সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বিনা পানিতে স্পেশাল ক্যাপসিকাম আলু রেসিপি | সিমলা লঙ্কা / বেল পেপার রান্না | Cookgiri Rasoi

বিনা পানিতে স্পেশাল ক্যাপসিকাম আলু রেসিপি | সিমলা লঙ্কা / বেল পেপার রান্না | Cookgiri Rasoi


ছোট ছোট কাটা সবুজ ক্যাপসিকাম | রান্নার জন্য প্রস্তুত | Cookgiri Rasoi

এই ছোট ছোট কাটা ক্যাপসিকাম রান্নায় ব্যবহার করার জন্য প্রস্তুত। দ্রুত ও সুস্বাদু রান্নার জন্য পারফেক্ট

আমাদের দৈনিক জীবনে কিছু করি বা না করি, দিনে দুই থেকে তিনবার কিছু না কিছু খাওয়া জরুরি। কিন্তু কী খাবো, রোজ রোজ অনেক সময় ভেবে পাওয়া যায় না। নতুন কিছু খেতে মন চাইলে কী রান্না করবো সেটাও মনে আসে না। তবে আপনাদের কিছুই ভাবার দরকার নেই। আমার এই Cookgiri Rasoi-তে পাবেন নতুন নতুন ইউনিক রেসিপি।

👉 স্বাস্থ্যকর ও সুস্বাদু হরা ভরা কাবাব তৈরির বিস্তারিত রেসিপি পেতে এখানে ক্লিক করুন


আজ আপনাদের জন্য নিয়ে এলাম ক্যাপসিকাম আলু রান্না। এই ক্যাপসিকাম আলু রান্নায় খুবই কম মসলা ব্যবহার করে সহজে সুস্বাদু খাবার তৈরি করতে পারবেন।


হাইলাইট (Highlights)

১) ক্যাপসিকাম মেক্সিকো ও মধ্য আমেরিকার দেশগুলির সবজি


২) ক্যাপসিকাম দিয়ে অনেক রকম রান্না করা যায়


৩) যেমন—আলু ক্যাপসিকাম, ক্যাপসিকাম পানির, আলু ক্যাপসিকাম ভাজা, ক্যাপসিকাম চিকেন ইত্যাদি


৪) যেকোনো রান্নায় ক্যাপসিকাম দিলে রান্নাটার আলাদা খুশবু ও স্বাদ


৫) বিনা পানিতে রান্না হলেও এটি একেবারেই শুকনো হয় না, ক্যাপসিকাম থেকেই পানি বেরিয়ে রান্না সুস্বাদু হয়।


সতর্কতা / Tips

১) ক্যাপসিকাম ভালোভাবে রান্না না হলে তেতো লাগতে পারে।


২) ক্যাপসিকাম কাটার আগে ভালো করে ধুয়ে নেবেন। কাটার পরে ধুলে পানি ধরে রাখে।


৩) রান্নার সময় আলু আর ক্যাপসিকাম একসাথে দেবেন না। আগে ক্যাপসিকামের একটু পানি শুকিয়ে নিন।


৪) আলু দেবার পর বেশিক্ষণ রান্না করবেন না, কারণ আলু আগে থেকেই ভাজার সময় কিছুটা সেদ্ধ হয়ে যায়।

আলু ছোট টুকরো কাটা | রেসিপি প্রস্তুতি

রান্নার জন্য ছোট ছোট করে কাটা আলু


উপকরণ (Ingredients)

১) ক্যাপসিকাম ৫০০ গ্রাম

২) আলু ২০০ গ্রাম

৩) কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী

৪) পিঁয়াজ ২টি

৫) টমেটো ২টি

৬) আদা-রসুন বাটা ১ কাপ


শুকনো মসলা 

১) লবণ স্বাদ অনুযায়ী

২) হলুদ গুঁড়ো ১ টেবিল চামচ

৩) লাল লঙ্কা গুঁড়ো ১ টেবিল চামচ

৪) ধনে গুঁড়ো ১ টেবিল চামচ

৫) কিচেন কিং মসলা ১ টেবিল চামচ

৬) গরম মশলা ১/২ টেবিল চামচ

৭) হোল জিরা ১ টেবিল চামচ

৮) তেল ১ কাপ

👉 সয়াবিন ও আলুর কষা তরকারির রেসিপি পেতে এখানে ক্লিক করুন

সবজি কাটার পদ্ধতি

১) প্রথমে ক্যাপসিকাম মাঝ দিয়ে কেটে দু-টুকরো করুন। ভেতরের বীজ বের করে ভালো করে ধুয়ে জালিতে রেখে দিন। পানি ঝরে গেলে ছোট টুকরো করে কেটে নিন।

