সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

নিরামিষ সয়াবিন কষা রেসিপি | Soyabean Kosha Recipe in Bengali

 নিরামিষ সয়াবিন কষা রেসিপি | Soyabean Kosha Recipe in Bengali

নিরামিষ সয়াবিন কষা রেসিপি | সুস্বাদু বাংলার নিরামিষ
নিরামিষ সয়াবিন কষা – মাংসের স্বাদ হার মানানো প্রোটিন ভরপুর রেসিপি


নিরামিষ সয়াবিন এমনভাবে রান্না করলে মাংসের স্বাদকেও হার মানাবে! দেখে নিন প্রোটিন ভরপুর এই সয়াবিন রেসিপি। যারা মাংস খান না, তারাও একবার এই সয়াবিন কষা রান্না করে দেখুন। ছোটো থেকে বড়ো সবাই পছন্দ করবে — আমার গ্যারান্টি।


এই রান্না হবে বেশি জল (পানি) না দিয়ে, তাই এর নাম দিয়েছি সয়াবিন কষা।

🍳🥚 কলকাতার বিখ্যাত রেসিপি – ডিম ডেভিল 😋 👉 পুরো রেসিপি দেখতে ক্লিক করুন 🔗✨

🍗🔥 চিকেন ললিপপ বানানোর সহজ পদ্ধতি 😋 👉 রেসিপি দেখতে এখনই ক্লিক করুন ✨🔗


বাঙালি আর খাবারের ভ্যারাইটি


বাঙালি নতুন কিছু ভোজনরসিক — এই কথা তো সবাই জানে। মাছ, মাংস কিংবা নিরামিষ — প্রতিটা খাবারেই আছে বিশেষ স্বাদ। ছোটোবেলা থেকেই আমাদের বলা হয় প্রোটিন খেতে। অনেকেই ভাবে প্রোটিন মানে শুধু মাছ, মাংস, ডিম। কিন্তু জানেন কি? এগুলোর বাইরে নিরামিষ খাবারের মধ্যেও আছে প্রচুর প্রোটিন!


তার মধ্যে একটি হলো — সয়াবিন।

সত্যি বলতে, সয়াবিন যদি ভালোভাবে রান্না করা যায় তবে মাংসের স্বাদকেও হার মানায়। তাই আজ আমরা শিখব সয়াবিন কষা রেসিপি।

সয়াবিন মাংসের স্বাদ কে হার মানায় নিরামিষ রান্না
 Soybean 

হাইলাইট ✨


নিরামিষ সয়াবিন সকালের নাশতায় ও দুপুরের খাবারে বানানো যায়।


সোয়াবিন নামটি সকলের কাছেই বেশ পরিচিত।


সয়াবিন দিয়ে আরও অনেক কিছু বানানো যায় যেমন:


সয়াবিন চিলি

সয়াবিন মাঞ্চুরিয়ান

সয়াবিন আলু কারি

সয়াবিন পকোড়া ইত্যাদি

মসলা দিয়ে কষা সয়াবিন
 Soybean new recipe

সয়াবিনের উপকারিতা 🥗


সয়াবিনে প্রচুর প্রোটিন ও ভিটামিন বি রয়েছে।


হার্ট ও লিভারকে ভালো রাখতে সাহায্য করে।


হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকটা কমিয়ে দেয়।


মেয়েদের জন্য বিশেষভাবে উপকারী।


তবে অল্প বয়সে ছেলেদের জন্য অতিরিক্ত সয়াবিন খাওয়া ক্ষতিকর হতে পারে, কারণ এটি যৌনশক্তি হ্রাস করতে পারে। এটি সোনা কথা বৈজ্ঞানিকভাবে পুরোপুরি প্রমাণিত নয়।




🛒 উপকরণ (৩–৪ জনের জন্য)


১) সয়াবিন ২০০–৩০০ গ্রাম
২) নুন — স্বাদ মতো
৩) আদা–রসুন বাটা — ২ চামচ
৪) কাঁচা লঙ্কা বাটা/কুচি — স্বাদমতো
৫) হলুদ গুঁড়া — ১ চামচ
৬) লঙ্কা গুঁড়া — আধা চামচ
৭) তেজপাতা — ২–৩ টা
৮) ধনে গুঁড়া — ১ চামচ
৯) তেল — ২ কাপ (সরিষার তেল হলে ভালো)
১০) পেঁয়াজ কুচি — ২ টা
১১) টমেটো কুচি — ২ টা
১২) জিরা গুঁড়া — ১ চামচ
১৩) গোটা জিরা — আধা চামচ
১৪) গরম মসলা — আধা চামচ
১৫) ধনে পাতা কুচি — ইচ্ছেমতো


