সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মাছ তওয়া ফ্রাই রেসিপি (Fish Tawa Fry Recipe)

মাছ তওয়া ফ্রাই রেসিপি (Fish Tawa Fry Recipe)

Fish Tawa Fry Recipe
Fish

​আজ নিয়ে এলাম মাছ তওয়া ফ্রাই রেসিপি, যা হোটেল বা রেস্টুরেন্টের স্বাদে বাড়িতে বানানো খুবই সহজ।

​আপনারা হয়তো ভাবছেন মাছ তওয়া ফ্রাই কেন বলছি। পাফলেট তওয়া ফ্রাই, সুরমাই তওয়া ফ্রাই, প্রন্স তওয়া ফ্রাই—আপনি আগে সব রেসিপি দেখেছেন যেখানে মাছের নাম উল্লেখ থাকে। তাহলে আমি কেন মাছের নাম উল্লেখ না করে “মাছ তওয়া ফ্রাই” বলছি? আমি এমন বলছি কারণ আমি এমন একটি রেসিপি শেয়ার করতে চলেছি যা দেখে একই মসলা ব্যবহার করে যেকোনো মাছ তওয়া ফ্রাই বানানো যাবে খুব সহজে বাড়িতে—আমার গ্যারান্টি।


পমফ্রেট ফিশ কলপুটি (Pomfret Fish Kalputi) — সাউথ ইন্ডিয়ান মালভানি রান্না


​বাঙালি মানে মাছের ঝোল ও ভাতপ্রেমী, আর বাঙালির কাছে নানা রকম মাছের কোনো ঘাটতি নেই। তাই সব মাছের আলাদা মসলা বা রান্নার রেসিপি শিখতে গেলে অনেক সময় লাগে। তাই আমি এমন একটি মসলা নিয়ে এলাম, যা দিয়ে সব ধরনের মাছের রেসিপি একবারে শেখা যাবে।


​আজ আমরা মাছ তওয়া ফ্রাই রেসিপি শিখবো—বোম্বের সবচেয়ে জনপ্রিয় রেসিপি, যা Fish Tawa Fry নামে পরিচিত। এই পদটি খেতে খুব সুস্বাদু এবং দেখতে সুন্দর।


​বৈশিষ্ট্য:


১. ​দেখতে সুন্দর হয়, একটু লালচে কালার।এই      পদটি তওয়ায় ভাজা হয়।


২. ​রেসিপি অনুযায়ী ওপরটা ক্রিসপি আর              ভেতরটা নরম থাকে।

৩. ​যে কেউ সহজে বাড়িতে বানাতে পারবে।

৪. ​মাছ তওয়া ফ্রাই বানাতে খুব কম উপকরণ          লাগে।

৫. ​সময় লাগে ১০ থেকে ১৫ মিনিট।

৬. ​তাওয়ায় ভাজার সময় আঁচ ভালোভাবে রাখতে হবে।


​আমি একটি পোমফ্রেট মাছ নিয়ে দেখাচ্ছি। আপনি যেকোনো মাছ নিয়ে একইভাবে বানাতে পারেন।


​উপকরণ:


১. ​একটি পোমফ্রেট মাছ
২. ​আদা-রসুন বাটা - ২ টেবিল চামচ
৩. ​কাঁচা লঙ্কা বাটা - আপনার স্বাদ অনুযায়ী
৪. ​লেবু - একটি
৫. ​নুন - সাধারণ
৬. ​হলুদ গুঁড়ো - ১/২ চা চামচ
৭. ​লঙ্কা গুঁড়ো - ১/২ চা চামচ
৮. ​চালের আটা গুঁড়ো - ২ টেবিল চামচ (না দিলেও চলে তবে দিলে মাছের ওপরটা ক্রিসপি হয়)
৯. ​তেল - ২ টেবিল চামচ


​গুরুত্বপূর্ণ: 

