✨ দুর্গাপূজা স্পেশাল নিরামিষ ভোগের খিচুড়ি রেসিপি | Bengali Bhoger Khichuri Recipe
![]() |
দুর্গাপূজা স্পেশাল ভোগের নিরামিষ খিচুড়ি |
🪔 পরিচিতি
দুর্গাপূজার ভোগ মানেই গরম গরম ভোগের খিচুড়ি আর ল্যাবড়া।
এই রেসিপি শুধু পেট ভরার জন্য নয়, বরং Durga Puja Special Bhog Recipe হিসাবে খিচুড়ি আর ল্যাবড়ার স্বাদে আলাদা একটা বাঙালির আবেগ জড়িয়ে আছে।
🔗✨ আরও মজাদার সয়াবিন রেসিপি জানতে চাইলে 👉 [এখানে ক্লিক করুন 🔗] 🍲🌿
আর বেশি সময় নেই, কিছুদিন পরে আসছে বাঙালি সবচাইতে বড় পূজা – মা দুর্গার দুর্গাপূজা। পুজোতে ব্যবহার হয় নিরামিষ খিচুড়ি। এই পদ তো আমরা প্রায় কোম বেশি রান্না করে থাকি মুগ ডাল, চাল, আলু, ফুলকপি দিয়ে।
👉 আপনি কি কখনো এর সাথে নিরামিষ সয়াবিন দিয়ে ট্রাই করেছেন? যদি না করে থাকেন, একবার ট্রাই করে দেখুন কতই না সুস্বাদু লাগে এই Bengali Bhoger Khichuri Recipe।
খিচুড়ির স্বাদ ও পুষ্টি দুটোই বাড়িয়ে তোলে এই সয়াবিন।
⚠️ সর্তকতা
১. সয়াবিন গরম পানিতে না ভিজিয়ে ঠান্ডা পানিতে ভেজালে খুবই ভালো হয়, এতে সয়াবিনের স্বাদ নষ্ট হয় না।
২. এই নিরামিষ খিচুড়ি রান্না পদ্ধতি তে গরম পানি ব্যবহার করলে ভালো হয়।
৩. রান্নার শেষে ঘি ও গরম মসলা দিলে ঘির কাঁচা ঘ্রাণ আর গরম মসলার ঝাঝালো সুবাসটা ঠিক থাকে।
🔗✨ আরও মজাদার নিরামিষ রেসিপি জানতে চাইলে 👉 [এখানে ক্লিক করুন 🔗] 🍲🌿
🍲 উপকরণ – ভোগের খিচুড়ি (Ingredients for Bengali Bhoger Khichuri Recipe)
১. গোবিন্দভোগ চাল – ৫০০ গ্রাম
২. মুগ ডাল – ২০০ গ্রাম
৩. আলু – ৩ টি
৪. ফুলকপি – ১/২ পিচ
৫. গাজর – ২ পিচ
৬. মটরশুটি – ১ কাপ
৭. টমেটো – ২ পিচ
৮. আদা বাটা – ২ টেবিল চামচ
৯. কাঁচা লঙ্কা – আপনার সাধ মতো
১০. হলুদ গুঁড়ো – ১ চামচ
১১. লাল মরিচ গুঁড়ো – ১/২ চামচ
১২. গরম মশলা – ১/২ চামচ
১৩. গোটা জিরা – ½ চামচ
১৪. তেজপাতা – ২ পিচ
১৫. নুন – স্বাদমতো
১৬. চিনি – ১/২ চামচ (না দিলেও হবে)
১৭. সর্ষের তেল – ১ কাপ
১৮. ঘি – ১/২ কাপ
১৯. সয়াবিন – ১০০ গ্রাম
🥘 রান্নার প্রণালী – দুর্গাপূজা স্পেশাল ভোগের খিচুড়ি
একটি পাত্রে সয়াবিন ১০ থেকে ১৫ মিনিট ভিজিয়ে রাখো। আপনার কাছে সময় কোম থাকলে সয়াবিন হালকা গরম পানিতে ভিজানো এতে সয়াবিন তারা তারি নরম হবে। ভিজানোর সময় অল্প একটু লবন দিবে এতে সয়াবিনের ভিতর লবল যাবে কেটে ভালো স্বাদ পাবে। এবার সয়াবিন চেপে ভালো করে পানি বের করুন।
![]() |
ভোগের খিচুড়ির জন্য মুগ ডাল ধোয়া হচ্ছে |
ধাপে ধাপে নিরামিষ খিচুড়ি রান্না পদ্ধতি:
১. প্রথমে একটি ননস্টিক ফ্রাইপেন বা কড়াই চুলার উপর রাখুন। হালকা আঁচে মুগ ডাল একটু ভেজে নিন। দেখবেন যখন মুগ ডাল হালকা সোনালী হবে তখন নামিয়ে নিন।
২. এবার আলু, গাজর ও ফুলকপি ছোটো ছোটো করে কেটে নিন। কাঁচা লঙ্কা চিরে মেরে নিন। সব কিছু একসাথে ভালো করে ধুয়ে নিন।
৩. কড়াইতে তেল দিন, গরম হলে তেজপাতা, গোটা জিরা দিন। তারপর আলু, ফুলকপি, গাজর, মটরশুটি ও সয়াবিন দিয়ে ভাজুন। যখন দেখবেন একটু বাদামি হয়ে এসেছে তখন অল্প হলুদ দিয়ে উঠিয়ে নিন। (ভাজার শেষে হলুদ দিলে রঙটা সুন্দর হয়)।
৪. কড়াইতে আবার একটু তেল দিন। তেল গরম হলে টমেটো কুচি দিন। এক মিনিট পর আদা বাটা দিন। একটু নাড়ার পর যখন আদার সুগন্ধ বের হবে তখন মুগ ডাল ভাজা, চাল, আলু, ফুলকপি, গাজর, মটরশুটি ও সয়াবিন ভাজা সব একসাথে দিয়ে দিন।
৫. স্বাদমতো নুন, হলুদ, লাল মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিন। এরপর পরিমাণমতো গরম জল দিয়ে ঢেকে দিন।
৬. মাঝে মাঝে নেড়ে দিন যাতে নিচে না লেগে যায়। কিছুক্ষণ পর দেখবেন চাল, ডাল ও সবজি সবকিছু নরম হয়ে গেছে। তখন চিনি, ঘি ও গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে নিন।
৭. ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু দুর্গাপূজা স্পেশাল ভোগের খিচুড়ি (Bengali Bhoger Khichuri Recipe)।
🍽️ পরিবেশন
গরম গরম ভোগের খিচুড়ির সাথে পাপড়, টমেটো চাটনি বা আচার হলে জমে যায়।
চাইলে পাশে ল্যাবড়াও পরিবেশন করতে পারেন, তাতে দুর্গাপূজার পূর্ণ ভোগের স্বাদ মিলবে।
![]() |
ভোগের থালায় গরম গরম খিচুড়ি পরিবেশন |



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত লিখুন এবং আমাদের সাথে আপনার প্রিয় রেসিপি বা পরামর্শ শেয়ার করুন!
আপনার মন্তব্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সকল মন্তব্য মনোযোগ সহকারে দেখা হবে।