🧀 Paneer Pasanda Recipe | পনির পসন্দা রেসিপি | Restaurant Style Paneer Pasanda at Home
![]() |
চূড়ান্ত পরিবেশন: গ্রেভির মাঝে স্টাফ করা পনির পসন্দার টুকরোগুলি। |
👩🍳 Author: Cookgiri Rasoi
📂 Category: Paneer Recipes | Vegetarian Recipes | Bengali Recipe
🥦 হারাভারা কাবাব রেসিপি – স্বাস্থ্যকর ও সুস্বাদু এই রেসিপিতে পালং শাক, মটরশুঁটি, গাজর, ফুলকপি ও আলু দিয়ে তৈরি হারাভারা কাবাবের সহজ ও স্বাস্থ্যকর পদ্ধতি তুলে ধরা হয়েছে। রেস্টুরেন্ট স্টাইলে বাইরের খাস্তা ও ভেতরের নরম কাবাবটি টিফিন, সন্ধ্যার নাস্তা বা অতিথি আপ্যায়নে একদম পারফেক্ট। পুরো রেসিপি দেখতে ক্লিক করুন 👈
🌟 পরিচিতি (Introduction)
পনির দুধ থেকে তৈরি একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য, যা প্রচুর পরিমাণে ভিটামিন ও প্রোটিনের উৎস। এই পনির দিয়ে আমরা সাধারণত পনির মাসালা, পনির বাটার মাসালা, পনির হান্ডি-সহ আরও অনেক পদ তৈরি করে থাকি। তবে আজ আমরা বানাবো পনির পসন্দা (Paneer Pasanda) যা সবার থেকে আলাদা।
নরম পনিরের ভেতরে বাদাম বা কাজু ও মশলার সুস্বাদু পুর, আর তার সঙ্গে টমেটো-কাজুবাদাম, ক্রিমি, হালকা ঝাল ও মিষ্টি গ্রেভি—সব মিলিয়ে এই রেসিপিটি এমন এক অসাধারণ নিরামিষ পদ যা যেকোনো বিশেষ দিনে বা বাড়িতে আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধব এলে পরিবেশন করলে তারা নতুন কিছু পেয়ে অত্যন্ত খুশি হবেন।
✨ রেসিপি হাইলাইটস (Recipe Highlights)
এই রেসিপিতে পনিরকে ভেজিটেবল স্যান্ডউইচের মতো স্তরে স্তরে সাজিয়ে স্টাফ করা হয়েছে, যা দেখতে খুব সুন্দর লাগে।
ফুড কালার সম্পূর্ণরূপে এড়িয়ে কাশ্মীরী লঙ্কা এবং পালং শাকের পেস্ট ব্যবহার করে লাল ও সবুজ রঙ তৈরি করা হয়েছে, যা পদটিকে স্বাস্থ্যকর ও দৃষ্টি-আকর্ষণীয় করে তোলে।
কাজু, টমেটো, এবং ফ্রেশ ক্রিম ব্যবহার করে তৈরি এই অসাধারণ সুস্বাদু এলো গ্রেভিটি।
⚠️ সতর্কতা ও টিপস (Precautions and Tips)
স্টাফ করা পনির সাবধানে এবং মাঝারি আঁচে ভাজুন। দ্রুত ভাজলে কাঁচা থাকতে পারে এবং পুর বাইরে বেরিয়ে আসতে পারে।
মসলা ডাইরেক গ্রেভিতে না দিয়ে একটি ছোটো বাটিতে অল্প পানি দিয়ে গুলে নিন। সরাসরি তেলে গুঁড়ো মশলা দিলে দলা বা দ্রুত পুড়ে যাবে ও তেতো হবে।
পনির গ্রেভিতে দেওয়ার পর বেশি খন রান্না বা বেশি নাড়া চারা করবে না, এতে করে পনির স্টাফ খুলে পুর বেরিয়ে আসতে পারে।
🍽️ উপকরণ (Ingredients)
পনির স্টাফিংয়ের জন্য
পনির (পাতলা স্লাইস) ২০০ গ্রাম
পনির কুচি বা গ্রেট করা ১০০ গ্রাম
কাজু বা বাদাম কুচি ১ টেবিল চামচ
আদা কুচি ১/২ চামচ