মাছ আস্ত হলে চার পাশে ছোট চিরা দিতে হবে। মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন।

prawns fish
pomfreat

​প্রস্তুত প্রণালী


​ধাপ ১: মাছটি প্রথমে নুন ও হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিন।


ধাপ ২: এবার মাছের ওপর আদা-রসুন বাটা, লঙ্কা গুঁড়ো ও চালের আটা দিন।


ধাপ ৩: হাত দিয়ে মাছের চারপাশে ভালোভাবে মসলা মাখান। যদি শুকনো লাগে, সামান্য পানি ব্যবহার করুন।

Fish with Spice Marinade
Spiced Marinated Fish

ধাপ ৪: একটি তওয়া হালকা গরম করে তেল দিন এবং মাছটি দিন।

কাঁটা মাছ

Tawa Fry

ধাপ ৫: ২-৩ মিনিট পর মাছ উল্টে দিন।


ধাপ ৬: ২-৩ মিনিট অন্তর মাছ উল্টে দিন, যতক্ষণ না সব দিক সমানভাবে ভাজা হয়।


ধাপ ৭: মাছ শক্ত ও লালচে হয়ে এলে তওয়া থেকে নামিয়ে নিন।


​ধাপ ৮: আপনার মাছ তওয়া ফ্রাই প্রস্তুত।

pomfret Tawa Fry
pomfret fish

​পরিবেশন: গরম গরম রুটি বা পরোটার সাথে খান, অথবা শুধু খেয়ে দেখুন এর স্বাদ কতটা চমৎকার।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কলকাতার বিখ্যাত ডিমের ডেভিল (Egg Devil) বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সহজে

  কলকাতার বিখ্যাত ডিমের ডেভিল (Egg Devil) বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সহজে  Egg Devil আজ আমরা নিয়ে এলাম কলকাতার খুব জনপ্রিয় স্ট্রিট ফুড ডিমের ডেভিল (Egg Devil)। আপনি যদি রেসিপিটি পড়ে মনে হবে যেন চোখের সামনেই ডিমের ডেভিল তৈরি হচ্ছে। এই পদ এতটাই জনপ্রিয় আর দেখতে এতটাই সুন্দর যে খাওয়ার আগেই দেখে মন ভরে যাবে। ডিমের ডেভিল খেতে ভীষণ মজাদার, আর বানানোও একেবারেই সহজ। ছোট থেকে বড়— নতুন যে কেউ পুরো রেসিপি পড়ে নিলেই সহজে বানাতে পারবে, আমার গ্যারান্টি। ডিমের ডেভিল বানাতে লাগে খুব কম উপকরণ, যা প্রায় সবার ঘরেই থাকে। তাহলে আর দেরি না করে দেখে নিই কী কী লাগবে এই রেসিপি বানাতে। আমরা বানাবো দুজনের জন্য— ৪টা ডিম (কেটে ৮ পিস হবে)। আমার মতে, ২ ডিমের ৪ পিস খেলেই পেট ও মন দুটোই ভরে যাবে। 🍗✨ রেস্টুরেন্ট স্টাইল চিকেন ললিপপ আজ থেকে বাড়িতেই বানান মচমচে চিকেন ললিপপ 😋 সসের সাথে পরিবেশন করলে ছোট থেকে বড় – সবার মন ভরে যাবে ❤️ 👉 পুরো রেসিপি পড়ুন এখানে আলু ডিম পরোটা হোটেল স্টাইল 👉 পুরো রেসিপি পড়ুন এখানে 📝 উপকরণঃ ১. সেদ্ধ ডিম – ৪টা (কেটে ২ পিস করুন) ২. সেদ্ধ আলু – ২ থেকে ৩ টা ৩. গরম মশলা গু...

