সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

হোটেল স্টাইলে কাঁকড়া মশলা | সহজ উপায়ে মজাদার Crab Curry Recipe

হোটেল স্টাইলে কাঁকড়া মশলা | সহজ উপায়ে মজাদার Crab Curry Recipe

 আজ নিয়ে এলাম 🦀 কাঁকড়া মশলা, হোটেল বা রেস্টুরেন্ট স্টাইল

Bengali crab masala recipe
crab masala

🍴✨ ​কাঁকড়া তো কমবেশি আমরা সবাই খেয়ে থাকি। কাঁকড়া রান্না করা খুবই সহজ, কিন্তু না জানলে খুবই কঠিন। আর একই রকম বাড়িতে রান্না বারবার খেতে কি ভালো লাগে? তাই আজ নিয়ে এলাম হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলের কাঁকড়া মশলা। 🏨🍛 হোটেল বা রেস্টুরেন্টের রান্নাটা ছোট-বড় সবার পছন্দ। কারণ এটা অনেকটাই আলাদা। কত সুন্দর ও সুস্বাদু রান্না হয়! 😋 সব সময় হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয়ে ওঠে না। আর নিজের হাতে নিজের বাড়িতে নিজের ইচ্ছামতো সময়ে বানিয়ে খাওয়ার মজাই আলাদা ❤️

সম্পূর্ণ রেসিপিটি পড়তে এখানে ক্লিক করুন 👇

আর অপেক্ষা নয়! রেস্টুরেন্টের স্বাদের চিকেন বিরিয়ানি 😋 এখন খুব সহজেই রান্না করতে পারবেন নিজের বাড়িতেই। আমাদের সহজ রেসিপিটি ধাপে ধাপে অনুসরণ করে তৈরি করে ফেলুন দারুণ এই পদ।

​✨ আমার কিছু কথা: যদি সত্যি রান্না শিখতে চান মন থেকে, তাহলে ভালো করে পুরো রেসিপিটি পড়ুন 📖। তারপর রান্না করুন মন থেকে 🧑‍🍳। একটি কথা মাথায় রাখবেন— কে কী মশলা বললো আর আমাকেও সেই একই মশলা ব্যবহার করতে হবে, তা কিন্তু নয়। রান্নার মশলা তোমার নিজের কাছে 🪔। তুমি কী মশলা ব্যবহার করবে, শুধু তার কৌশল বা ব্যবহার, কোন জিনিস কীভাবে ব্যবহার করতে হয়, তা জেনে নাও। আর একটি কথা, রান্না করতে আপনি যত সময় দেবেন মন থেকে, তত রান্না ভালো হবে 🕰️। আমার কথা মন থেকে শোনার জন্য ধন্যবাদ 🙏।


🌟 কাঁকড়া রেসিপি হাইলাইট (Crab Recipe Highlight)


🦀 কাঁকড়া মশলা (Kekra Masala)

🍲 কাঁকড়া কারি (Crab Curry)

🧈 কাঁকড়া মাখন ফ্রাই (Butter Crab Fry)

🌶️ কাঁকড়া চিলি ফ্রাই (Chilli Crab)


আজ আমরা বানাবো তিনটি কাঁকড়া। আপনার ইচ্ছামতো আপনি কটি বানাবেন, সেই হিসাবে উপকরণ কমবেশি নেবেন।

Spicy Bengali Crab Masala
Crab

🥘 উপকরণ:

১. 🦀 কাঁকড়া ৩ পিস
২. 🛢️ তেল ১ কাপ
৩. 🧅 পেঁয়াজ ২ পিস
৪. 🍅 টমেটো ১ পিস
৫. 🌶️ কাঁচা লঙ্কা স্বাদমতো
৬. 🌿 ধনে পাতা অল্প একটু
৭. 🧄 আদা রসুন বাটা ২ টেবিল চামচ
৮.🥄 জিরা গুঁড়ো ১ টেবিল চামচ
৯. 🥄 ধনে গুঁড়ো ১ টেবিল চামচ
১০. 🌶️ লঙ্কা গুঁড়ো ১ টেবিল চামচ
১১. 🥄 গরম মশলা ১/২ টেবিল চামচ
১২. 🟡 হলুদ গুঁড়ো ১ টেবিল চামচ
১৩. 🍃 তেজপাতা ১ পিস
১৪. 🌸 লবঙ্গ ৩ থেকে ৪ পিস
১৫. 🍃 এলাচ ৩ থেকে ৪ পিস
১৬. ⚫ গোলমরিচ ২ থেকে ৩ পিস


🍋 ম্যারিনেট করার পদ্ধতি:


 কাঁকড়ার পা ও লম্বা মতো যে মুখ থাকে, সেটি ভেঙে উপরের ঢাকনাটা খুলুন। এবার চার পিস করে কেটে নিন। আপনার ইচ্ছামতো কাটতে পারেন, কিন্তু চার পিস কাটলে ভালো হয়। কেটে ভালো করে ধুয়ে নিন। একটু নুন 🧂, হলুদ গুঁড়ো 🟡, আদা রসুন বাটা 🧄 দিয়ে মাখিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন।