কাঁচা লঙ্কা কুচি ১ টি
লবণ পরিমাণমতো
বেসন ১ টেবিল চামচ
গ্রেভির জন্য
পেঁয়াজ (মাঝারি) ২ টি
টমেটো (মাঝারি) ১ টি
কাজু ৫০ গ্রাম
আদা-রসুন বাটা ১ টেবিল চামচ
হলুদ গুঁড়ো ১ টেবিল চামচ
লাল লঙ্কা গুঁড়ো ১/২ টেবিল চামচ
ধনে গুঁড়ো ১ টেবিল চামচ
জিরা গুঁড়ো ১/২ টেবিল চামচ
গরম মশলা ১/২ টেবিল চামচ
ফ্রেশ ক্রিম ২ থেকে ৩ টেবিল চামচ
চিজ (প্রসেসড বা কটেজ চিজ) ৫০ গ্রাম
বাটার ২ টেবিল চামচ
লবণ পরিমাণমতো
তেল ২ টেবিল চামচ
তেল (পনির ভাজার জন্য) পরিমাণ মতো
🔥 প্রস্তুত প্রণালী (Preparation Method)
১. স্টাফিং তৈরি:
১. একটি কড়াতে সামান্য বাটার গরম করুন। বাটার গরম হলে তাতে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, কাজু কুচি এবং গ্রেট করা পনির দিয়ে ১ থেকে ২ মিনিট হালকা ভেজে নিন।
২. একটি প্লেটে ভাজা পনিরটি নামিয়ে নিন। এতে স্বাদ অনুযায়ী লবণ, সামান্য জিরা গুঁড়ো, সামান্য গরম মশলা ও হাফ টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে বা মালিশ করে নিন।
৩. আমি এখানে একটি বিশেষ টিপস দেবো। আপনি চাইলে এই স্টাফিংটিকে দুটি ভিন্ন রঙে তৈরি করতে পারেন, যা দেখতে অত্যন্ত আকর্ষণীয় লাগবে (একটি লাল ও একটি সবুজ)। সাধারণত অনেকে ফুড কালার ব্যবহার করেন, কিন্তু তা শরীরের জন্য ক্ষতিকর। তাই আমরা প্রাকৃতিক রঙ ব্যবহার করব:
🔸 লাল রঙের জন্য: অর্ধেক পনিরে লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করলে হবে। রঙ আরও সুন্দর করতে চাইলে গরম পানিতে শুকনো কাশ্মীরি লঙ্কার ভিজিয়ে পেস্ট বানিয়ে দিন।
🔸 সবুজ রঙের জন্য: বাকি অর্ধেক পনিরে কিছুটা পালং শাক গরম পানিতে সামান্য ফুটিয়ে গাঢ় পেস্ট বানিয়ে মিশিয়ে দিন। এটি স্বাদের কোনো পরিবর্তন না ঘটিয়ে সুন্দর সবুজ রং দেবে।
🔸 যদি আপনি চান, তবে নরমাল বা যেকোনো একটি রঙ ব্যবহার করেও এটি তৈরি করতে পারেন।
৪. পনির স্লাইস (ব্রেডের মতো পাতলা করে কাটা) তিনটি নিন। প্রথম স্লাইসটি টেবিলের ওপর রেখে তার ওপর লাল রঙের মশলার পুরটি হাত দিয়ে চেপে সমানভাবে ছড়িয়ে দিন।
৫. এর ওপর দ্বিতীয় স্লাইসটি রাখুন এবং তার ওপর সবুজ রঙের মশলার পুরটি দিন।
৬. সবশেষে, তৃতীয় পনির স্লাইসটি দিয়ে আলতো চাপ দিয়ে ভেজ স্যান্ডউইচের মতো বানিয়ে নিন।
![]() |
ভেজ স্যান্ডউইচের মতো করে পনিরের স্লাইসে প্রাকৃতিক রঙ ব্যবহার করে স্টাফিং সাজানো। |
৭. একটি ছোট বাটিতে বেসনের একটি পাতলা মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণে তৈরি করা পনিরের স্যান্ডউইচটি সাবধানে ডুবিয়ে প্রলেপ দিন।
![]() |
ভাজার আগে, বেসনের মিশ্রণে সাবধানে তৈরি করা পনির স্যান্ডউইচটিকে প্রলেপ দেওয়া হচ্ছে। |
