সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সব ঋতুর জন্য গরম গরম গাজরের হালুয়া | চিনি ছাড়া সহজ রেসিপি ও উপকারিতা

🥕 শীতে গরম গরম গাজরের হালুয়া | চিনি ছাড়া সহজ রেসিপি ও উপকারিতা

গরম গরম গাজরের হালুয়া

গরম গরম গাজরের হালুয়া পরিবেশন করুন, সবাই মুগ্ধ হবে

​শীতকালে মিষ্টি খাওয়ার আনন্দই আলাদা, আর শীতের বিশেষ মিষ্টির কথা উঠলেই গাজরের হালুয়া (Gajar ka Halwa) সবার আগে মনে আসে। এই হালুয়া একদিকে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণেও ভরপুর। টাটকা শীতের গাজরের প্রাকৃতিক মিষ্টি স্বাদে তৈরি এই হালুয়া খেলে মন ভরে যায়। গাজর হালুয়া এমন একটি খাবার, যা ছোট থেকে বড় সবার প্রিয়। চলো, দেখে নেওয়া যাক গাজর হালুয়ার রেসিপি।

​গাজর ভিটামিন এ, ক্যালসিয়াম, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটি চোখের দৃষ্টিশক্তি বাড়ায়, ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে। কাঁচা গাজর সালাদে, জুসে বা তরকারিতে খাওয়া গেলেও গরম গরম গাজরের হালুয়া খাওয়ার আনন্দ আলাদা।

​এই রেসিপিতে আমরা শিখব কীভাবে চিনি ছাড়া, ঘি ও দুধ দিয়ে ঘরে বসেই তৈরি করা যায় হোটেল-স্টাইলের গাজরের হালুয়া।

গাজর

​🌟 রেসিপির হাইলাইটস

​চিনি ছাড়া – ডায়াবেটিস রোগীর জন্যও উপযোগী

​শীতের বিশেষ রেসিপি – শীতে টাটকা গাজর দেয় সেরা স্বাদ

​পুষ্টিকর ও সুস্বাদু – শিশু থেকে বয়স্ক, সবার জন্য উপযুক্ত

​সহজে তৈরি করা যায় – যে রান্না জানে না, সেও সহজে বানাতে পারবে গাজর হালুয়া


​🥕 গাজরের উপকারিতা (Benefits of Carrot)

​চোখের যত্নে সহায়ক – বিটা-ক্যারোটিন ভিটামিন এ-তে রূপান্তরিত হয়, যা চোখের দৃষ্টিশক্তি উন্নত করে।

​ত্বক ও চুলের জন্য ভালো – অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বককে উজ্জ্বল করে ও চুলের স্বাস্থ্য রক্ষা করে।

​রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি – গাজরের ভিটামিন, খনিজ ও ফাইবার শরীরকে সুস্থ রাখে।

​হৃদপিণ্ডের সুস্থতা বজায় রাখে – কোলেস্টেরল কমাতে সহায়তা করে।

​📝 উপকরণ (Ingredients)

​গাজর – ১ কেজি (ভালোভাবে ধুয়ে গ্রেট করা)

​দুধ – ১ লিটার (ফুল-ফ্যাট হলে ভালো)

​ঘি – ৫ চামচ (একটু বেশি হলে ভালো হয়)

​এলাচ – ৪টি (গুঁড়ো বা আস্ত)

​কিশমিশ – ২ টেবিল চামচ

​বাদাম বা কাজু – ১ টেবিল চামচ (কুচি করা)

​তেজপাতা – ৪–৫টি

​স্বাদমতো নুন – অল্প


​🍳 গাজরের হালুয়া তৈরির ধাপ (Step-by-Step Method)

​প্রথমে গাজর ধুয়ে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিন।

​একটি বড় কড়াই বা নন-স্টিক প্যানে ঘি গরম করুন।

​ঘি গরম হলে তেজপাতা ও এলাচ দিয়ে ১ মিনিট ভেজে সুবাস বের করুন।

​এবার গ্রেট করা গাজর দিয়ে মাঝারি আঁচে ১০–১৫ মিনিট নাড়তে থাকুন, যাতে গাজরের কাঁচা গন্ধ চলে যায়।

