সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মটন কষা রেসিপি ২০২৫ | Bengali Mutton Kosha Recipe | খাসির মাংসের ঝাল কষা সহজভাবে

মটন কষা রেসিপি ২০২৫ | Bengali Mutton Kosha Recipe | খাসির মাংসের ঝাল কষা সহজভাবে

ঝাল ঝাল মশলাদার মটন কষা পরিবেশনের জন্য প্রস্তুত

গরম গরম ভাত বা রুটি সঙ্গে খাওয়ার জন্য তৈরি ঝাল ঝাল মটন কষা।

মটন কষা: বাঙালির প্রিয় পদ

নতুন ভাবে নিয়ে এলাম আদা, রসুন, পেঁয়াজ আর নানা রকম মশলার সঠিক মিশেলে তৈরি এই বাঙালি স্টাইল মটন কষা রেসিপি শুধু স্বাদেই নয়, এর গন্ধ আর রঙেও মন কেড়ে নেয়।

পেটপুজো হোক বা ছুটির দিনের আড্ডা, বাঙালির চাই সুস্বাদু খাবার। বাঙালির কাছে নতুন নতুন খাবারের মেনু কম নেই। আজ আমরা শিখব মটন কষা রেসিপি (Mutton Kosha Recipe in Bengali)। মটন কষা আমরা সবাই ঘরে ঘরে কম বেশি বানিয়ে থাকি।

✨ একেবারে ইউনিক মটন পায়া — সুপার টেস্ট! রেসিপি দেখতে ক্লিক করুন


কিন্তু আজ আমি নিয়ে আসলাম আলাদা ভাবে, নতুন করে সাজিয়ে খাসির মাংসের কষা।

আদা, রসুন, পেঁয়াজ, আর মশলার সঠিক মিশ্রণ এই পদটি কেবল স্বাদ নয়, মন ছুঁয়ে যায়। এর রঙ, এর গন্ধ, এর স্বাদ—সবকিছুই একটা আলাদা লেভেল।

যে কোনো অনুষ্ঠান বা উৎসবে মটন কষা হলে জমে যায়।

আর সামনে আসছে বাঙালির সবচেয়ে বড় উৎসব—দুর্গাপূজা স্পেশাল রেসিপি। আর এই উৎসবে যদি পাতে পড়ে গরম গরম মটন কষা, তবে আনন্দটা সত্যিই দ্বিগুণ হয়ে যায়।

আজ আমরা শিখব দুই রকম মটন কষা—একটি হলো শুধু মটন কষা (Mutton Curry Bengali Style) আর একটি হলো বাঙালির প্রিয় সবচেয়ে কাছের আলু দিয়ে মটন কষা।

মশলা দিয়ে কষানো সিদ্ধ মটন

খাসির মাংস মশলা মিশিয়ে আস্তে আস্তে কষানো হয়েছে, যাতে সুগন্ধ ও রং দুটোই আসে।

হাইলাইট

১. মটন কষা হলো বাঙালির ঐতিহ্যবাহী রেসিপি এবং সবার পরিচিত একটি সুস্বাদু খাবার।

২. আদা, রসুন, পেঁয়াজ, আর মশলার সঠিক মিশ্রণে আলাদা লেভেলের স্বাদ আসে।

৩. কিছুদিন পর বাঙালির সবচেয়ে বড় উৎসব বড় পুজো বা দুর্গাপূজো, সাথে হয়ে যাক পূজা স্পেশাল মটন রেসিপি।

৪. যদি রান্না করেন মটন কষা, মন হলে সাথে আলু দিয়ে মটন রেসিপিও ব্যবহার করুন।


💡 স্বাদ বাড়ানোর সহজ উপায়:

রান্নার শেষে সামান্য এক চামচ ঘি মিশিয়ে দিলে মটনের সুগন্ধ এবং স্বাদ আরও দারুণ হয়।


কিছু জরুরি টিপস

১. পেঁয়াজ ভাজার টিপস – পেঁয়াজ বেশি ভাজবেন না। বেশি ভাজলে পেঁয়াজের রঙ কালো হয়ে যাবে, ফলে মটনের কষার রঙও কালো এবং দেখতে ভালো লাগবে না।

২. মটন আলু টিপস – আলু মটনের সঙ্গে সঙ্গে দেবেন না। একসাথে দিলে আলু পুরো গলে যাবে।

৩. মটন পরিষ্কার করার টিপস – মটন কাটার আগে ভালো করে ধুয়ে নিন। কাটার পর মটন ধোয়া ঠিক নয়।