ক্যাপসিকাম মাঝখান দিয়ে চিরা মেরে দু টুকরো করা

রান্নার আগে ক্যাপসিকাম চিরে বীজ ফেলে পরিষ্কার করা হলো


২) আলু ছিলে ছোট ছোট করে কেটে ধুয়ে নিন।


৩) কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিরে নিন।


৪) পিঁয়াজ ও টমেটো পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিন।


ক্যাপসিকাম রান্নার পদ্ধতি

১) একটি কড়াইতে আধা কাপ তেল গরম করে আলু দিয়ে ৪–৫ মিনিট ভাজুন। আলু লালচে হলে সামান্য নুন ও হলুদ দিয়ে নেড়ে নামিয়ে নিন।


২) চাইলে ক্যাপসিকামও হালকা ভেজে নিতে পারেন, তবে না ভাজলেও ভালো হয়।


৩) বাকি তেল কড়াইতে দিয়ে তেল গরম হলে হোল জিরা ও চেরা কাঁচা লঙ্কা দিন।


৪) এক মিনিট পর পিঁয়াজ দিন এবং নাড়তে থাকুন। ২–৩ মিনিট পর পিঁয়াজ লাল হলে টমেটো দিন।


৫) এরপর আদা-রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়ুন। কিছুক্ষণ পর লবণ, ধনে গুঁড়ো, কিচেন কিং, হলুদ ও লাল লঙ্কা গুঁড়ো দিয়ে মশলা ভাজুন। মশলা যদি শুকনো মনে হয় তবে হালকা জল ছিটিয়ে দিন।


৬) এবার ক্যাপসিকাম দিন এবং ভালো করে নেড়ে ঢেকে দিন। আঁচ ধিমি রাখুন যেন নিচে লেগে না যায়।

কড়ায় মসলার সাথে ক্যাপসিকাম ভুনা হচ্ছে

সুগন্ধি মশলার সাথে ক্যাপসিকাম ভুনে নেওয়া হলো


৭) মাঝে মাঝে নাড়তে থাকুন। দেখবেন পানির প্রয়োজন নেই; ক্যাপসিকাম থেকেই অনেকটা পানি বেরিয়েছে।


৮) পানি কমে এলে আলু দিন এবং কিছুক্ষণ নেড়ে রান্না করুন।


৯) আলু সেদ্ধ হয়েছে কিনা দেখে নিন। সেদ্ধ হলে গরম মশলা ছিটিয়ে ঢেকে ১–২ মিনিট রেখে দিন।


১০) প্রস্তুত আমাদের বিশেষ পানি ছাড়া ক্যাপসিকাম আলু।

রান্না করা আলু আর ক্যাপসিকাম | সুস্বাদু ঝোল ছাড়া রেসিপি

বিনা পানিতে মশলায় ভুনে তৈরি আলু ক্যাপসিকাম


পরিবেশন

বন্ধু বা আত্মীয় আসলে, অথবা সকালের নাস্তা বা দুপুরের খাবারের জন্য এটি পরিবেশন করতে পারেন। রুটি, পরোটা, লুচি বা ভাতের সঙ্গে পরিবেশন করুন। ভাতের সঙ্গে ডাল হলে আরও জমে যাবে।


আপনাদের মতামত জানাতে ভুলবেন না!

রেসিপিটি কেমন লাগল, আপনার রান্না কেমন হলো বা কোনো টিপস আছে কি না—নিচে কমেন্টে লিখে জানাবেন। আপনাদের ছবি আর পরামর্শ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।

👉 মেক্সিকান ফ্লেভারে ভেজ কুয়েসাদিলা বানানোর পদ্ধতি পেতে এখানে যান


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কলকাতার বিখ্যাত ডিমের ডেভিল (Egg Devil) বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সহজে

  কলকাতার বিখ্যাত ডিমের ডেভিল (Egg Devil) বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সহজে  Egg Devil আজ আমরা নিয়ে এলাম কলকাতার খুব জনপ্রিয় স্ট্রিট ফুড ডিমের ডেভিল (Egg Devil)। আপনি যদি রেসিপিটি পড়ে মনে হবে যেন চোখের সামনেই ডিমের ডেভিল তৈরি হচ্ছে। এই পদ এতটাই জনপ্রিয় আর দেখতে এতটাই সুন্দর যে খাওয়ার আগেই দেখে মন ভরে যাবে। ডিমের ডেভিল খেতে ভীষণ মজাদার, আর বানানোও একেবারেই সহজ। ছোট থেকে বড়— নতুন যে কেউ পুরো রেসিপি পড়ে নিলেই সহজে বানাতে পারবে, আমার গ্যারান্টি। ডিমের ডেভিল বানাতে লাগে খুব কম উপকরণ, যা প্রায় সবার ঘরেই থাকে। তাহলে আর দেরি না করে দেখে নিই কী কী লাগবে এই রেসিপি বানাতে। আমরা বানাবো দুজনের জন্য— ৪টা ডিম (কেটে ৮ পিস হবে)। আমার মতে, ২ ডিমের ৪ পিস খেলেই পেট ও মন দুটোই ভরে যাবে। 🍗✨ রেস্টুরেন্ট স্টাইল চিকেন ললিপপ আজ থেকে বাড়িতেই বানান মচমচে চিকেন ললিপপ 😋 সসের সাথে পরিবেশন করলে ছোট থেকে বড় – সবার মন ভরে যাবে ❤️ 👉 পুরো রেসিপি পড়ুন এখানে আলু ডিম পরোটা হোটেল স্টাইল 👉 পুরো রেসিপি পড়ুন এখানে 📝 উপকরণঃ ১. সেদ্ধ ডিম – ৪টা (কেটে ২ পিস করুন) ২. সেদ্ধ আলু – ২ থেকে ৩ টা ৩. গরম মশলা গু...