Pomfret Fish Kalputi (Malvani Style) Recipe — পমফ্রেট ফিশ কলপুটি 🐟

 🐟পমফ্রেট ফিশ কলপুটি (Pomfret Fish Kalputi) — সাউথ ইন্ডিয়ান মালভানি রান্না Pomfret Fish Kalputi (Malvani Style) Recipe — পমফ্রেট ফিশ কলপুটি 🐟 ✍ লিখেছেন: SAHENSA MONDAL 📌 Cookgiri Rasoi নিজস্ব প্রতিবেদন ভারতের মধ্যে অন্যতম জনপ্রিয় মাছ হলো পমফ্রেট। এটি প্রধানত মুম্বাই, গুজরাট, দিল্লি, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ইত্যাদি জায়গায় বেশি পাওয়া যায়। বাঙালি মানেই মাছ-ভাতের প্রেমিক! মাছের নাম শুনলেই মন ভালো হয়ে যায়। তাই আজ নিয়ে এলাম এক নতুন স্বাদ — পমফ্রেট কলপুটি (Kalputi), যা খুবই সুস্বাদু ও অনন্য। Pomfret Fish 🌟 হাইলাইট 1️⃣ এটি সাউথ ইন্ডিয়ান মালভানি (Malvani) রান্না। 2️⃣ স্বাদে আলাদা ও অসাধারণ। 3️⃣ বানাতে সময় লাগে মাত্র ২০–২৫ মিনিট। 4️⃣ মালভানি মশলা এই পদে সবচেয়ে জরুরি উপাদান। 🥥 মালভানি মশলা তৈরির উপকরণ 🥥 নারকেল – ½ পিস 🌶️ কাশ্মীরি লঙ্কা – ৭–৮টি 🌿 জিরা – ½ চামচ 🌿 গোটা ধনিয়া – ২ চামচ 🛢️ তেল – ১–২ চামচ 🧄 রসুন – ১ পিস 🫚 আদা – ২ টুকরো 🍃 তেজপাতা – ২টি 🌿 দারচিনি – ১ টুকরো 🌱 এলাচ – ৫–৬টি 🌰 গোলমরিচ – ৫–৬টি 🌸 লবঙ্গ – ৩–৪টি 🍃 করিবাতা – ৮–১০টি (না থাকলে চলবে) 🧅 পেঁয়াজ – ২টি ​👀...

🥚 ডিম আলু পরোটা রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল (Egg Potato Paratha Recipe Bengali)

🥚 ডিম আলু পরোটা রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল (Egg Potato Paratha Recipe Bengali) Potato Paratha আলু পরোটা (Aloo Paratha) ছোট থেকে বড় সবারই খুব পছন্দের একটি খাবার। সাথে ডিম (Egg) থাকলে এর স্বাদ আরও বেড়ে যায়। বাঙালির খাদ্য তালিকায় আলু এমন একটি সবজি, যা প্রায় প্রতিদিনই রান্নায় ব্যবহৃত হয়। মাছ, মাংস, শাক—সবকিছুর সাথেই আলুর বন্ধুত্ব জমে যায়। সকালের নাস্তা (Bengali Breakfast Recipe) হোক বা বিকেলের জলখাবার, নতুন কিছু খেতে চাইলে ডিম আলু পরোটা রেসিপি একটি দুর্দান্ত পছন্দ হতে পারে। এটি তৈরি করা যেমন সহজ, তেমনই স্বাদে ভরপুর। ঘরোয়া স্টাইলে পারফেক্ট চিকেন বিরিয়ানি রেসিপি ✅ আলুর উপকারিতা (Benefits of Potato) আলুতে রয়েছে প্রচুর ফাইবার, মিনারেল এবং ভিটামিন, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। সঠিক পরিমাণে আলু খেলে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে এবং শরীরকে প্রয়োজনীয় শক্তি যোগায়। বিশেষ করে ভিটামিন সি এবং পটাসিয়াম-এর ভালো উৎস হওয়ায় এটি শরীরের সামগ্রিক সুস্থতার জন্য উপকারী।  Aalu makha ⚠️ আলুর অপকারিতা (Side Effects of Potato) ১. ওজন বৃদ্ধি ও ডায়াবেটিসের ঝুঁকি অতিরিক্ত আলু খেলে ওজন ...