ধাপ ১


সয়াবিন একটি বাটিতে ১০–১৫ মিনিট ভিজিয়ে রাখুন। সাথে একটু নুন আর হলুদ গুঁড়া দিন। মনে রাখবেন ঠান্ডা পানিতে ভিজাতে হবে, গরম পানি দেবেন না — এতে সয়াবিনের স্বাদ নষ্ট হয়ে যায়।


ভিজে গেলে সয়াবিন হাত দিয়ে চেপে জল ঝরিয়ে নিন এবং চাকু দিয়ে ২–৩ টুকরো করে কাটুন।


ধাপ ২


একটি কড়াইয়ে ১ কাপ তেল গরম করুন। তেল ভালোভাবে গরম হলে সয়াবিন হালকা আঁচে ভাজুন। ধীরে ধীরে ভাজতে থাকুন যতক্ষণ না লালচে রং হয়।


তারপর সামান্য নুন, কাঁচা লঙ্কা বাটা, জিরা গুঁড়া ও ধনে গুঁড়া ছিটিয়ে দিয়ে আরও ১–২ মিনিট ভেজে নামিয়ে নিন।


ধাপ ৩


আরেকটি কড়াইয়ে তেল গরম করে তেজপাতা ও গোটা জিরা দিন। সামান্য পর রসুন কুচি দিন। রসুন লাল হলে পেঁয়াজ কুচি দিন। কিছুক্ষণ পর টমেটো দিন।


এরপর আদা–রসুন বাটা দিয়ে নাড়ুন। তারপর হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, লঙ্কা গুঁড়া ও গরম মসলা দিয়ে মিশিয়ে নিন।


এক কাপ পানি দিয়ে মসলাটা কষে নিন। যখন তেল আলাদা হয়ে আসবে তখন ভাজা সয়াবিন দিয়ে ৪–৫ মিনিট কষুন।


তারপর ২–৩ কাপ পানি দিয়ে নেড়ে ঢেকে দিন। আবার ৪–৫ মিনিট হালকা আঁচে রান্না করুন।


(আমি বারবার "হালকা আঁচে" বলছি কারণ এভাবেই সয়াবিন রান্না করলে আসল মজা পাওয়া যায়।)


ধাপ ৪ – পরিবেশন


ঢাকনা খুলে দেখে নিন। যদি বেশি জল থাকে তবে শুকিয়ে নিন, তবে একেবারে শুকনো করবেন না, হালকা ঝোল ঝোল রাখুন।


তৈরি আপনার মজাদার ও প্রোটিন ভরপুর সয়াবিন কষা!


🍽️ পরিবেশন


গরম গরম সয়াবিন কষা রুটি পরোটা ও ভাতের সাথে পরিবেশন করুন।


বাড়িতে কোনো আত্মীয় এলে এক বার এমন ভাবে রান্না করে খাওয়ান অনেক খুশি হবে।


✨ Like 👍 & Share আমাদের Facebook পেজে – Cookgiri Rasoi



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কলকাতার বিখ্যাত ডিমের ডেভিল (Egg Devil) বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সহজে

  কলকাতার বিখ্যাত ডিমের ডেভিল (Egg Devil) বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সহজে  Egg Devil আজ আমরা নিয়ে এলাম কলকাতার খুব জনপ্রিয় স্ট্রিট ফুড ডিমের ডেভিল (Egg Devil)। আপনি যদি রেসিপিটি পড়ে মনে হবে যেন চোখের সামনেই ডিমের ডেভিল তৈরি হচ্ছে। এই পদ এতটাই জনপ্রিয় আর দেখতে এতটাই সুন্দর যে খাওয়ার আগেই দেখে মন ভরে যাবে। ডিমের ডেভিল খেতে ভীষণ মজাদার, আর বানানোও একেবারেই সহজ। ছোট থেকে বড়— নতুন যে কেউ পুরো রেসিপি পড়ে নিলেই সহজে বানাতে পারবে, আমার গ্যারান্টি। ডিমের ডেভিল বানাতে লাগে খুব কম উপকরণ, যা প্রায় সবার ঘরেই থাকে। তাহলে আর দেরি না করে দেখে নিই কী কী লাগবে এই রেসিপি বানাতে। আমরা বানাবো দুজনের জন্য— ৪টা ডিম (কেটে ৮ পিস হবে)। আমার মতে, ২ ডিমের ৪ পিস খেলেই পেট ও মন দুটোই ভরে যাবে। 🍗✨ রেস্টুরেন্ট স্টাইল চিকেন ললিপপ আজ থেকে বাড়িতেই বানান মচমচে চিকেন ললিপপ 😋 সসের সাথে পরিবেশন করলে ছোট থেকে বড় – সবার মন ভরে যাবে ❤️ 👉 পুরো রেসিপি পড়ুন এখানে আলু ডিম পরোটা হোটেল স্টাইল 👉 পুরো রেসিপি পড়ুন এখানে 📝 উপকরণঃ ১. সেদ্ধ ডিম – ৪টা (কেটে ২ পিস করুন) ২. সেদ্ধ আলু – ২ থেকে ৩ টা ৩. গরম মশলা গু...