উপকরণ

কাঁচা উপাদান

১) মটন ১ কেজি (খাসির মাংস)

২) পেঁয়াজ ২০০ গ্রাম

৩) আলু ৩০০ গ্রাম

৪) রসুন ২ পিস

৫) আদা ১০০ গ্রাম

৬) কাঁচা লঙ্কা আপনার স্বাদ অনুযায়ী


শুকনো মসলা

১) লবণ অনুযায়ী

২) শুকনো লঙ্কাগুঁড়ো ১ টেবিল চামচ

৩) হলুদ গুঁড়ো ১–১.২ টেবিল চামচ

৪) মটন মশলা ২ টেবিল চামচ

৫) সরিষার তেল ১০০ গ্রাম

৬) পেঁয়াজ ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল

👉 “যদি মটন কষা রেসিপি ভালো লাগে, তবে অবশ্যই একবার আমাদের চিকেন বিরিয়ানি রেসিপি ট্রাই করে দেখতে পারেন।

👉 আপনি বাজার থেকে রেডিমেড মসলা কিনে বানাতে পারেন। কিন্তু আজ আমরা শিখব নিজের হাতে মসলা বানিয়ে কিভাবে বানাতে হয় অথেনটিক মটন কষা রেসিপি। নিচের হাতে বানানো মসলা দিয়ে যেকোনো খাবার বানালে স্বাদ দ্বিগুণ হয়।


মসলা বা গরম মসলা বানানোর উপকরণ

১) হোল জিরা ৩০ গ্রাম

২) হোল ধনিয়া ২৫ গ্রাম

৩) তেজপাতা ২ টি

৪) এলাচ ৫ টি

৫) গোলমরিচ ৮ টি

৬) লবঙ্গ ৬ টি

৭) দারচিনি ১ টি (সেমি)

৮) জায়ফল অল্প একটু গ্রেট করে

৯) জয়ত্রী ১ টি


গরম মসলা বানানোর পদ্ধতি

১: একটি ছোট কড়াই বা ননস্টিক ফ্রাই প্যান চুলায় রাখুন। তার পর হোল জিরা, হোল ধনিয়া, তেজপাতা, এলাচ, গোলমরিচ, লবঙ্গ ও দারচিনি সব কিছু একসাথে দিয়ে ১ মিনিট ভাজুন। এক সময় দেখবেন মসলার সুগন্ধ বের হচ্ছে তখন একটি প্লেটে নামিয়ে নিন। ও একটু ঠান্ডা করে মিক্সিতে পাউডার করুন।


প্রস্তুতি

মটন ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে নিন।

কাঁচা খাসির মাংস টাটকা টুকরো করে কাটা

মটন কষা রান্নার জন্য টাটকা খাসির মাংস কেটে রাখা হয়েছে।

রসুনের কোয়া আলাদা করুন, আদা পাতলা পাতলা স্লাইস কেটে নিন। একটি বাটিতে ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রেখে মিক্সিতে পিষে বেস্ট বানান।

পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে, বাউন্ড করে তেলে ভেজে নিন। ঠান্ডা করে মিক্সিতে পিষে ভালো করে পেস্ট বানিয়ে নিন।

সোনালি করে ভাজা পেঁয়াজ

পেঁয়াজ কুচি করে সোনালি রং আসা পর্যন্ত ভেজে রাখা হয়েছে, যা মটন কষার স্বাদ বাড়ায়।

আলু একটু মোটা মোটা করে কেটে তেলে লাল করে ভেজে নিন।

মটন ম্যারিনেশন

একটি বড় বাটিতে মটন নিন এবং অল্প পরিমাণ লবণ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা ও সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে ৫০ থেকে ৬০ মিনিট ফ্রিজে রাখুন। এভাবে মেরিনেট করে রাখলে মটন নরম ও রসালো হবে।

👉 চাইলে ১ থেকে ২ টেবিল চামচ দই অ্যাড করতে পারেন। (এটি মটন নরম করার টিপস)

🕒 সময়ের টিপস:

সময় বাঁচাতে, ম্যারিনেট করা মটন কড়াইয়ে কষানোর পর প্রেশার কুকারে ৩-৪টি সিটি (whistle) দিয়ে রান্না তাড়াতাড়ি শেষ করতে পারেন।

রান্নার পদ্ধতি (How to Make Bengali Mutton Kosha)