👩‍🍳 ধাপ ১:

 পেঁয়াজ 🧅 ও টমেটো 🍅 লম্বা পাতলা পাতলা কেটে নিন। একটি কড়াইতে একটু তেল দিন 🛢️। তেল গরম হলে তেজপাতা 🍃, গোলমরিচ ⚫, এলাচ 🍃, লবঙ্গ 🌸 দিন। সব মশলা একটু লাল হলে বা খুশবু ছাড়লে পেঁয়াজ ও টমেটো দিন। একটু নুন 🧂 দিয়ে ৪ থেকে ৫ মিনিট ভাজুন। একটু হলুদ গুঁড়ো 🟡 দিয়ে নেড়ে নামিয়ে নিন।


👩‍🍳 ধাপ ২:  

  ভাজা পেঁয়াজ টমেটো ঠান্ডা হলে একটি মিক্সারে পিষে পেস্ট বানান 🌀।


👩‍🍳 ধাপ ৩:

  একটি কড়াইতে বাকি তেলটুকু দিন 🛢️। তেল গরম হলে ম্যারিনেট করা কাঁকড়া 🦀 তেলে দিয়ে একটু ভেজে নিন। ভাজা হলে কাঁকড়া উঠিয়ে নিয়ে ওই তেলেই বাকি আদা রসুন পেস্ট দিন 🧄। আদা রসুন পেস্ট একটু লাল হলে বাকি থাকা হলুদ গুঁড়ো 🟡, লঙ্কা গুঁড়ো 🌶️, ধনে গুঁড়ো 🥄, জিরা গুঁড়ো 🥄, গরম মশলা 🥄 সব দিয়ে ১ থেকে ২ মিনিট নাড়ুন। এবার পেঁয়াজ টমেটোর পেস্ট ঢেলে দিন 🍛 এবং হালকা আঁচে নাড়তে থাকুন ৪ থেকে ৫ মিনিট। এবার কাঁকড়া ভাজা দিন 🦀 ও দুই থেকে ৩ মিনিট নাড়িয়ে ১ থেকে ২ কাপ জল 💧 দিন। হালকা আঁচে কিছু সময় সিদ্ধ হতে দিন 🔥। এক সময় দেখবেন উপরে একটু তেল ভেসে এসেছে 🛢️। তার মানে আমাদের রান্না হয়ে গেছে ✅। এবার নুন 🧂 চেক করে দেখুন ঠিক আছে কি না। যদি নুন কম মনে হয়, একটু নুন দিয়ে নেড়ে নামিয়ে নিন। শেষে ধনে পাতা 🌿 দিলে আরও সুগন্ধি হবে। 

Crab Curry Recipe
Crab Curry bangla

🍽️ পরিবেশন:

 এই কাঁকড়া মশলা 🦀 আপনি গরম ভাত 🍚, রুটি 🫓, পরোটা অথবা লুচি 🥟– যেটার সাথে খেতে চান, খেয়ে দেখুন। খুব ভালো লাগবে, আমার গ্যারান্টি ✅🤤।


আমাদের এই রেসিপিটি আপনার কেমন লেগেছে, তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কলকাতার বিখ্যাত ডিমের ডেভিল (Egg Devil) বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সহজে

  কলকাতার বিখ্যাত ডিমের ডেভিল (Egg Devil) বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সহজে  Egg Devil আজ আমরা নিয়ে এলাম কলকাতার খুব জনপ্রিয় স্ট্রিট ফুড ডিমের ডেভিল (Egg Devil)। আপনি যদি রেসিপিটি পড়ে মনে হবে যেন চোখের সামনেই ডিমের ডেভিল তৈরি হচ্ছে। এই পদ এতটাই জনপ্রিয় আর দেখতে এতটাই সুন্দর যে খাওয়ার আগেই দেখে মন ভরে যাবে। ডিমের ডেভিল খেতে ভীষণ মজাদার, আর বানানোও একেবারেই সহজ। ছোট থেকে বড়— নতুন যে কেউ পুরো রেসিপি পড়ে নিলেই সহজে বানাতে পারবে, আমার গ্যারান্টি। ডিমের ডেভিল বানাতে লাগে খুব কম উপকরণ, যা প্রায় সবার ঘরেই থাকে। তাহলে আর দেরি না করে দেখে নিই কী কী লাগবে এই রেসিপি বানাতে। আমরা বানাবো দুজনের জন্য— ৪টা ডিম (কেটে ৮ পিস হবে)। আমার মতে, ২ ডিমের ৪ পিস খেলেই পেট ও মন দুটোই ভরে যাবে। 🍗✨ রেস্টুরেন্ট স্টাইল চিকেন ললিপপ আজ থেকে বাড়িতেই বানান মচমচে চিকেন ললিপপ 😋 সসের সাথে পরিবেশন করলে ছোট থেকে বড় – সবার মন ভরে যাবে ❤️ 👉 পুরো রেসিপি পড়ুন এখানে আলু ডিম পরোটা হোটেল স্টাইল 👉 পুরো রেসিপি পড়ুন এখানে 📝 উপকরণঃ ১. সেদ্ধ ডিম – ৪টা (কেটে ২ পিস করুন) ২. সেদ্ধ আলু – ২ থেকে ৩ টা ৩. গরম মশলা গু...