​এরপর ধীরে ধীরে দুধ ঢেলে দিন এবং নাড়তে থাকুন। দুধ আলাদাভাবে গরম করলে ভালো হয়।

​গাজর একটু ড্রাই না হওয়া পর্যন্ত ধীর আঁচে নাড়তে থাকুন। ভালোভাবে নাড়ুন যাতে পাত্রের তলায় লেগে না যায়।

​দুধ প্রায় শুকিয়ে এলে কিশমিশ ও বাদাম যোগ করুন।

​সবকিছু ভালোভাবে মিশে গেলে চুলা বন্ধ করে দিন।

​একটি বাটিতে তুলে সামান্য ঘি ও বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। কেশর হলে একটু ভালো হয়, না হলেও চলবে।

​💡 রান্নার টিপস (Cooking Tips)

​দুধ যত ঘন হবে, হালুয়া তত মজাদার হবে।

​চিনি না দিয়ে চাইলে খেজুরের গুড় ব্যবহার করতে পারেন, যা প্রাকৃতিক মিষ্টি দেবে।

​পরিবেশনের সময় সামান্য ঘি ছড়িয়ে দিলে স্বাদ আরও বাড়বে।


​🍽️ পরিবেশন আইডিয়া

​গরম গরম খাওয়া সবচেয়ে ভালো, তবে ফ্রিজে রেখে ঠান্ডা করেও পরিবেশন করলে ভালো লাগে।
​বাড়িতে অতিথি আসলে, পার্টি বা উৎসবে সবার মন জয় করবে এই গাজরের হালুয়া।
​আপনি বলুন তো এটি বানানো কত সহজ, যে কেউ খুব সহজে বানাতে পারে।

গরম গরম গাজরের হালুয়া
গরম গরম হালুয়া







মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কলকাতার বিখ্যাত ডিমের ডেভিল (Egg Devil) বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সহজে

  কলকাতার বিখ্যাত ডিমের ডেভিল (Egg Devil) বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সহজে  Egg Devil আজ আমরা নিয়ে এলাম কলকাতার খুব জনপ্রিয় স্ট্রিট ফুড ডিমের ডেভিল (Egg Devil)। আপনি যদি রেসিপিটি পড়ে মনে হবে যেন চোখের সামনেই ডিমের ডেভিল তৈরি হচ্ছে। এই পদ এতটাই জনপ্রিয় আর দেখতে এতটাই সুন্দর যে খাওয়ার আগেই দেখে মন ভরে যাবে। ডিমের ডেভিল খেতে ভীষণ মজাদার, আর বানানোও একেবারেই সহজ। ছোট থেকে বড়— নতুন যে কেউ পুরো রেসিপি পড়ে নিলেই সহজে বানাতে পারবে, আমার গ্যারান্টি। ডিমের ডেভিল বানাতে লাগে খুব কম উপকরণ, যা প্রায় সবার ঘরেই থাকে। তাহলে আর দেরি না করে দেখে নিই কী কী লাগবে এই রেসিপি বানাতে। আমরা বানাবো দুজনের জন্য— ৪টা ডিম (কেটে ৮ পিস হবে)। আমার মতে, ২ ডিমের ৪ পিস খেলেই পেট ও মন দুটোই ভরে যাবে। 🍗✨ রেস্টুরেন্ট স্টাইল চিকেন ললিপপ আজ থেকে বাড়িতেই বানান মচমচে চিকেন ললিপপ 😋 সসের সাথে পরিবেশন করলে ছোট থেকে বড় – সবার মন ভরে যাবে ❤️ 👉 পুরো রেসিপি পড়ুন এখানে আলু ডিম পরোটা হোটেল স্টাইল 👉 পুরো রেসিপি পড়ুন এখানে 📝 উপকরণঃ ১. সেদ্ধ ডিম – ৪টা (কেটে ২ পিস করুন) ২. সেদ্ধ আলু – ২ থেকে ৩ টা ৩. গরম মশলা গু...