১) একটি কড়াই চুলার উপর রেখে সরিষার তেল দিয়ে গরম করুন। তেল গরম হলে আদা রসুন বাটা ও কাঁচা লঙ্কা পেস্ট বা চেরা লঙ্কা দিন।

২) একটি চামচ দিয়ে ২ থেকে ৩ মিনিট নাড়তে থাকুন। এক সময় দেখবেন আদা রসুন পেস্ট লাল ও দানা দানা হয়ে এসেছে।

৩) এবার মটন দিয়ে দিন, সাথে স্বাদমতো লবণ দিন। কষতে থাকুন। মটন প্রথমে পানি ছাড়বে, ৮–১০ মিনিট পরে শুকিয়ে যাবে।

৪) এবার একটি ছোট বাটিতে বাকি সব হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কাগুঁড়ো, মটন মশলা ও বানানো গরম মসলার অর্ধেকটা মিশিয়ে ১ কাপ পানি দিয়ে মটনের উপর ঢেলে দিন।

৫) নেড়ে ৪–৫ মিনিট কষুন।

৬) এবার পেঁয়াজ পেস্ট দিয়ে কষতে থাকুন। মাঝে মাঝে নাড়ুন যাতে নিচে না লাগে।

৭) মটন ৬০–৭০% সিদ্ধ হলে আলু যোগ করুন। এরপর প্রয়োজন মতো ১–২ গ্লাস জল দিন। ঢেকে সেদ্ধ করুন।

৮) মটন সিদ্ধ হয়ে গেলে বাকি থাকা গরম মসলা ছিটিয়ে নামিয়ে নিন। ইচ্ছা হলে ধনেপাতা দিন।

🧊 সংরক্ষণ টিপস:

মটন কষা রান্না করার পর ঠান্ডা করে ফ্রিজে রাখলে ২-৩ দিন পর্যন্ত ভালো থাকে এবং পরের দিন এটি আরও সুস্বাদু হয়।

পরিবেশন

গরম গরম ভাত, রুটি, পরোটা বা লুচির সাথে পরিবেশন করুন।

এই বাঙালি মটন কষা রেসিপি খেলে বাড়ির সবাই মুগ্ধ হবে।


👉 শেষ CTA:

এই Mutton Kosha Bengali Recipe রান্না করে কেমন লাগলো, জানাতে ভুলবেন না।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কলকাতার বিখ্যাত ডিমের ডেভিল (Egg Devil) বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সহজে

  কলকাতার বিখ্যাত ডিমের ডেভিল (Egg Devil) বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সহজে  Egg Devil আজ আমরা নিয়ে এলাম কলকাতার খুব জনপ্রিয় স্ট্রিট ফুড ডিমের ডেভিল (Egg Devil)। আপনি যদি রেসিপিটি পড়ে মনে হবে যেন চোখের সামনেই ডিমের ডেভিল তৈরি হচ্ছে। এই পদ এতটাই জনপ্রিয় আর দেখতে এতটাই সুন্দর যে খাওয়ার আগেই দেখে মন ভরে যাবে। ডিমের ডেভিল খেতে ভীষণ মজাদার, আর বানানোও একেবারেই সহজ। ছোট থেকে বড়— নতুন যে কেউ পুরো রেসিপি পড়ে নিলেই সহজে বানাতে পারবে, আমার গ্যারান্টি। ডিমের ডেভিল বানাতে লাগে খুব কম উপকরণ, যা প্রায় সবার ঘরেই থাকে। তাহলে আর দেরি না করে দেখে নিই কী কী লাগবে এই রেসিপি বানাতে। আমরা বানাবো দুজনের জন্য— ৪টা ডিম (কেটে ৮ পিস হবে)। আমার মতে, ২ ডিমের ৪ পিস খেলেই পেট ও মন দুটোই ভরে যাবে। 🍗✨ রেস্টুরেন্ট স্টাইল চিকেন ললিপপ আজ থেকে বাড়িতেই বানান মচমচে চিকেন ললিপপ 😋 সসের সাথে পরিবেশন করলে ছোট থেকে বড় – সবার মন ভরে যাবে ❤️ 👉 পুরো রেসিপি পড়ুন এখানে আলু ডিম পরোটা হোটেল স্টাইল 👉 পুরো রেসিপি পড়ুন এখানে 📝 উপকরণঃ ১. সেদ্ধ ডিম – ৪টা (কেটে ২ পিস করুন) ২. সেদ্ধ আলু – ২ থেকে ৩ টা ৩. গরম মশলা গু...

