🍲 Mutton Paya Soup Recipe | খাসীর পায়া (নিহারি) স্যুপ বাংলা রেসিপি
![]() |
তৈরি মটন পায়া স্যুপ পরিবেশনের জন্য প্রস্তুত |
খাসীর পায়া (নিহারি) স্যুপ শুধু সুস্বাদুই নয়, শরীরের জন্য ভীষণ উপকারী। হোটেল বা রেস্টুরেন্টের মতো স্বাদ এবার ঘরেই বানিয়ে ফেলুন খুব সহজে।
খাসীর পায়া খেতে কম বেশি সবাই পছন্দ করে। কিন্তু সবাই ভালো করে রান্না করতে পারে না। তাই খাসীর পায়া খেতে মন চাইলে হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে থাকি। কারণ হোটেলের বা রেস্টুরেন্টের স্বাদের মতো রান্না আমরা ঘরে বানাতে পারি না। হোটেল বা রেস্টুরেন্টের রান্না সহজ, ঘরে থাকা কম উপকরণ দিয়ে আপনি বাড়িতে বানাতে পারবেন সহজে এই খাসীর পায়া। আজ আমরা শিখব খাসীর পায়া স্যুপ (mutton paya soup recipe) রেসিপি।
👉 আরও দেখুন: [চিকেন বিরিয়ানি রেসিপি]
✅ মটন পায়া স্যুপের উপকারিতা
১. হাড় ও জয়েন্টের জন্য উপকারী।
২. পায়া স্যুপে প্রচুর কোলাজেন, ক্যালসিয়াম, ফসফরাস ও গ্লুকোসামিন থাকে, যা হাড় ও জয়েন্ট শক্ত করে।
৩. মটনের পায়া খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
৪. ঠান্ডা-কাশি বা জ্বরের সময় খেলে শরীর সুস্থ হতে সাহায্য করে।
৫. পায়া স্যুপে থাকা জেলাটিন পেটের আলসার, গ্যাস্ট্রিক সমস্যা কমায় ও হজম শক্তি বাড়ায়।
❌ মটন পায়া স্যুপের ক্ষতিকর দিক
১. হৃদরোগের রোগী পায়া স্যুপ খেলে ঝুঁকি বাড়ে।
২. হজম শক্তি দুর্বল থাকলে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা বাড়াতে পারে।
৩. পায়া স্যুপে ক্যালোরি বেশি থাকে তাই বেশি খেলে ওজন বাড়ে।
৪. বেশি পায়া স্যুপ খেলে রক্তচাপ বাড়তে পারে।
৫. অতিরিক্ত মসলা বা তেল দিয়ে রান্না করলে হাই ব্লাড প্রেশার রোগীদের জন্য ক্ষতিকর।
৬. কিডনি রোগীরা পায়া স্যুপ অতিরিক্ত খেলে ক্ষতিকর।
👉 তাই যারা হার্টের রোগী, ডায়াবেটিস, ইউরিক এসিড বা কিডনির সমস্যাতে ভুগছেন, তারা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন।
👉 তবে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরল বেশি যাদের আছে, তারা অল্প পরিমাণে খেতে পারেন।
👉 ট্রাই করুন: [চিকেন ললিপপ রেসিপি]
📝 উপকরণ
খাসীর পায়া স্যুপ (mutton paya soup recipe) বানাতে যা লাগবে—
১. খাসীর পায়া: ৪ টুকরা
২. রসুন কোয়া: ৮ থেকে ১০ টুকরা
৩. আদা: ১ টুকরা
৪. কাঁচা লঙ্কা: নিজের স্বাদ অনুযায়ী
৫. নুন: স্বাদ মতো
৬. হলুদ: ১/২ চামচ
৭. কাশ্মীরি লঙ্কাগুঁড়ো: ১/২ টেবিল চামচ
৮. জিরা: ১ টেবিল চামচ
৯. ধনে: ১ টেবিল চামচ
১০. পেঁয়াজ: ২ টুকরা
১১. টমেটো: ২ টুকরা
১২. তেল: ২ টেবিল চামচ
১৩. লেবুর রস: ১ টেবিল চামচ
🌿 গরম মশলা
১. তেজপাতা: ১ টুকরা
২. এলাচ: ৩ টুকরা
৩. লবঙ্গ: ২ টুকরা
৪. গোলমরিচ: ৪ টুকরা
৫. দারচিনি: ছোট ১ টুকরা
![]() |
মশলা মেখে রান্নার আগে মেরিনেট করা খাসীর পায়া। |
🍲 তৈরির পদ্ধতি
১. পায়া (নিহারি) হালকা বা কুসুম গরম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিন।
২. একটি কড়াতে হালকা আঁচে তেজপাতা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, জিরা ও ধনে একটু ভাজুন। যখন দেখবেন খুশবু ছাড়ছে, নামিয়ে ঠাণ্ডা করে মিক্সারে পিষে পাউডার বানিয়ে নিন।
৩. আদা, রসুন ও কাঁচা লঙ্কা একসাথে একটু পানি দিয়ে পেস্ট বানিয়ে নিন।
৪. একটি কড়াতে তেল দিন, তেল গরম হলে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিন।
৫. একটু নেড়ে ভাজতে থাকুন। খুশবু বের হলে কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, হলুদ, নুন ও বানানো গরম মশলা দিন।
৬. ভালো করে নেড়ে ২–৩ গ্লাস পানি দিন এবং খাসীর পায়া দিয়ে দিন।
🔹 প্রেসার কুকারে রান্না
প্রেসার কুকারে দিয়ে ৪–৫ টি সিটি দিন।
🔹 কড়াইতে রান্না
কড়াইতে রান্না করতে চাইলে আরও একটু পানি দিয়ে ডেকে কম আঁচে ১৫–২০ মিনিট রান্না করুন।
৭. এর পর একটি বড় বাটিতে ঢেলে লেবুর রস মেশান।
👉 আমাদের মটন পায়া স্যুপ তৈরি, হোটেল বা রেস্টুরেন্টের স্বাদে।
👉যদি আরো বেশি ঝাল পছন্দ করলে সামান্য গোলমরিচ গুঁড়ো দিতে পারেন।
🍴 পরিবেশন
এই পায়া স্যুপ গরম গরম চায়ের মতো চুমুক দিয়ে খেতে পারেন। অথবা রুটি, পরোটা বা ভাতের সাথে ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে।
![]() |
গরম গরম তৈরি হয়ে গেছে সুস্বাদু মটন পায়া (নিহারি) স্যুপ। |



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত লিখুন এবং আমাদের সাথে আপনার প্রিয় রেসিপি বা পরামর্শ শেয়ার করুন!
আপনার মন্তব্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সকল মন্তব্য মনোযোগ সহকারে দেখা হবে।