Pomfret Fish Kalputi (Malvani Style) Recipe — পমফ্রেট ফিশ কলপুটি 🐟

 🐟পমফ্রেট ফিশ কলপুটি (Pomfret Fish Kalputi) — সাউথ ইন্ডিয়ান মালভানি রান্না Pomfret Fish Kalputi (Malvani Style) Recipe — পমফ্রেট ফিশ কলপুটি 🐟 ✍ লিখেছেন: SAHENSA MONDAL 📌 Cookgiri Rasoi নিজস্ব প্রতিবেদন ভারতের মধ্যে অন্যতম জনপ্রিয় মাছ হলো পমফ্রেট। এটি প্রধানত মুম্বাই, গুজরাট, দিল্লি, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ইত্যাদি জায়গায় বেশি পাওয়া যায়। বাঙালি মানেই মাছ-ভাতের প্রেমিক! মাছের নাম শুনলেই মন ভালো হয়ে যায়। তাই আজ নিয়ে এলাম এক নতুন স্বাদ — পমফ্রেট কলপুটি (Kalputi), যা খুবই সুস্বাদু ও অনন্য। Pomfret Fish 🌟 হাইলাইট 1️⃣ এটি সাউথ ইন্ডিয়ান মালভানি (Malvani) রান্না। 2️⃣ স্বাদে আলাদা ও অসাধারণ। 3️⃣ বানাতে সময় লাগে মাত্র ২০–২৫ মিনিট। 4️⃣ মালভানি মশলা এই পদে সবচেয়ে জরুরি উপাদান। 🥥 মালভানি মশলা তৈরির উপকরণ 🥥 নারকেল – ½ পিস 🌶️ কাশ্মীরি লঙ্কা – ৭–৮টি 🌿 জিরা – ½ চামচ 🌿 গোটা ধনিয়া – ২ চামচ 🛢️ তেল – ১–২ চামচ 🧄 রসুন – ১ পিস 🫚 আদা – ২ টুকরো 🍃 তেজপাতা – ২টি 🌿 দারচিনি – ১ টুকরো 🌱 এলাচ – ৫–৬টি 🌰 গোলমরিচ – ৫–৬টি 🌸 লবঙ্গ – ৩–৪টি 🍃 করিবাতা – ৮–১০টি (না থাকলে চলবে) 🧅 পেঁয়াজ – ২টি ​👀...

🥚 ডিম আলু পরোটা রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল (Egg Potato Paratha Recipe Bengali)

🥚 ডিম আলু পরোটা রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল (Egg Potato Paratha Recipe Bengali) Potato Paratha আলু পরোটা (Aloo Paratha) ছোট থেকে বড় সবারই খুব পছন্দের একটি খাবার। সাথে ডিম (Egg) থাকলে এর স্বাদ আরও বেড়ে যায়। বাঙালির খাদ্য তালিকায় আলু এমন একটি সবজি, যা প্রায় প্রতিদিনই রান্নায় ব্যবহৃত হয়। মাছ, মাংস, শাক—সবকিছুর সাথেই আলুর বন্ধুত্ব জমে যায়। সকালের নাস্তা (Bengali Breakfast Recipe) হোক বা বিকেলের জলখাবার, নতুন কিছু খেতে চাইলে ডিম আলু পরোটা রেসিপি একটি দুর্দান্ত পছন্দ হতে পারে। এটি তৈরি করা যেমন সহজ, তেমনই স্বাদে ভরপুর। ঘরোয়া স্টাইলে পারফেক্ট চিকেন বিরিয়ানি রেসিপি ✅ আলুর উপকারিতা (Benefits of Potato) আলুতে রয়েছে প্রচুর ফাইবার, মিনারেল এবং ভিটামিন, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। সঠিক পরিমাণে আলু খেলে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে এবং শরীরকে প্রয়োজনীয় শক্তি যোগায়। বিশেষ করে ভিটামিন সি এবং পটাসিয়াম-এর ভালো উৎস হওয়ায় এটি শরীরের সামগ্রিক সুস্থতার জন্য উপকারী।  Aalu makha ⚠️ আলুর অপকারিতা (Side Effects of Potato) ১. ওজন বৃদ্ধি ও ডায়াবেটিসের ঝুঁকি অতিরিক্ত আলু খেলে ওজন ...