৮. একটি কড়াইতে তেল গরম করে সাবধানে পনির স্যান্ডউইচটি সোনালী হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন। একটি ধারালো ছুরি দিয়ে এটিকে তেকোনা করে চার টুকরোয় কেটে নিন।
![]() |
সাবধানে ভেজে নেওয়া পনির স্যান্ডউইচটি এবার তেকোনা টুকরোগুলিতে কেটে নিতে হবে। |
🌶️ চিলি পনির রেসিপি – রেস্টুরেন্ট স্টাইলে ঘরে বানান এই রেসিপিতে ভাজা পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ ও সয়া সসের মিশ্রণে তৈরি রেস্টুরেন্ট স্টাইলের চিলি পনিরের সহজ পদ্ধতি দেওয়া হয়েছে। ম্যারিনেট করে বা ম্যারিনেট ছাড়া, দুইভাবেই বানানো যায় এই সুস্বাদু পদটি। পুরো রেসিপি দেখতে ক্লিক করুন 👈
২. গ্রেভি তৈরি:
১. পেঁয়াজ এবং টমেটো পাতলা করে কেটে নিন।
২. যে কড়াইতে পনির ভেজেছেন, সেই গরম তেলেই পেঁয়াজ কুচিগুলো সোনালী করে ভেজে তুলে নিন।
৩. একটি মিক্সারে ভাজা পেঁয়াজ, টমেটো কুচি এবং কাজু একসঙ্গে নিয়ে মসৃণ পেস্ট বানিয়ে নিন।
৪. ওই কড়াইতে আবার তেল কম করে গরম করুন। তেল গরম হলে আদা-রসুন বাটা দিন এবং নাড়তে থাকুন।
৫. অন্য একটি ছোট বাটিতে হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা, এবং স্বাদ অনুযায়ী লবণ ও এক কাপ জল দিয়ে মিশিয়ে নিন।
৬. আদা-রসুনের কাঁচা গন্ধ চলে গেলে (হালকা লাল হলে), বাটিতে তৈরি মশলার মিশ্রণটি কড়াইতে ঢেলে দিন এবং ১ মিনিট কষান।
৭. এবার পেঁয়াজ-টমেটো-কাজুর পেস্টটি কড়াইতে দিয়ে ৪ থেকে ৫ মিনিট ভাজুন, যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে।
৮. গ্রেভি খুব ঘন মনে হলে প্রয়োজনমতো জল যোগ করুন। মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না করুন।
৯. এরপর ফ্রেশ ক্রিম, বাটার ও চিজ দিয়ে ভালোভাবে নেড়ে দিন।
৩. শেষ ধাপ:
১. স্টাফ করা পনিরের টুকরোগুলি গ্রেভির মধ্যে দিন। হালকা আঁচে ১ থেকে ২ মিনিট রেখে দিন।
২. আরও সুন্দর সুগন্ধের জন্য সামান্য এলাচ গুঁড়ো ও ধনে পাতা কুচি ছড়িয়ে দিন।
৩. সাবধানে একটি পাত্রে নামিয়ে নিন।
🍛 পরিবেশন পরামর্শ (Serving Suggestion)
গরম গরম এই সুস্বাদু পনির পসন্দা পোলাও, ভাত, পরোটা বা নানের সঙ্গে পরিবেশন করুন।
![]() |
ফ্রেশ ক্রিম, চিজ এবং ধনে পাতা দিয়ে গার্নিশ করে পরিবেশনের জন্য প্রস্তুত পনির পসন্দা। |






মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত লিখুন এবং আমাদের সাথে আপনার প্রিয় রেসিপি বা পরামর্শ শেয়ার করুন!
আপনার মন্তব্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সকল মন্তব্য মনোযোগ সহকারে দেখা হবে।