Pomfret Fish Kalputi (Malvani Style) Recipe — পমফ্রেট ফিশ কলপুটি 🐟

 🐟পমফ্রেট ফিশ কলপুটি (Pomfret Fish Kalputi) — সাউথ ইন্ডিয়ান মালভানি রান্না Pomfret Fish Kalputi (Malvani Style) Recipe — পমফ্রেট ফিশ কলপুটি 🐟 ✍ লিখেছেন: SAHENSA MONDAL 📌 Cookgiri Rasoi নিজস্ব প্রতিবেদন ভারতের মধ্যে অন্যতম জনপ্রিয় মাছ হলো পমফ্রেট। এটি প্রধানত মুম্বাই, গুজরাট, দিল্লি, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ইত্যাদি জায়গায় বেশি পাওয়া যায়। বাঙালি মানেই মাছ-ভাতের প্রেমিক! মাছের নাম শুনলেই মন ভালো হয়ে যায়। তাই আজ নিয়ে এলাম এক নতুন স্বাদ — পমফ্রেট কলপুটি (Kalputi), যা খুবই সুস্বাদু ও অনন্য। Pomfret Fish 🌟 হাইলাইট 1️⃣ এটি সাউথ ইন্ডিয়ান মালভানি (Malvani) রান্না। 2️⃣ স্বাদে আলাদা ও অসাধারণ। 3️⃣ বানাতে সময় লাগে মাত্র ২০–২৫ মিনিট। 4️⃣ মালভানি মশলা এই পদে সবচেয়ে জরুরি উপাদান। 🥥 মালভানি মশলা তৈরির উপকরণ 🥥 নারকেল – ½ পিস 🌶️ কাশ্মীরি লঙ্কা – ৭–৮টি 🌿 জিরা – ½ চামচ 🌿 গোটা ধনিয়া – ২ চামচ 🛢️ তেল – ১–২ চামচ 🧄 রসুন – ১ পিস 🫚 আদা – ২ টুকরো 🍃 তেজপাতা – ২টি 🌿 দারচিনি – ১ টুকরো 🌱 এলাচ – ৫–৬টি 🌰 গোলমরিচ – ৫–৬টি 🌸 লবঙ্গ – ৩–৪টি 🍃 করিবাতা – ৮–১০টি (না থাকলে চলবে) 🧅 পেঁয়াজ – ২টি ​👀...

🥚 ডিম আলু পরোটা রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল (Egg Potato Paratha Recipe Bengali)

🥚 ডিম আলু পরোটা রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল (Egg Potato Paratha Recipe Bengali) Potato Paratha আলু পরোটা (Aloo Paratha) ছোট থেকে বড় সবারই খুব পছন্দের একটি খাবার। সাথে ডিম (Egg) থাকলে এর স্বাদ আরও বেড়ে যায়। বাঙালির খাদ্য তালিকায় আলু এমন একটি সবজি, যা প্রায় প্রতিদিনই রান্নায় ব্যবহৃত হয়। মাছ, মাংস, শাক—সবকিছুর সাথেই আলুর বন্ধুত্ব জমে যায়। সকালের নাস্তা (Bengali Breakfast Recipe) হোক বা বিকেলের জলখাবার, নতুন কিছু খেতে চাইলে ডিম আলু পরোটা রেসিপি একটি দুর্দান্ত পছন্দ হতে পারে। এটি তৈরি করা যেমন সহজ, তেমনই স্বাদে ভরপুর। ঘরোয়া স্টাইলে পারফেক্ট চিকেন বিরিয়ানি রেসিপি ✅ আলুর উপকারিতা (Benefits of Potato) আলুতে রয়েছে প্রচুর ফাইবার, মিনারেল এবং ভিটামিন, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। সঠিক পরিমাণে আলু খেলে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে এবং শরীরকে প্রয়োজনীয় শক্তি যোগায়। বিশেষ করে ভিটামিন সি এবং পটাসিয়াম-এর ভালো উৎস হওয়ায় এটি শরীরের সামগ্রিক সুস্থতার জন্য উপকারী।  Aalu makha ⚠️ আলুর অপকারিতা (Side Effects of Potato) ১. ওজন বৃদ্ধি ও ডায়াবেটিসের ঝুঁকি অতিরিক্ত আলু খেলে ওজন ...