Pomfret Fish Kalputi (Malvani Style) Recipe — পমফ্রেট ফিশ কলপুটি 🐟

 🐟পমফ্রেট ফিশ কলপুটি (Pomfret Fish Kalputi) — সাউথ ইন্ডিয়ান মালভানি রান্না Pomfret Fish Kalputi (Malvani Style) Recipe — পমফ্রেট ফিশ কলপুটি 🐟 ✍ লিখেছেন: SAHENSA MONDAL 📌 Cookgiri Rasoi নিজস্ব প্রতিবেদন ভারতের মধ্যে অন্যতম জনপ্রিয় মাছ হলো পমফ্রেট। এটি প্রধানত মুম্বাই, গুজরাট, দিল্লি, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ইত্যাদি জায়গায় বেশি পাওয়া যায়। বাঙালি মানেই মাছ-ভাতের প্রেমিক! মাছের নাম শুনলেই মন ভালো হয়ে যায়। তাই আজ নিয়ে এলাম এক নতুন স্বাদ — পমফ্রেট কলপুটি (Kalputi), যা খুবই সুস্বাদু ও অনন্য। Pomfret Fish 🌟 হাইলাইট 1️⃣ এটি সাউথ ইন্ডিয়ান মালভানি (Malvani) রান্না। 2️⃣ স্বাদে আলাদা ও অসাধারণ। 3️⃣ বানাতে সময় লাগে মাত্র ২০–২৫ মিনিট। 4️⃣ মালভানি মশলা এই পদে সবচেয়ে জরুরি উপাদান। 🥥 মালভানি মশলা তৈরির উপকরণ 🥥 নারকেল – ½ পিস 🌶️ কাশ্মীরি লঙ্কা – ৭–৮টি 🌿 জিরা – ½ চামচ 🌿 গোটা ধনিয়া – ২ চামচ 🛢️ তেল – ১–২ চামচ 🧄 রসুন – ১ পিস 🫚 আদা – ২ টুকরো 🍃 তেজপাতা – ২টি 🌿 দারচিনি – ১ টুকরো 🌱 এলাচ – ৫–৬টি 🌰 গোলমরিচ – ৫–৬টি 🌸 লবঙ্গ – ৩–৪টি 🍃 করিবাতা – ৮–১০টি (না থাকলে চলবে) 🧅 পেঁয়াজ – ২টি ​👀...

🥚 ডিম আলু পরোটা রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল (Egg Potato Paratha Recipe Bengali)

🥚 ডিম আলু পরোটা রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল (Egg Potato Paratha Recipe Bengali) Potato Paratha আলু পরোটা (Aloo Paratha) ছোট থেকে বড় সবারই খুব পছন্দের একটি খাবার। সাথে ডিম (Egg) থাকলে এর স্বাদ আরও বেড়ে যায়। বাঙালির খাদ্য তালিকায় আলু এমন একটি সবজি, যা প্রায় প্রতিদিনই রান্নায় ব্যবহৃত হয়। মাছ, মাংস, শাক—সবকিছুর সাথেই আলুর বন্ধুত্ব জমে যায়। সকালের নাস্তা (Bengali Breakfast Recipe) হোক বা বিকেলের জলখাবার, নতুন কিছু খেতে চাইলে ডিম আলু পরোটা রেসিপি একটি দুর্দান্ত পছন্দ হতে পারে। এটি তৈরি করা যেমন সহজ, তেমনই স্বাদে ভরপুর। ঘরোয়া স্টাইলে পারফেক্ট চিকেন বিরিয়ানি রেসিপি ✅ আলুর উপকারিতা (Benefits of Potato) আলুতে রয়েছে প্রচুর ফাইবার, মিনারেল এবং ভিটামিন, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। সঠিক পরিমাণে আলু খেলে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে এবং শরীরকে প্রয়োজনীয় শক্তি যোগায়। বিশেষ করে ভিটামিন সি এবং পটাসিয়াম-এর ভালো উৎস হওয়ায় এটি শরীরের সামগ্রিক সুস্থতার জন্য উপকারী।  Aalu makha ⚠️ আলুর অপকারিতা (Side Effects of Potato) ১. ওজন বৃদ্ধি ও ডায়াবেটিসের ঝুঁকি অতিরিক্ত আলু খেলে ওজন ...