


এক একটি রোল হাতের উপর নিয়ে আস্তে আস্তে ভালো করে চাপতে থাকুন এবং পাউরুটি গুঁড়া (ব্রেডক্রাম) ভালো করে রোলের চারপাশে লাগিয়ে নিন। যদি মনে হয় কোন জায়গায় পাউরুটি গুঁড়া (ব্রেডক্রাম) লাগেনি বা লাগছে না, তাহলে আবার ডিমের মধ্যে রোলটি ডুবিয়ে নিন। এইভাবে রোলের চারপাশে সুন্দর করে পাউরুটি গুঁড়া (ব্রেডক্রাম) মাখিয়ে নাও।


রোল পাউরুটি গুঁড়া (ব্রেডক্রাম) লাগানোর পর ১৫ থেকে ২০ মিনিট ফ্রিজে রাখলে ভালো হয়। এতে পাউরুটি গুঁড়া খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। আপনি চাইলে সাথে সাথে ভাজতে পারেন, খুবই সাবধানতার সাথে।

মুচমুচে ভাজার জন্য ব্রেডক্রাম্বে মোড়ানো লোটে মাছের রোল

মুচমুচে কোটিং তৈরি! এবার শুধু ফ্রিজে ঠান্ডা করে তেলে ভাজার অপেক্ষা। 🔥

একটি কড়াইতে তেল গরম করুন। তেল গরম হলে রোলগুলো এক এক করে তেলে ছাড়ুন। একটি চামচ দিয়ে আস্তে আস্তে নেড়ে দিন। ১ থেকে ২ মিনিট ভাজার পর উঠিয়ে নিন। পরে আবার ২ মিনিট পর রোলগুলো তেলে ছাড়ুন। এবং ধীর আঁচে ভালো করে ভেজে উঠিয়ে নিন।



পরিবেশন

উপরে চাট মসলা ছিটিয়ে দিয়ে গরম গরম এই Bombil Fish Roll Recipe | লোটে মাছ ও চিংড়ি পুরে বানানো ফিশ রোল টমেটো সস সাথে পরিবেশন করো।


পুদিনা-ধনে পাতার চাটনি (Mint-Coriander Chutney): টমেটো সস মিষ্টি হয়, তাই এটি ছোটদের খুবই পছন্দের।


কিন্তু আপনি যদি একটু ঝাল খেতে পছন্দ করে। টমেটো সসের বদলে পুদিনা, ধনে পাতা, আপনার স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ও একটু দই দিয়ে পিষে চাটনি বানিয়ে নিতে পারেন। ঝাল ও টক চাটনি রোলটির মশলাদার স্বাদকে আরও বাড়িয়ে দেবে।

মুচমুচে ভাজা লোটে মাছের রোল পরিবেশনের জন্য তৈরি

পরিবেশনের জন্য প্রস্তুত! 🔥 সোনালী মুচমুচে লোটে মাছ ও চিংড়ির ফিশ রোল—এখন শুধু টমেটো সস বা ঝাল চাটনির পালা।

👉 আপনাদের আপনারা একবার ট্রাই করে দেখো এই অসাধারণ।

ভালো লাগলো কি না অবশ্যই জানাবে। Cookgiri Rasoi তোমার সাথে সবসময় আসবে সুস্বাদু নতুন নতুন রেসিপি নিয়ে ❤️


🐟 সহজ উপায়ে হোটেল স্টাইল মাছ তওয়া ফ্রাই বানিয়ে ফেলুন cookgiri Rasoi fish tawa fry recipe. দেখতে ক্লিক করুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কলকাতার বিখ্যাত ডিমের ডেভিল (Egg Devil) বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সহজে

  কলকাতার বিখ্যাত ডিমের ডেভিল (Egg Devil) বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সহজে  Egg Devil আজ আমরা নিয়ে এলাম কলকাতার খুব জনপ্রিয় স্ট্রিট ফুড ডিমের ডেভিল (Egg Devil)। আপনি যদি রেসিপিটি পড়ে মনে হবে যেন চোখের সামনেই ডিমের ডেভিল তৈরি হচ্ছে। এই পদ এতটাই জনপ্রিয় আর দেখতে এতটাই সুন্দর যে খাওয়ার আগেই দেখে মন ভরে যাবে। ডিমের ডেভিল খেতে ভীষণ মজাদার, আর বানানোও একেবারেই সহজ। ছোট থেকে বড়— নতুন যে কেউ পুরো রেসিপি পড়ে নিলেই সহজে বানাতে পারবে, আমার গ্যারান্টি। ডিমের ডেভিল বানাতে লাগে খুব কম উপকরণ, যা প্রায় সবার ঘরেই থাকে। তাহলে আর দেরি না করে দেখে নিই কী কী লাগবে এই রেসিপি বানাতে। আমরা বানাবো দুজনের জন্য— ৪টা ডিম (কেটে ৮ পিস হবে)। আমার মতে, ২ ডিমের ৪ পিস খেলেই পেট ও মন দুটোই ভরে যাবে। 🍗✨ রেস্টুরেন্ট স্টাইল চিকেন ললিপপ আজ থেকে বাড়িতেই বানান মচমচে চিকেন ললিপপ 😋 সসের সাথে পরিবেশন করলে ছোট থেকে বড় – সবার মন ভরে যাবে ❤️ 👉 পুরো রেসিপি পড়ুন এখানে আলু ডিম পরোটা হোটেল স্টাইল 👉 পুরো রেসিপি পড়ুন এখানে 📝 উপকরণঃ ১. সেদ্ধ ডিম – ৪টা (কেটে ২ পিস করুন) ২. সেদ্ধ আলু – ২ থেকে ৩ টা ৩. গরম মশলা গু...

