রান্নায় অতিরিক্ত ঝাল বেশি হয়ে গিয়েছে কি ভাবে কোম করবে ? বাংলায় জেনে নিন সহজে Cookgiri Rasoi থেকে।
![]() |
ঝাল কমাতে উপযুক্ত পরিমাণে মশলা ব্যবহার করা উচিত। |
👉 লিখেছেন sahil shef
Cookgiri Rasoi নিজস্ব প্রতিবেদন :
আমাদের দৈনিক জীবনে কিছু করি বা না করি কিন্তু রান্না খুবই জরুরী। কম বেশি আমরা সবাই প্রায় রান্না করে থাকে। রান্না করতে গিয়ে কখনো কখনো কিছু ভুল হয়ে যায়। কখনো লবণ, কখনো হলুদ ও কখনো ঝাল বেশি দিয়ে ফেলি। আর ঝাল বেশি হলে মেলা রকম সমস্যার মুখে পড়তে হয়। রান্না মজাদার হলেও স্বাদ ঠিকমতো পাওয়া যায় না। সবথেকে অসুবিধার মধ্যে পড়ে বাড়ির ছোটরা। ঝাল ছাড়া রান্না ভালো লাগে না। আর ঝাল বেশি হলে মুখে তুলতে কষ্টকর হয়ে য়ায। তাই কখনো যদি রান্নায় ঝাল বেশি হয়ে যায় জেনে নিন কিভাবে স্বাভাবিক করবে কিছু ঘরোয়া টিপস।
হাইলাইট
১. রান্না ভাল করেন কিন্তু ঝাল বেশি হলে পুরোটাই বেকার।
২. রান্না সব দিন সমান হয় না কিছু না কিছু উঁচু নিচু হয়ে থাকে। রান্না করা কতটা কঠিন যে রান্না করে সে জানে।
৩. বাড়িতে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব এলে রান্নার কোন ভুল হলে তখনই খারাপ লাগে লজ্জার সম্মুখীন হতে হয়।
রান্নার ঝাল কিভাবে স্বাভাবিক করবে ?
রান্না য়দি সুপ বা ঝোল জাতীয় খাবার হয়ে যেমন। কিছু আলু কেটে বা সিদ্ধ আলু ভেঙে একটু জল অ্যাড করুন। এতে ঝালের পরিমাণ অনেকটা কমে যাবে। পরে আলু তুলে ফেলে দিতে পারেন বা খেতে পারেন।
![]() |
এই ছবিতে সুন্দরভাবে সেদ্ধ করা আলু দেখানো হয়েছে |
👉 যদি ফ্রাই রাইস বা নুডুলস জাতীয় খাবারে ঝাল বেশি হয়ে থাকে। নুডুলসে আরো কিছুটা নুডুলস বা ভাজি ও ফ্রাই রাইসে কিছুটা রাইস অ্যাড করুন।
টক দই
ভাজা জাতীয় খাবার বা পাকড়া ঝাল বেশি হলে সসের বদলে টক দই দিয়ে খেলে ঝাল অনেকটা কমে যাবে। এছাড়া য়ে কোনো রান্নায় ঝাল বেশি হলে টক দই ভালো করে চামচ দিয়ে ফাটিয়ে ধীমী আচে ঢেলে দিন। এতে ঝাল অনেকটা কমে য়াবে। কিন্ত একটা কথা মনে রাখবে টক দই ভালো করে ফাটিয়ে নেবে। না হলে রান্নার ঝোল ফেটে য়াবে।
টক জাতীয় য়ে কোনো খাবার রান্নার ঝাল কোমাতে সাহায্য করে। যেমন লেবু, কোকম, তেতুল রান্নার পরিমাণ হিসাবে দুই থেকে তিন চামচ দিতে পারেন। এতে রান্নায় মসলার পরিমান ও ঝাল অনেকটা ব্যালেন্স হবে।
পিনাট বাটার
এটি খাবারের স্বাদ বাড়ায় এছাড়া মশলা ও ঝাল কোমাতে অনেকটা সাহায্য করে।
নারকেল ক্রিম
রান্না অনেক সুস্বাদু করে তোলে। এছাড়া রান্না ব্যাবহার করলে মশলা ও ঝাল অনেকটা কোম করে।
![]() |
কোকোনাট মিল্ক রান্নায় ঝাল কমাতে ব্যবহার করা যায়। |



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত লিখুন এবং আমাদের সাথে আপনার প্রিয় রেসিপি বা পরামর্শ শেয়ার করুন!
আপনার মন্তব্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সকল মন্তব্য মনোযোগ সহকারে দেখা হবে।