Pomfret Fish Kalputi (Malvani Style) Recipe — পমফ্রেট ফিশ কলপুটি 🐟

 🐟পমফ্রেট ফিশ কলপুটি (Pomfret Fish Kalputi) — সাউথ ইন্ডিয়ান মালভানি রান্না Pomfret Fish Kalputi (Malvani Style) Recipe — পমফ্রেট ফিশ কলপুটি 🐟 ✍ লিখেছেন: SAHENSA MONDAL 📌 Cookgiri Rasoi নিজস্ব প্রতিবেদন ভারতের মধ্যে অন্যতম জনপ্রিয় মাছ হলো পমফ্রেট। এটি প্রধানত মুম্বাই, গুজরাট, দিল্লি, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ইত্যাদি জায়গায় বেশি পাওয়া যায়। বাঙালি মানেই মাছ-ভাতের প্রেমিক! মাছের নাম শুনলেই মন ভালো হয়ে যায়। তাই আজ নিয়ে এলাম এক নতুন স্বাদ — পমফ্রেট কলপুটি (Kalputi), যা খুবই সুস্বাদু ও অনন্য। Pomfret Fish 🌟 হাইলাইট 1️⃣ এটি সাউথ ইন্ডিয়ান মালভানি (Malvani) রান্না। 2️⃣ স্বাদে আলাদা ও অসাধারণ। 3️⃣ বানাতে সময় লাগে মাত্র ২০–২৫ মিনিট। 4️⃣ মালভানি মশলা এই পদে সবচেয়ে জরুরি উপাদান। 🥥 মালভানি মশলা তৈরির উপকরণ 🥥 নারকেল – ½ পিস 🌶️ কাশ্মীরি লঙ্কা – ৭–৮টি 🌿 জিরা – ½ চামচ 🌿 গোটা ধনিয়া – ২ চামচ 🛢️ তেল – ১–২ চামচ 🧄 রসুন – ১ পিস 🫚 আদা – ২ টুকরো 🍃 তেজপাতা – ২টি 🌿 দারচিনি – ১ টুকরো 🌱 এলাচ – ৫–৬টি 🌰 গোলমরিচ – ৫–৬টি 🌸 লবঙ্গ – ৩–৪টি 🍃 করিবাতা – ৮–১০টি (না থাকলে চলবে) 🧅 পেঁয়াজ – ২টি ​👀...

🥚 ডিম আলু পরোটা রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল (Egg Potato Paratha Recipe Bengali)

🥚 ডিম আলু পরোটা রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল (Egg Potato Paratha Recipe Bengali) Potato Paratha আলু পরোটা (Aloo Paratha) ছোট থেকে বড় সবারই খুব পছন্দের একটি খাবার। সাথে ডিম (Egg) থাকলে এর স্বাদ আরও বেড়ে যায়। বাঙালির খাদ্য তালিকায় আলু এমন একটি সবজি, যা প্রায় প্রতিদিনই রান্নায় ব্যবহৃত হয়। মাছ, মাংস, শাক—সবকিছুর সাথেই আলুর বন্ধুত্ব জমে যায়। সকালের নাস্তা (Bengali Breakfast Recipe) হোক বা বিকেলের জলখাবার, নতুন কিছু খেতে চাইলে ডিম আলু পরোটা রেসিপি একটি দুর্দান্ত পছন্দ হতে পারে। এটি তৈরি করা যেমন সহজ, তেমনই স্বাদে ভরপুর। ঘরোয়া স্টাইলে পারফেক্ট চিকেন বিরিয়ানি রেসিপি ✅ আলুর উপকারিতা (Benefits of Potato) আলুতে রয়েছে প্রচুর ফাইবার, মিনারেল এবং ভিটামিন, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। সঠিক পরিমাণে আলু খেলে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে এবং শরীরকে প্রয়োজনীয় শক্তি যোগায়। বিশেষ করে ভিটামিন সি এবং পটাসিয়াম-এর ভালো উৎস হওয়ায় এটি শরীরের সামগ্রিক সুস্থতার জন্য উপকারী।  Aalu makha ⚠️ আলুর অপকারিতা (Side Effects of Potato) ১. ওজন বৃদ্ধি ও ডায়াবেটিসের ঝুঁকি অতিরিক্ত আলু খেলে ওজন ...