Pomfret Fish Kalputi (Malvani Style) Recipe — পমফ্রেট ফিশ কলপুটি 🐟

 🐟পমফ্রেট ফিশ কলপুটি (Pomfret Fish Kalputi) — সাউথ ইন্ডিয়ান মালভানি রান্না Pomfret Fish Kalputi (Malvani Style) Recipe — পমফ্রেট ফিশ কলপুটি 🐟 ✍ লিখেছেন: SAHENSA MONDAL 📌 Cookgiri Rasoi নিজস্ব প্রতিবেদন ভারতের মধ্যে অন্যতম জনপ্রিয় মাছ হলো পমফ্রেট। এটি প্রধানত মুম্বাই, গুজরাট, দিল্লি, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ইত্যাদি জায়গায় বেশি পাওয়া যায়। বাঙালি মানেই মাছ-ভাতের প্রেমিক! মাছের নাম শুনলেই মন ভালো হয়ে যায়। তাই আজ নিয়ে এলাম এক নতুন স্বাদ — পমফ্রেট কলপুটি (Kalputi), যা খুবই সুস্বাদু ও অনন্য। Pomfret Fish 🌟 হাইলাইট 1️⃣ এটি সাউথ ইন্ডিয়ান মালভানি (Malvani) রান্না। 2️⃣ স্বাদে আলাদা ও অসাধারণ। 3️⃣ বানাতে সময় লাগে মাত্র ২০–২৫ মিনিট। 4️⃣ মালভানি মশলা এই পদে সবচেয়ে জরুরি উপাদান। 🥥 মালভানি মশলা তৈরির উপকরণ 🥥 নারকেল – ½ পিস 🌶️ কাশ্মীরি লঙ্কা – ৭–৮টি 🌿 জিরা – ½ চামচ 🌿 গোটা ধনিয়া – ২ চামচ 🛢️ তেল – ১–২ চামচ 🧄 রসুন – ১ পিস 🫚 আদা – ২ টুকরো 🍃 তেজপাতা – ২টি 🌿 দারচিনি – ১ টুকরো 🌱 এলাচ – ৫–৬টি 🌰 গোলমরিচ – ৫–৬টি 🌸 লবঙ্গ – ৩–৪টি 🍃 করিবাতা – ৮–১০টি (না থাকলে চলবে) 🧅 পেঁয়াজ – ২টি ​👀...

🥚 ডিম আলু পরোটা রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল (Egg Potato Paratha Recipe Bengali)

🥚 ডিম আলু পরোটা রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল (Egg Potato Paratha Recipe Bengali) Potato Paratha আলু পরোটা (Aloo Paratha) ছোট থেকে বড় সবারই খুব পছন্দের একটি খাবার। সাথে ডিম (Egg) থাকলে এর স্বাদ আরও বেড়ে যায়। বাঙালির খাদ্য তালিকায় আলু এমন একটি সবজি, যা প্রায় প্রতিদিনই রান্নায় ব্যবহৃত হয়। মাছ, মাংস, শাক—সবকিছুর সাথেই আলুর বন্ধুত্ব জমে যায়। সকালের নাস্তা (Bengali Breakfast Recipe) হোক বা বিকেলের জলখাবার, নতুন কিছু খেতে চাইলে ডিম আলু পরোটা রেসিপি একটি দুর্দান্ত পছন্দ হতে পারে। এটি তৈরি করা যেমন সহজ, তেমনই স্বাদে ভরপুর। ঘরোয়া স্টাইলে পারফেক্ট চিকেন বিরিয়ানি রেসিপি ✅ আলুর উপকারিতা (Benefits of Potato) আলুতে রয়েছে প্রচুর ফাইবার, মিনারেল এবং ভিটামিন, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। সঠিক পরিমাণে আলু খেলে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে এবং শরীরকে প্রয়োজনীয় শক্তি যোগায়। বিশেষ করে ভিটামিন সি এবং পটাসিয়াম-এর ভালো উৎস হওয়ায় এটি শরীরের সামগ্রিক সুস্থতার জন্য উপকারী।  Aalu makha ⚠️ আলুর অপকারিতা (Side Effects of Potato) ১. ওজন বৃদ্ধি ও ডায়াবেটিসের ঝুঁকি অতিরিক্ত আলু খেলে ওজন ...