Pomfret Fish Kalputi (Malvani Style) Recipe — পমফ্রেট ফিশ কলপুটি 🐟

 🐟পমফ্রেট ফিশ কলপুটি (Pomfret Fish Kalputi) — সাউথ ইন্ডিয়ান মালভানি রান্না Pomfret Fish Kalputi (Malvani Style) Recipe — পমফ্রেট ফিশ কলপুটি 🐟 ✍ লিখেছেন: SAHENSA MONDAL 📌 Cookgiri Rasoi নিজস্ব প্রতিবেদন ভারতের মধ্যে অন্যতম জনপ্রিয় মাছ হলো পমফ্রেট। এটি প্রধানত মুম্বাই, গুজরাট, দিল্লি, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ইত্যাদি জায়গায় বেশি পাওয়া যায়। বাঙালি মানেই মাছ-ভাতের প্রেমিক! মাছের নাম শুনলেই মন ভালো হয়ে যায়। তাই আজ নিয়ে এলাম এক নতুন স্বাদ — পমফ্রেট কলপুটি (Kalputi), যা খুবই সুস্বাদু ও অনন্য। Pomfret Fish 🌟 হাইলাইট 1️⃣ এটি সাউথ ইন্ডিয়ান মালভানি (Malvani) রান্না। 2️⃣ স্বাদে আলাদা ও অসাধারণ। 3️⃣ বানাতে সময় লাগে মাত্র ২০–২৫ মিনিট। 4️⃣ মালভানি মশলা এই পদে সবচেয়ে জরুরি উপাদান। 🥥 মালভানি মশলা তৈরির উপকরণ 🥥 নারকেল – ½ পিস 🌶️ কাশ্মীরি লঙ্কা – ৭–৮টি 🌿 জিরা – ½ চামচ 🌿 গোটা ধনিয়া – ২ চামচ 🛢️ তেল – ১–২ চামচ 🧄 রসুন – ১ পিস 🫚 আদা – ২ টুকরো 🍃 তেজপাতা – ২টি 🌿 দারচিনি – ১ টুকরো 🌱 এলাচ – ৫–৬টি 🌰 গোলমরিচ – ৫–৬টি 🌸 লবঙ্গ – ৩–৪টি 🍃 করিবাতা – ৮–১০টি (না থাকলে চলবে) 🧅 পেঁয়াজ – ২টি ​👀...

🥚 ডিম আলু পরোটা রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল (Egg Potato Paratha Recipe Bengali)

🥚 ডিম আলু পরোটা রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল (Egg Potato Paratha Recipe Bengali) Potato Paratha আলু পরোটা (Aloo Paratha) ছোট থেকে বড় সবারই খুব পছন্দের একটি খাবার। সাথে ডিম (Egg) থাকলে এর স্বাদ আরও বেড়ে যায়। বাঙালির খাদ্য তালিকায় আলু এমন একটি সবজি, যা প্রায় প্রতিদিনই রান্নায় ব্যবহৃত হয়। মাছ, মাংস, শাক—সবকিছুর সাথেই আলুর বন্ধুত্ব জমে যায়। সকালের নাস্তা (Bengali Breakfast Recipe) হোক বা বিকেলের জলখাবার, নতুন কিছু খেতে চাইলে ডিম আলু পরোটা রেসিপি একটি দুর্দান্ত পছন্দ হতে পারে। এটি তৈরি করা যেমন সহজ, তেমনই স্বাদে ভরপুর। ঘরোয়া স্টাইলে পারফেক্ট চিকেন বিরিয়ানি রেসিপি ✅ আলুর উপকারিতা (Benefits of Potato) আলুতে রয়েছে প্রচুর ফাইবার, মিনারেল এবং ভিটামিন, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। সঠিক পরিমাণে আলু খেলে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে এবং শরীরকে প্রয়োজনীয় শক্তি যোগায়। বিশেষ করে ভিটামিন সি এবং পটাসিয়াম-এর ভালো উৎস হওয়ায় এটি শরীরের সামগ্রিক সুস্থতার জন্য উপকারী।  Aalu makha ⚠️ আলুর অপকারিতা (Side Effects of Potato) ১. ওজন বৃদ্ধি ও ডায়াবেটিসের ঝুঁকি অতিরিক্ত আলু খেলে ওজন ...